লিটন-তামিমের রেকর্ডে বাংলাদেশের সংগ্রহ ৩২২,জিম্বাবুয়ের লক্ষ্য ৩৪২
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৬ ৬ মার্চ ২০২০
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট হাতে ঝড় তুললেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস। ৮ ছক্কা ও ১৬ চারে মাত্র ১৪৩ বলে ১৭৬ রানের ঝড়ো ইনিংস খেললেন তিনি। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে যা সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
লিটন ছাড়া অবশ্য দারুণ ব্যাটিং করেছেন আরেক ওপেনার তামিম ইকবাল। টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে ১৫৮ রানের ইনিংস খেলেন তামিম। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সেঞ্চুরি করেন বাঁহাতি ওপেনার। এবার আবারো একই কীর্তি গড়লেন তিনি।
লিটন-তামিমের ব্যাটিং তাণ্ডবে ৩ উইকেটে ৩২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলে বৃষ্টি আইনে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য নির্ধারিত হয়েছে ৪৩ ওভারে ৩৪২ রান।
শুক্রবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস। এরপর খেলতে নেমে সতর্ক সূচনা করেন দুই ওপেনার তামিম-লিটন। পাওয়ার প্লে’তে দুজনই দেখেশুনে খেলার প্রতি মনোযোগ দেন। তবে সময় বাড়ার সঙ্গে হাত খুলতে থাকেন তারা।
প্রথম ওয়ানডেতে ১২৬ রানের ইনিংস খেলা উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন সেঞ্চুরি তুলে নেন তৃতীয় ওয়ানডেতেও। তামিমের সঙ্গে ২৯২ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি। যা ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। ৩৪তম ওভার চলাকালীন বৃষ্টি হানা দেয় সিলেটে। এরপর বেশ কিছু সময় খেলা বন্ধ থাকে।
পরে ৭ ওভার কমিয়ে আনার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। পুনরায় খেলা শুরুর পর আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রাখেন লিটন। তবে দলীয় ২৯২ রানের মাথায় কার্ল মুম্বার বলে সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।
এরপর দলীয় ৩১২ রানের সময় নতুন ক্রিজে আসা মাহমুদউল্লাহ রিয়াদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে দ্বিতীয় উইকেট তুলে নেন মুম্বা। পরবর্তীতে ইনিংসের শেষ বলে আফিফ হোসেনকে শন উইলিয়ামসের হাতে ক্যাচ বানিয়ে আউট করেন এ ডানহাতি পেসার। তামিম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২৮ রান নিয়ে।
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- FIFA World Cup Glory: A Century of Champions
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- Unforgettable Oddities from FIFA World Cup History
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
















