করোনাভাইরাস : খাবার দিচ্ছে রোবট !
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৯ ১৭ ফেব্রুয়ারি ২০২০
প্রাণঘাতী করোনাভাইরাস। মহামারী রূপ নিয়েছে এখন। যতই দিন যাচ্ছে মৃতের সংখ্যা বেড়েই চলেছে এই ভাইরাসে।
করোনাভাইরাস আতঙ্কে হোটেলের ঘর থেকে বাইরে বেরোতেও পারছেন না চীনের জনগণ। একইসঙ্গে চীনের প্রতিবেশি ও বিশ্বের বিভিন্ন দেশও আতঙ্কিত। এই করোনা ঠেকাতে চীন সর্বোচ্চ চেষ্টা করলেও মৃত্যুর মিছিল থামছে না।
এই সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য এবার প্রযুক্তির সাহায্য নিয়েছে চীন। হোটেলের প্রতিটি ঘরে ঘুরে ঘুরে খাবার পৌঁছে দিচ্ছে রোবট।
এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
রোবটটির নাম লিটল পিনাট। ভিডিওটি চীনের হনঝাউয়ের একটি হোটেলের। তাতে দেখা যাচ্ছে, রোবটটি স্তরে স্তরে সাজানো খাবার নিয়ে ওই হোটেলের প্রতিটা রুমের সামনে পৌঁছে যাচ্ছে। তারপর জোরে ঘোষণা করছে, ‘হ্যালো। মিষ্টি লিটল পিনাট আপনার খাবার নিয়ে পৌঁছে গেছে, তা সংগ্রহ করে নিন। সংগ্রহ করা হয়ে গেলে ফিনিশ বোতাম টিপে দিন।’
খাবার সংগ্রহের পর ফিনিশ বোতামে চাপ দেওয়া মাত্রই আবার রোবট বলে উঠছে, ‘খাবার উপভোগ করুন, আর কিছু প্রয়োজনে ইউচ্যাটে হোটেলের স্টাফকে জানান।’
হোটেলের একটা রুমে খাবার পৌঁছে দেওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর রোবট রওনা দিচ্ছে অন্য রুমের জন্য।
ছড়িয়ে পড়া এই ভিডিওটি অবশ্য জানুয়ারির। ২৭ এবং ২৮ জানুয়ারি, এই দু’দিন হনঝাউয়ে পৌঁছনো একটি বিমানের ৩৩৫ যাত্রীকে ওই হোটেলেই নজরবন্দি করে রাখা হয়েছিল।
কারণ ৩৩৫ যাত্রী নিয়ে সিঙ্গাপুর থেকে হনঝাউয়ে পৌঁছনো ওই বিমানের দু’জন যাত্রীর করোনা সংক্রমণ ধরা পড়েছিল। তারপর বিমানের যাত্রীদের দু’দিনের জন্য আলাদা করে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছিল হোটেলে।
এই প্রথম অবশ্য নয়, করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে অনেক আগে থেকেই এ রকম প্রযুক্তির সাহায্য নিচ্ছে চীন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম পৌঁছে দিচ্ছে রোবট।
গুয়াংঝৌয়ের একটি বাজার এলাকায় আবার এরকম যন্ত্রমানবও নিয়োগ করা হয়েছে। কেউ মাস্ক পরে না-হাঁটলেই, বকুনি দিচ্ছে রোবট।
এছাড়াও কিছু চীনা প্রযুক্তি সংস্থা এক বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করেছেন। এতে ব্যবহারকারীরা জানতে পারবেন, তারা যে বিমানে উঠেছেন বা ট্রেনে চেপেছেন, তাতে কোনো ভাইরাস আক্রান্ত রোগী সফর করেছেন কি না।
এত কিছু করেও চীনে করোনাভাইরাসের আক্রমণ এখনও রোখা যায়নি। রোজই লাফিয়ে বাড়ছে মৃত এবং আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬৫ জন। আর আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। চীনের বাইরে অন্তত ৩০টি দেশে ৫০০ জন এই ভাইরাসের কবলে পড়েছেন। তার মধ্যে ফ্রান্স, হংকং, ফিলিপিন্স ও জাপানে মৃত্যু হয়েছে চারজনের।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা






