ঢাকা, ১৯ আগস্ট বুধবার, ২০২৬ || ৪ ভাদ্র ১৪৩৩
good-food
৭০০

১ কোটিতে রাজস্থানে মোস্তাফিজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫৮ ১৮ ফেব্রুয়ারি ২০২১  

চতুর্দশ আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। সেই দামেই তাকে দলে টেনেছে রাজস্থান রয়্যালস।

 

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে আইপিএল যাত্রা করেন ফিজ। প্রথম মৌসুমে হন টুর্নামেন্ট সেরা উদীয়মান খেলোয়াড়। দুই মৌসুম সেখানে কাটান তিনি।

 

পরে বাংলাদেশ কাটার মাস্টারকে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১৮ সালে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেন তিনি। এবার রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতাবেন টাইগার বাঁহাতি পেসার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর