হাসপাতালে ভর্তি ট্রাম্প
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:২২ ৩ অক্টোবর ২০২০
জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তাকে মেরিল্যান্ডের ‘ওলটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে’ ভর্তি করা হয়।
ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া করোনায় আক্রান্ত। বৃহস্পতিবার ভোররাতে টুইটে তিনি নিজের এবং স্ত্রীর প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হওয়ার সংবাদ দেন।
এর ১৭ ঘণ্টা পর প্রেসিডেন্টের হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’ এ করে হোয়াইট হাউজ থেকে হাসপাতালে যান ট্রাম্প।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, হোয়াইট হাউজের লন ধরে হেঁটে হেলিকপ্টারে ওঠেন ট্রাম্প। মুখে মাস্ক পরে ছিলেন তিনি। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে হাতও নাড়েন এবং ‘থাম্বস আপ’ করেন। কিন্তু কোনো কথা বলেননি মার্কিন প্রেসিডেন্ট।
তবে টুইটারে পোস্ট করা ভিডিওতে ট্রাম্প বলেন, আমার মনে হচ্ছে, আমি খুব ভালো আছি। তবে আসলেই সবকিছু ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত হতে কিছু পরীক্ষা করতে হবে। ফার্স্ট লেডিও খুব ভালো আছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।
ট্রাম্পকে ওলটার রিড হাসপাতালের ‘প্রেসিডেন্টশিয়াল স্যুটে’ ভর্তি করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী কয়েকদিন সেখানে থেকে নিজ দায়িত্ব পালন করবেন তিনি।
তার প্রেস সচিব কেইলি ম্যাকএন্যানি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের বার্ষিক ‘চেক-আপ’ এর জন্য এ স্যুটে রাখা হয়।
ম্যাকএন্যানি বলেন, মৃদু উপসর্গ দেখা দিলেও ট্রাম্প মানসিকভাবে চাঙ্গা আছেন। আজ সারাদিন কাজ করেছেন।
এদিকে এক ভিডিওতে দেখা যায়, এদিন সন্ধ্যার দিকে রিপাবলিকান সমর্থকদের ছোট দল ‘ট্রাম্প ২০২০’ লেখা পতাকা হাতে হাসপাতালের সামনে সমবেত হন। তাদের বেশিরভাগের মুখেই মাস্ক নেই। হাতে গ্লাভসও ছিল না।
৭৪ বছর বয়সী ট্রাম্পের মৃদু জ্বর আছে। শারীরিক দুর্বলতাও রয়েছে। হোয়াইট হাউজের চিকিৎসক শেন কনলি বলেন, প্রেসিডেন্টকে পরীক্ষামূলকভাবে কয়েকটি ওষুধ দেয়া হয়েছে। এখন দেখা যাক।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা







