গণভোটের সহজপাঠ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০০ ১১ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশিরভাগ মানুষের ধারণা থাকলেও অনেকের কাছে গণভোটের ধারণা এখনো স্পষ্ট নয়। যদিও ‘গণভোট ২০২৬ এবং সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা চালাচ্ছে সরকার। চলুন জেনে নিই এবারের জাতীয় নির্বাচনে ‘গণভোট’ এর আদ্যপান্ত।
কেন এই গণভোট?
বাংলাদেশে ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থান ও রাজনৈতিক পরিবর্তনের পর একটি মৌলিক রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের দাবি জোরদার হয়। ওই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটেই ‘জুলাই জাতীয় সনদ’ নামে একটি সার্বিক রাজনৈতিক ও সংবিধান সংস্কার রূপরেখা প্রণীত হয়, যাতে আছে রাষ্ট্র ব্যবস্থার ভারসাম্য পুনঃস্থাপন, সরকারি ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মৌলিক সংস্কার, নাগরিক অধিকার সম্প্রসারণ ইত্যাদি বিষয়। এই সনদটি বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে যাতে জনগণের সরাসরি মত পাওয়া যায়।
জুলাই গণ-অভ্যুত্থান।
এই গণভোট কী বিষয়ে?
সংক্ষেপে বললে-
১) নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জুলাই সনদের নিয়মে গঠন করা হবে কি না।
২) আগামী সংসদ দুই কক্ষবিশিষ্ট (একটি নিম্নকক্ষ ও একটি আনুপাতিকভাবে গঠিত উচ্চকক্ষ) হবে কি না।
৩) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধীদলীয় সদস্যদের গুরুত্বপূর্ণ পদাধিকার ইত্যাদি বাস্তবায়ন করা হবে কি না।
৪) জুলাই সনদের অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়িত হবে কি না।
অর্থাৎ যদিও ব্যালটে শুধুই “হ্যাঁ/না” এর অপশন আছে, কিন্তু এর পেছনে একটি বর্ধিত সংবিধান সংশোধন ও রাজনৈতিক সংস্কারের প্রস্তাবের প্যাকেজ আছে।
কী থাকবে ব্যালট পেপারে?
ব্যালট বললেই চোখের সামনে ভেসে উঠে প্রতীকে ছাপা একটি কাগজ। সাধারণত জাতীয় নির্বাচনে এমন একটি কাগজ দেশের বেশিরভাগ মানুষ দেখে অভ্যস্ত। কিন্তু এবারের জাতীয় নির্বাচনে ব্যালট থাকবে দুটি। দুটি ব্যালটের একটি দিয়ে ফয়সালা হবে গণভোটের বিষয়টি। আরেকটি দিয়ে প্রার্থি নির্বাচন। গণভোট বিষয়ক ব্যালটে ‘হ্যাঁ’ এবং ‘না’ ঘর থাকবে। সেখানে হ্যাঁ ঘরের পাশে টিক চিহ্ন এবং না এর ঘরের পাশে ক্রস চিহ্ন থাকবে। যে কোনো একটিতে সিল দিতে হবে। তার আগে নিম্নে উল্লিখিত বিবরণটি পড়ে নিতে হবে-
‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংশোধন) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে নিম্নলিখিত সাংবিধানিক সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?’ (হ্যাঁ/না)
ক. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।
খ. আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষবিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে।
গ. সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধীদল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে- সেগুলো বাস্তবায়ন জাতীয় সংসদ নিশ্চিত করিতে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।
ঘ. জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে।
এবার যেভাবে গণভোট দেবেন
জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই সনদ ২০২৫ অনুমোদনের জন্য জাতীয় গণভোট অনুষ্ঠিত হবে। প্রতিটি নাগরিকের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভোট দেবেন নিম্নের প্রক্রিয়ায়-
১. ভোটের দিন ভোটকেন্দ্রে উপস্থিত হলে আপনাকে দুটি ব্যালট দেওয়া হবে। একটি সাদা অন্যটি গোলাপি।
২. সাদা ব্যালট এমপি প্রার্থীদের ভোট দেওয়ার জন্য, আর গোলাপি ব্যালট গণভোটের জন্য।
৩. দুটি ব্যালটে আলাদা সিল মেরে একই বাক্সে রাখতে হবে।
৪. এমপি প্রার্থীদের ভোট দেবেন তার প্রতীক বা মার্কায় সিল মেরে। আর গণভোটের ব্যালটে সিল দেবেন ‘হ্যাঁ’ অথবা ‘না’ এর ওপর।
৫. অথবা ব্যালটের হ্যাঁ চিহ্নিত স্থানে ব্যালটে টিক (√) চিহ্ন অথবা না চিহ্নিত স্থানে টিক (√) চিহ্ন দিতে হবে।
যা থাকবে গণভোটের ব্যালটে।
‘হ্যাঁ’ দিলে কী হবে?
যদি গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হয়, তাহলে:
• জুলাই জাতীয় সনদ ও সংশোধনী প্রস্তাবগুলো বাস্তবায়িত হবে।
• প্রথম ১৮০ দিনে নির্বাচিত সংসদ সদস্যদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে।
• ওই পরিষদ নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তাবিত সংবিধান সংশোধনগুলো সম্পন্ন করবে।
• ফলস্বরূপ ভবিষ্যতের রাজনীতি ও প্রশাসনে নতুন কাঠামো, ক্ষমতার বিভাজন জোরদার এবং নাগরিক অধিকার সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।
‘না’ দিলে কী হবে?
যদি ‘না’ ভোট জয়ী হয়, তাহলে-
• ওই পরিকল্পিত সংবিধান সংশোধন প্রস্তাবগুলোর বাধ্যতামূলক বাস্তবায়নের কোন বাধ্যবাধকতা থাকবে না।
• সংবিধান ও প্রশাসনিক কাঠামো বর্তমান প্রক্রিয়া অনুযায়ী পরিচালিত হবে এবং ভবিষ্যতে যে-কোনো সরকার, সংসদের সংখ্যাগরিষ্ঠতা অনুযায়ী সংস্কার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এই গণভোট বাংলাদেশের ইতিহাসে বিরল ও গুরুত্বপূর্ণ— কারণ এটি সাধারণ নির্বাচনের সঙ্গে সরাসরি সংবিধান সংশোধনের মত একটি ব্যাপক রাজনৈতিক পুনর্গঠনের প্রশ্নকে জনগণের সামনে নিয়ে এসেছে। ‘হ্যাঁ’ বা ‘না’–তে শুধু ভোট নয়, ভবিষ্যতের রাষ্ট্র কাঠামো ও ক্ষমতা বিভাজনের রূপরেখা নির্ধারণের সুযোগও এখানে নিহিত।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




