সিপিএল শিরোপা জিতল সাকিবের বার্বাডোজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৩২ ১৩ অক্টোবর ২০১৯
আরও একবার প্রমাণিত হলো- গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট। এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফাইনালের আগে কোনো ম্যাচ হারেনি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। সেই দলটিকেই হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো সাকিব আল হাসানের বার্বাডোজ ট্রাইডেন্টস।
এর আগে ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয় বার্বাডোজ। অন্যদিকে পঞ্চমবার ফাইনালে এসে খালি হাতে ফিরতে হলো গায়ানাকে। টুর্নামেন্ট ইতিহাসে মোট সাত আসরের শুধু ২০১৫ ও ২০১৭ সালে ফাইনাল খেলেনি তারা। এছাড়া চলতি আসরসহ মোট পাঁচবার ফাইনাল খেলে প্রতিবারই হতাশায় শেষ হয়েছে তাদের টুর্নামেন্ট।
আসরজুড়ে একচ্ছত্র আধিপত্য ছিল গায়ানার। বার্বাডোজের বিপক্ষে লিগপর্বে দুই ম্যাচ এবং কোয়ালিফায়ারের এক ম্যাচসহ পুরো টুর্নামেন্টে টানা ১১টি ম্যাচ জিতেছেল তারা, হারেনি কোনো ম্যাচ। অন্যদিকে লিগে প্রথম আট ম্যাচে মাত্র ৩ জয় নিয়ে প্রায় বিদায় নেয়ার অবস্থায় চলে গিয়েছিল বার্বাডোজ।
কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে কাজ করেনি সেসব। গায়ানাকে রীতিমতো উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাকিবের দল। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭১ রানের সংগ্রহ দাঁড় করায় বার্বাডোজ। বিপরীতে গায়ানার ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রানে। বার্বাডোজ পায় ২৭ রানের জয়।
দল চ্যাম্পিয়ন হলেও টানা তৃতীয় ম্যাচে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সাকিব। আগের দুই ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ টাইগার অলরাউন্ডার আজও ছিলেন নিজের ছায়া হয়ে। ব্যাট হাতে পাঁচ নম্বরে নেমে আউট হয়েছেন ১৫ বলে ১৫ রান করে। বল হাতে পাননি পুরো ৪ ওভার শেষ করার সুযোগ। ২ ওভারে খরচ করেছেন ১৮ রান।
সাকিবের নিষ্প্রভতার দিনে বার্বাডোজের হয়ে উজ্জ্বল ছিলেন জোনাথন কার্টার ও রেইমন রেইফার। শেষদিকে কার্টারের ২৭ বলে ৫০ রানের ইনিংসে লড়াকু পুঁজি পায় বার্বাডোজ। পরে বল হাতে মাত্র ২৪ রানে ৪ উইকেট শিকার করে গায়ানাকে থামিয়ে রাখেন রেইফার।
ঝড়ো ফিফটি হাঁকিয়ে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়ায় ফাইনালের ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন জোনাথন কার্টার। আসরের সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্বাডোজের লেগস্পিনার হেইডেন ওয়ালশ।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















