রণক্ষেত্র দিল্লি, নিহত ১, পরিস্থিতি টালমাটাল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৮ ২৬ জানুয়ারি ২০২১
প্রজাতন্ত্র দিবসে (২৬ জানুয়ারি) উত্তাল দিল্লি। কৃষক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের রাজধানী। এতে এখন পর্যন্ত এক প্রতিবাদী নিহত হয়েছেন। তবে এ সহিংসতায় আর কারও হত বা আহতের খবর পাওয়া যায়নি।
কৃষকরা বলছেন, ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। তবে পুলিশ বলছে, ট্রাক্টর উল্টে মারা গেছেন তিনি।
সন্ধ্যা নামলেও দুই পক্ষের রেষারেষি কমেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইতিমধ্যে ইন্টারনেট পরিসেবা বন্ধ করা হয়েছে। নিরাপত্তা আশঙ্কায় দিল্লি থেকে আসা-যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে ট্রাক্টরে মিছিল করতে করতে দিল্লিতে আসছেন কৃষকরা। তাদের বাধা দিলে পুলিশি ব্যারিকেড ভেঙে শহরে প্রবেশ করেছেন তারা।
আন্দোলনকারীদের প্রতিহত করতে লাঠিচার্জ করেছে পুলিশ। ছুড়েছে জল কামান ও কাঁদানে গ্যাস। তবু দমানো যায়নি তাদের। উল্টো পুলিশকে পাল্টা অস্ত্র প্রদর্শন করেছেন চাষিরা।
সবমিলিয়ে কুরুক্ষেত্রের রূপ নিয়েছে দিল্লি। বিভিন্ন প্রান্তে পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষে জড়িয়েছেন বিদ্রোহীরা। যদিও এটি কোনও সমস্যার সমাধান হতে পারে না। প্রজাতন্ত্র দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে হতে গন্তব্যে ঢুকে পড়েন তারা।
এতদিন সিঙ্ঘু, তিকরি ও গাজিপুর সীমান্তে শান্তিপূর্ণ আন্দোলন করেছেন কৃষকরা। বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন তারা। তবে তাদের দাবি-দাওয়া মেনে নেয়নি মোদি সরকার। সঙ্গত কারণে এই পথে হেঁটেছেন তারা।
সবার দাবি একটাই, বিতর্কিত কৃষি সংস্কার আইন প্রত্যাহার করা হোক। এই মুহূর্তে দিল্লির লালকেল্লায় অবস্থান নিয়েছেন প্রতিবাদকারীরা। সেখানে নিজেদের হলুদ পতাকা উত্তোলন করেছেন তারা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কৃষকরা। তাদের সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তবু নিশ্চুপ রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা







