সবার আগে বিশ্বকাপে জার্মানি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:২১ ১২ অক্টোবর ২০২১
ম্যাচটা জিতলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যেত জার্মানির। তবে পুঁচকে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচটা চোখরাঙানি দিচ্ছিল দলটিকে। বিশ্বকাপ বাছাইপর্বে আগের দেখায় যে হারের কবলে পড়েছিল জার্মানি। সেই দলটির বিপক্ষে তাদেরই মাঠে চার গোল দিয়ে এবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ডি মেনশ্যাফটরা।
তবে আগের লেগের সেই ম্যাচের দুঃস্মৃতি আবারও তাড়া করে ফিরছিল জার্মানিকে। প্রথমার্ধে যে একের পর এক আক্রমণ ভেস্তে যাচ্ছিল দলটির। গোলপোস্টও যেন আড়ি দিয়েছিল দলটির সঙ্গে, প্রথমার্ধের শেষ সময়ে পোস্টে লেগে ফিরেছিল দলটির একটি শট। তাই বিরতির আগে গোলের দেখা পায়নি কোচ হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
বিরতির আগে গোল না পেলেও মুহুর্মুহু আক্রমণে দলটি ব্যতিব্যস্ত রাখছিল প্রতিপক্ষকে। প্রথমার্ধের দুর্ভাগ্যটা বিরতির পর তাড়া করল না দলটিকে। এরপর তাই যেন গোলের উৎসবই করল কোচ ফ্লিকের দল। ৪৫ মিনিটেই প্রতিপক্ষকে ভাসাল গোল বন্যায়।
অজস্র আক্রমণ শেষে ৫০তম মিনিটে এসে এগিয়ে যায় জার্মানরা। সের্জ গেনাব্রির থ্রু বল প্রতিপক্ষ বিপদসীমায় পেয়ে যায় মুলারকে। গোলরক্ষক এগিয়ে এসে তাকে রুখতে চেয়েছিলেন, কিন্তু সেটা হয়নি, মুলার বল বাড়ান কাই হ্যাভার্টজকে। ফাঁকা জালে সহজেই বলটা জড়িয়ে দেন চেলসি মিডফিল্ডার।
জার্মানদের পরের দুটো গোলও এসেছে আরেক চেলসি মিডফিল্ডারের পা থেকে। ৭০ মিনিটে জোরালো এক শটে তার প্রথমটার দেখা পান টিমো ভের্নার। এর তিন মিনিট পর দারুণ এক গোলে স্কোরলাইন ৩-০ করেন তিনি। জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। ৮৩ মিনিটে জামাল মুসিয়ালা মেসিডোনিয়ানদের কফিনে শেষ পেরেকটা ঠুকে আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোলের দেখা পান।
জার্মানদের জয়ের দিনে রোমানিয়ার মাঠে আর্মেনিয়া হেরেই বসেছে। ফলে কাতারের টিকেট নিশ্চিত হয়ে যায় জার্মানির। আট ম্যাচ শেষে ৭ জয়ে ২১ পয়েন্ট ইউরোপীয় বিশ্বকাপ বাছাইয়ের ‘জে’ গ্রুপের শীর্ষে আছে জার্মানরা। আর্মেনিয়াকে হারিয়ে দুইয়ে উঠে এসেছে রোমানিয়া, তাদের অর্জন ১৩ পয়েন্ট। জার্মানির সঙ্গে তাদের পার্থক্য ৮ পয়েন্টের। ফলে জার্মানি শেষ দুই ম্যাচে হেরে বসলেও তাদের ছুঁতে পারবে না রোমানিয়ানরা। যার ফলে শীর্ষস্থান নিশ্চিত করে বিশ্বকাপে চলে গেছে জার্মানরা।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















