সৌরভ, দ্রাবিড়, লক্ষ্মণের পর ভারতীয় ক্রিকেটে যুক্ত হচ্ছেন শচীন!
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:০৬ ১৮ ডিসেম্বর ২০২১
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। বর্তমানে এর সঙ্গে যুক্ত আছেন ভারতের একাধিক সাবেক ক্রিকেটার। এখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। আর 'দ্য ওয়াল' খ্যাত রাহুল দ্রাবিড় টিম ইন্ডিয়ার প্রধান কোচ। এবার বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তাদের একসময়ে সতীর্থ মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন খোদ সৌরভ। তার কথায়, ভারত তথা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় তারকা টেন্ডুলকারও যুক্ত হতে পারেন ভারতীয় ক্রিকেটে।
সৌরভ বলেন, শচীনকে নিয়ে নতুন কিছু বলার নেই। সে যদি ভারতীয় ক্রিকেটের কল্যাণে এগিয়ে আসতে চায়, তাহলে এর চেয়ে শ্রেয় কিছু হয় না। এখন দেখতে হবে কিভাবে তাকে যুক্ত করা যায়। স্বার্থের দ্বন্দ্ব রয়েছে কিনা-তাও দেখতে হবে। কারণ, আইপিএলে একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ও।
টেন্ডুলকারকে বলা হয় ক্রিকেট ইশ্বর। দীর্ঘ দুই যুগ ক্রিকেট বিশ্বে রাজত্ব করেছেন তিনি। ক্যারিয়ারে ২০০ টেস্ট খেলা একমাত্র ক্রিকেটার লিটল মাস্টার। ওয়ানডেসহ দুই সংস্করণে করেছেন ১০০টি সেঞ্চুরি। তার এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে নিশ্চয়ই উপকৃত হবে ভারতীয় ক্রিকেট।
শুধু তাই নয়, ভিভিএস লক্ষ্মণকেও বিসিসিআইয়ে যুক্ত করতে চাচ্ছেন সৌরভ। তিনি বলেন, 'লক্ষ্মণ টিম ইন্ডিয়ার কোচ হতে আগ্রহী ছিল। তবে তা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে তাকে কোচ হিসেবে দেখা যেতে পারে।'
জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব না পেলেও লক্ষ্মণ এনসিএর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। টিম ইন্ডিয়ার আঁতুরঘর বলা হয় বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিকে। ২০১৯-২০২১ সাল পর্যন্ত সাফল্যের সঙ্গে এখানে কাজ করেন দ্রাবিড়। এবার তার আসনে বসেছেন লক্ষ্মণ। তার হাতেই এখন ভারতের নতুন তারকা ক্রিকেটার গড়ে তোলার দায়িত্ব দিয়েছেন সৌরভ।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















