ঢাকা, ১৯ আগস্ট বুধবার, ২০২৬ || ৪ ভাদ্র ১৪৩৩
good-food
৪৭০

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ : পাপন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৭ ১৪ সেপ্টেম্বর ২০২০  

বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আসন্ন সফরে শ্রীলঙ্কায় পৌঁছাতে যে কঠিন শর্ত দেশটির ক্রিকেট বোর্ড দিয়েছে, তাতে এখন টেস্ট সফরে যাওয়া সম্ভব না।
 সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সফর নিয়ে রুদ্ধধার বৈঠকের পর বিকেলে পাপন বলেন, ‘আমরা যা ভেবেছিলাম তার ধারে কাছেও নেই। অন্যান্য দেশের সঙ্গেও মিল নেই। তাদের হোটেলের রুম থেকে বের হওয়া যাবে না, খাওয়ার জন্য বের হতে পারবে না। নেট বোলার ওরা দিবে না, আমাদের নিতে দিচ্ছে না এই অবস্থায় সফর কোনোভাবে সম্ভব না।’

 সংবাদ সম্মেলন করার আগে পাপন দুপুরে শেরে বাংলায় বিসিবি কার্যালয়েপরিচালক-নির্বাচকদের নিয়ে  রুদ্ধধার বৈঠক করেন। শ্রীলঙ্কার দেওয়া সফর নিয়ে কঠিন শর্তগুলো নিয়েই মূলত আলোচনা করেন বিসিবির নীতিনির্ধারকরা।

শ্রীলঙ্কায় সফরের আগে যে শর্ত দেওয়া হয়েছে, তার মধ্যে করোনাভাইরাসের মধ্যে সফর করতে হলে টাইগারদের দ্বীপরাষ্ট্রটির দেওয়া কঠিন নিয়মকানুন মেনে চলাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এসব বিষয়ে গত শুক্রবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) বিসিবিতে সফর নিয়ে নীতিমালা পাঠায়। এসএলসির চিফ অপারেটিং অফিসার অ্যাশলি ডি সিলভা দেশটির গণমাধ্যম সানডে অবজারভারকে নীতিমালা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয় সরকারের সঙ্গে কথা বলে এরইমধ্যে বিসিবিতে সফরে স্বাস্থ্যবিষয়ক নীতিমালা পাঠানো হয়েছে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর