ঢাকা, ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার, ২০২৬ || ২৮ মাঘ ১৪৩২
good-food
১৩২৫

সবার সমর্থন থাকলে আগের থেকে স্ট্রং হয়ে ফিরবো : সাকিব (ভিডিও)

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৩ ২৯ অক্টোবর ২০১৯  

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যে শাস্তি দিয়েছে তা মেনে নিয়ে সাকিব আল হাসান বলেছেন, সবার সমর্থন থাকলে আগের থেকে শক্তিশালী হয়ে ফিরবেন। আইসিসির রায় ঘোষণার পর মঙ্গলবার সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সংবাদ সম্মেলনে এসে লিখিত বক্তব্যে এ কথা বলেন তিনি।


সাকিব বলেন, দুর্নীতির বিরুদ্ধে আইসিসির যে অবস্থান এবং সেজন্য আমার বিরুদ্ধে যে শাস্তি তা আমি মাথা পেতে নিচ্ছি। সবার সমর্থন থাকলে নিষেধাজ্ঞা শেষে আগের থেকে শক্তিশালী হয়ে ফিরব। 

সাকিব বলেন, আমার ভালোবাসার খেলাটি থেকে নিষিদ্ধ হওয়ায় আমি অত্যন্ত বিষণ্ণ। তবে (আইসিসিকে) রিপোর্ট না দেয়ায় আমার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেটা আমি মেনে নিচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা পালনের জন্য আইসিসির এসিইউ খেলোয়াড়দের ওপর আস্থা রাখে। কিন্তু আমি এক্ষেত্রে আমার দায়িত্ব পালন করতে পারিনি।

তিনি বলেন, বিশ্বব্যাপী ক্রিকেটার এবং ফ্যানদের মতো আমিও চাই দুর্নীতিমুক্ত ক্রিকেট। আমি আইসিসির এসিইউ টিমের শিক্ষা প্রোগ্রামে অংশ নিয়ে তাদের সহযোগিতা করতে চাই এবং আমি যে ভুলটি করেছি তা যেন আর কোনো তরুণ ক্রিকেটার না করেন সেটি নিশ্চিত করতে সহযোগিতা করতে চাই।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জুয়াড়ির সঙ্গে কথোপকথন গোপন করার অপরাধে সাকিবের বিরুদ্ধে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়ে রায় ঘোষণা করে আইসিসি। তবে ঘোষিত রায়ের এক বছরের শাস্তি স্থগিতও করা হয়েছে। একই অপরাধে না জড়ালে আগামী বছরের ২৯ অক্টোবর থেকে মাঠে ফিরতে পারবেন তিনি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর