রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত বদলাতে চান বিজেপি নেতা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২২ ১৩ ডিসেম্বর ২০২০
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারতের জাতীয় সঙ্গীত বদলাতে চান দেশটির ক্ষমতাসীন বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন তিনি।
দলীয় শীর্ষ নেতার কাছ থেকে দ্রুত জবাব পেয়ে অভিভূত স্বামী। সঙ্গে সঙ্গে এ নিয়ে টুইটারে পোস্ট করেছেন তিনি। পরিপ্রেক্ষিতে দেশটিতে নতুন বিতর্ক শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সামনে রেখে গেল দুই বছর ধরে নানাভাবে রবীন্দ্রনাথের নাম টেনে আনছেন মোদি এবং তার নেতাকর্মীরা।
কবিগুরুর লেখা নিয়ে আপত্তি তুলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। মোদি ক্ষমতায় আসার পর সঙ্ঘের শিক্ষা সেলের নেতা দীননাথ বাত্রা এনসিইআরটির পাঠ্যক্রম থেকে রবীন্দ্রনাথের লেখা বাদ দেয়ার সুপারিশ করেন।
তবে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের দিকে তাকিয়ে এসময়ে বিভিন্ন জায়গায় ‘রবীর’ নানা কবিতা আবৃত্তি করেছেন মোদি। তার দলের নেতারাও ওপার বাংলায় এলে রবীন্দ্রনাথকে উদ্ধৃত করেন।
সেই পরিস্থিতিতে স্বামীর টুইট ঝামেলা পাকিয়েছে। তার দাবি, দেশের যুবসমাজের বড় অংশের মনের কথা বলছেন তিনি।
ভারতীয় ইনস্টিটিউট অব টেকনোলজি, দিল্লির সাবেক অধ্যাপকের আপত্তি মূলত জাতীয় সঙ্গীতে ‘সিন্ধু’ শব্দটি ব্যবহার নিয়ে।
স্বামীর মতে, বর্তমান জাতীয় সঙ্গীতে কিছু শব্দ (সিন্ধু) অনাবশ্যক। সেগুলো ধন্দ তৈরি করে। বিশেষ করে স্বাধীনতা পরবর্তী সময়ে।
রবীন্দ্রনাথের ‘জন গণ মন’-র বদলে অন্তর্বর্তী সরকারের জাতীয় সঙ্গীত ‘কাওয়ামি তারানা’র প্রথম পঙক্তি ‘শুভ সুখ চ্যান’ গাওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি। নেতাজি সুভাষ চন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির (আইএনএ) গাওয়া ‘জন গণ মন’র আদলে এটি লেখা।
১৯৪৩ সালে সুভাষ বসুর নির্দেশে মুমতাজ হোসেন এবং কর্নেল আবিদ হাসান সাফরানি গানটি রচনা করেন। তারা আইএনএ’র সদস্য ছিলেন। তাতে সুর দেন ক্যাপ্টেন রাম সিং ঠাকুর।
এখন রবীন্দ্রনাথের ‘জন গণ মন’-র প্রথম পঙক্তি জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। এতে ৫২ সেকেন্ড সময় লাগে। সেখানে আইএনএর ‘কাওয়ামি তারানা’র প্রথম পঙক্তি গাইতে সময় লাগে ৫৫ সেকেন্ড।
জাতীয় সঙ্গীতের শব্দ বদল নিয়ে দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের বক্তব্য টেনে এনেছেন স্বামী। বিজেপির এ প্রবীণ নেতা জানান, ১৯৪৯ সালে রাজেন্দ্র বলেন; প্রয়োজনে জাতীয় সঙ্গীতের শব্দ পরিবর্তন, পরিমার্জন কিংবা সংশোধন করা যেতে পারে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা







