সৌম্যর বিয়েতে মারামারির ঘটনায় গ্রেফতার ২
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:১৬ ২৭ ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি ওপেনার সৌম্য সরকারের বিয়েতে সাতটি মোবাইল ফোন চুরি হয়েছে। একে ঘিরে বিয়ের আসরে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সৌম্যের বড় ভাইসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, খুলনা ক্লাবে সৌম্যর বিয়ে উপলক্ষে ছাদনাতলা তৈরি করা হয়। ভিড়ে ঠাসা গেট দিয়ে বিয়েবাড়িতে প্রবেশের সময় দীনবন্ধু মিত্র নামে এক বরযাত্রীর মোবাইল চুরি হয়। এর পর ক্রিকেটারের বাবা, বন্ধু আলিসহ আরও ৬ জন ফোন হারান।
ক্রিকেটারের মামা স্বদেশ কুমার সরকার বলেন, চোরদের হাতেনাতে ধরে ফেললে খুলনা ক্লাবের কর্মচারীরা বরযাত্রীদের ওপর হামলা পড়ে। দুই পক্ষের হাতাহাতিতে সৌম্যর বড় ভাই প্রণব গুরুতর আহত হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটার পর চুরি হওয়া একটি মোবাইলে কল করলে ভরা বিয়েবাড়িতে সেটি বেজে ওঠে। যার কাছে সেটি পাওয়া যায়, তাকে আটক করে তল্লাশি চালিয়ে বাকি মোবাইলের হদিশ মেলে। ঘটনায় গ্রেফতার দুই ব্যক্তিকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। উত্তেজনা সামাল দিতে খুলনা ক্লাবে পুলিশ মোতায়েন করা হয়।
খুলনা সদর থানার ওসি আসলাম বাহার বুলবুল বলেন, সৌম্যর বিয়েতে মোবাইল চুরি, মারামারি, হাতাহাতির ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। একজনের নাম মোহাম্মদ সেলিম (৩৮), আর অপরজনের নাম মোহাম্মদ রাসেল। দুজনই ঢাকার মিরপুরে থাকে। আমাদের কাছে তথ্য আছে, তারা পেশাদার চিন্থিত চোর। হট্টগোলের উদ্দেশেই সেখান থেকে এখানে আসে ওরা। তাদের বিরুদ্ধে প্রমাণসাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আন্তর্জাতিক স্তরে নাম কুড়ানো ক্রিকেটারের বিয়েতে এমন ঘটনা কেন ঘটবে, সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। পুলিশের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগও তুলছেন তারা।
খুলনার মেয়ে প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সৌম্য। বুধবার মধ্যরাতে সাতপাকে বাঁধা পড়েছেন তারা। একে অপরের গলায় মালাবদল করেছেন। জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সৌম্য-পূজা। ইতিমধ্যে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তারা।
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
















