১৯ মাস পর ফিরেই দুরন্ত জয় বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৪ ১০ নভেম্বর ২০২১
বোলারদের নৈপুণ্যে জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী দল। বুধবার (১০ নভেম্বর) বুলাওয়েতে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে তারা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সালমারা।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। বল হাতে নিয়েই জিম্বাবুয়ের ব্যাটারদের চেপে ধরেন জাহানারা আলম-সালমা খাতুন ও নাহিদা আক্তার। এতে ২৩ দশমিক ২ ওভার ব্যাট করে মাত্র ৪৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে নারী দল।
এই প্রথম ওয়ানডেতে কোনও প্রতিপক্ষকে ৫০ রানের নিচে থামাতে পারল বাংলাদেশ। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকাকে ৭৫ রানে অলআউট করেছিল তারা। যা ছিল এতদিন দেশের বিপক্ষে কোনও প্রতিপক্ষের সর্বনিম্ন রান।
জিম্বাবুয়ের হয়ে মাত্র একজন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। প্রিসিয়াস মারাঙ্গে সর্বোচ্চ ১৭ রান করেন। বাংলাদেশের জাহানার-সালমা ও নাহিদা ৩টি করে উইকেট নেন। বাকী ১টি উইকেট নিয়েছেন রিতু মনি।
৪৯ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম ওভারের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক মুরশিদা খাতুন ৭ এবং শারমিন আক্তার ৮ রান করে ফিরেন।
দলীয় ২১ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন ফারজানা হক ও রুমানা আহমেদ। তৃতীয় উইকেটে ২৮ রানের জুটি গড়েন তারা। ফারজানা ১১ ও রুমানা ১৬ রানে অপরাজিত থাকেন।
আগামী ১৩ নভেম্বর এই ভেন্যুতেই হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ১৫ নভেম্বর হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ।
গত বছরের মার্চে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামলেন সালমারা। আর সর্বশেষ ২০১৯ সালের নভেম্বরে ওয়ানডেতে পাকিস্তান সফরে খেলেন তারা।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















