ঢাকা, ২১ অক্টোবর বুধবার, ২০২৬ || ৬ কার্তিক ১৪৩৩
good-food
৪৩৩

উত্তাল সাগর, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৫ ১৪ সেপ্টেম্বর ২০২৪  

বৈরী আবহাওয়ার কারণে দেশের চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিশেষ বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপের কারণে সারাদিন দেশজুড়ে বৃষ্টি হতে পারে।

 

একই সঙ্গে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার (১৪ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।


বৈরী আবহাওয়ার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। কোথাও ৮০ কিলোমিটার বেগে আবার কোথাও ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে। 

 

রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

 

আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।