হ্যাটট্রিকসহ শেষ ওভারে ৪ উইকেট রাব্বির
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৮ ৮ ডিসেম্বর ২০২০
মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে দারুণ হ্যাটট্রিক করেছেন ফরচুন বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ ওভারে হ্যাটট্রিকসহ প্রতিপক্ষের চার উইকেট একাই তুলে নিয়েছেন তিনি। যে কারণে রান সংগ্রহটা বেশি বাড়াতে পারেনি রাজশাহী।
টি-টোয়েন্টি ক্রিকেটে চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিকের স্বাদ নিলেন রাব্বি। এর আগে আল আমিন হোসেন দু’বার এবং আলিস আল ইসলাম একবার এ কৃতিত্ব দেখান।
ম্যাচের শেষ ওভারের আগে রাব্বির বোলিং ফিগার ছিল ৩ ওভারে ৩৯ রান। নামের পাশে কোনো উইকেট ছিল না। পুরো ইনিংসে মনে রাখার মতো কিছুই করেননি এই ডানহাতি পেসার। কিন্তু সেই তিনিই শেষ ওভারের এসে প্রথম তিন বলে তুলে নেন রাজশাহীর ৩ উইকেট। পরের বলে চার রান দিয়ে পঞ্চম বলে আবার উইকেট। শেষ বলে অবশ্য ছক্কা খেয়েছেন।
ডেথ ওভারে সাধারণত রাব্বি বেশ ধারাবাহিক বোলার। ইয়র্কার দেওয়ার সামর্থ্যরে কারণেই বাকিদের থেকে আলাদা এই ডানহাতি পেসার। কিন্তু এদিন বরিশালের বাকি বোলারদের মতো তার দিনটাও খারাপ ছিল। প্রথম ৩ ওভারে এলোমেলো লাইন-লেন্থে প্রচুর রান দিয়েছেন তিনি। শেষ ওভারেও একই ঘটনার জন্য প্রস্তত ছিল সবাই।
কিন্তু ঘটল উল্টোটা। মারতে গিয়ে একে একে উইকেট দিলেন রাজশাহীর ব্যাটসম্যানরা। ফুল লেন্থের বলে রাব্বিকে ছক্কা মারতে গিয়ে লং অফ বাউন্ডারিতে ক্যাচ দেন নুরুল হাসান। পরের বলটি করেন বাঁহাতি নাজমুলের শরীর লক্ষ্য করে। সরে গিয়ে কভার ফিল্ডারের মাথার ওপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ দেন কভারে দাঁড়িয়ে থাকা ফিল্ডারকে।
হ্যাটট্রিক বলের বাড়তি আগ্রহও অবশ্য এসময় দেখা যায়নি। ফরহাদ রেজা ঠিক নুরুলের মতো লং অফে ক্যাচ দিয়ে আউট হলে রাব্বির ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক ধরা দেয়। এটি ছিল ঘরোয়া ক্রিকেটে পঞ্চম হ্যাটট্রিক।
ঘরোয়া টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক:
আল আমিন হোসেন (বিসিবি একাদশ) প্রতিপক্ষ আবাহনী লিমিটেড (২০১৩)
আল আমিন হোসেন (বরিশাল বুলস) প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫)
আলিস আল ইসলাম (ঢাকা ডিনামাইটস) প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
মানিক খান (প্রাইম দোলেশ্বর) প্রতিপক্ষ বিকেএসপি (২০১৮)
কামরুল ইসলাম রাব্বি (ফরচুন বরিশাল) প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী (২০২০)
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















