শেষ ওভারে বাংলাদেশকে হারাল পাকিস্তান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৩ ২৪ জানুয়ারি ২০২০
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। শুক্রবার লাহোরে টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ। জবাবে ১৯.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
প্রথমে ব্যাটিংয়ে নেমে শুভসূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও মোহম্মদ নাঈম। ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান সংগ্রহ করেন তারা। দলীয় ৭১ রানে তামিম রানআউটে কাটা পড়েন। ফেরার আগে ৩৪ বলে ৩৯ রান করেন তিনি। দলীয় ৯৮ রানে তার মতোই রানআউটে ফিনিশ হন লিটন কুমার দাস। এর পর দ্রুত ফিরে যান নাঈম। লেগস্পিনার শাদাব খানের গুগলি উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ৪১ বলে ৪৩ রান করেন বাঁহাতি ওপেনার। তার আউটের সময় বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ৯৮।
পরে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি গড়েন আফিফ হোসেন। দ্রুত রান তোলার তাড়ায় এলোমেলো শট খেলেন আফিফ। শেষমেশ বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। উইকেটে এসেই বাউন্ডারি মেরে ভালো কিছুর ইঙ্গিত দেন সৌম্য সরকার । কিন্ত তিনি নিজের ইনিংস বড় করতে পারেননি। শাহীন শাহ আফ্রিদির স্লোয়ার ডেলিভারিতে বোল্ড হন বাঁহাতি ব্যাটসম্যান। মাহমুদউল্লাহ ১৯ রানে অপরাজিত থাকেন।
জয়ের জন্য ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। শফিউল ইসলামের বল বাবর আজমের ব্যাট ছুয়ে উইকেটকিপার লিটনের গ্লাভসে জমা হয়। ফিল্ডারদের জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। তার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিভিউ নিলেও আর ফেরা হয়নি পাকিস্তান অধিনায়কের। শফিউল ইসলামের পর বাংলাদেশকে সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। তার স্লোয়ার শর্ট বলে ভুল শট খেলে আউট হন মোহাম্মদ হাফিজ। ওই সময়তার পাকিস্তানের রান ছিল ২ উইকেটে ৩৫।
পরে আহসান আলিকে নিয়ে দলের হাল ধরেন শোয়েব মালিক। ধীরে ধীরে এগিয়ে যান তারা। কিন্তু হঠাৎ আমিনুল ইসলাম বিপ্লবের সোজা বল ক্রস করতে গিয়ে লং অনে ক্যাচ দেন ৩৬ রান করা আহসান। তবে ততক্ষণে জয়ের ভিত পেয়ে যায় পাকিস্তান।
খানিক বাদে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন শফিউল। তার শিকার হন ইফতিখার আহমেদ। তবে তাতে সমস্যা হয়নি। তার পর আল-আমিনের শর্ট বল পুল করতে গিয়ে বোল্ড হন ইমাদ ওয়াসিম। ততক্ষণে জয় হাতছোঁয়া দূরত্বে। বাকি কাজটুকু সারেন শোয়েব। তিনি ৫৮ রানে অপরাজিত থাকেন।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















