গরুর বদলে নারীর কথা ভাবতে মোদিকে অনুরোধ সুন্দরী তরুণীর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১৭ ১৬ অক্টোবর ২০১৯
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হলে তাকে কী বার্তা দেবেন?
এর জবাবে সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে ১৮ বছর বয়সী এক প্রতিযোগীর সাহসী উত্তর নজর কেড়েছে।
গরুর বদলে নারীদের কথা ভাবতে অনুরোধ করবেন বলে সাফ জানিয়ে দেন ওই সুন্দরী।
ভিকুওনুয়ো সাচু নামের ওই তরুণী ভারতে মিস কোহিমা নামের একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন। নাগাল্যান্ড রাজ্যের রাজধানী কোহিমা-তে গেল ৫ অক্টোবর প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সাচু।
এসময় বিচারকরা প্রশ্ন রেখেছিলেন যে, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পেলে তাঁকে কী বার্তা দেবেন তিনি।
সাচু এর জবাবে বলেন, প্রধানমন্ত্রীকে গরুর বদলে নারীদের নিয়ে ভাবতে অনুরোধ করবেন তিনি। তার এই উত্তরে হাততালি ও হাসির রোল পড়ে দর্শকদের মধ্যে।
ইতিমধ্যে সাচুর উত্তরের ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। টুইটারে ৬ লক্ষাধিকবার দেখা হয়েছে ভিডিওটি। নাগাল্যান্ড পোস্টের খবর অনুযায়ী প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেয়েছেন সাচু।
গত বছর ভারতে গো-রক্ষার নামে দেশজুড়ে একের পর এক গণপ্রহারের খবর শিরোনামে উঠে আসে।
বিশেষ করে গেল কয়েক বছর ধরে ভারতে স্বঘোষিত গো-রক্ষকদের হাতে অভিযুক্ত গরু পাচারকারীদের ওপর ব্যাপক নির্যাতনের ঘটনা বারবার সামনে এসেছে। এমনকি ফ্রিজে গরুর মাংস রাখা আছে, এমন সন্দেহে পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনাও ঘটেছে। গত এপ্রিলেই আসামে ৬৮ বছর বয়সী একজন মুসলমানকে গরুর মাংস বিক্রির সন্দেহে ব্যাপক মারধর করে উগ্র হিন্দুত্ববাদী গো-রক্ষকরা। শওকত আলী নামের ওই ব্যক্তিকে শূকরের মাংসও খাওয়ানো হয়। পরে পুলিশ জানিয়েছে, ব্যাপক মারধরের শিকার হওয়া ওই ব্যক্তির দোকানে আদতে কোনও গরুর মাংস পাওয়া যায়নি।
গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এটা দুর্ভাগ্যের যে, কিছু মানুষ ওম বা গরু শব্দগুলো শুনলেই চমকে উঠেন।
জাতীয় পশু রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেন, গরু এবং ওম-এর মতো শব্দ শুনলে কিছু মানুষের চুল খাড়া হয়ে যায়। তারা ভাবতে থাকেন, দেশ ষোড়শ শতাব্দীতে ফিরে যাচ্ছে। পশুদের ছাড়া গ্রামীণ অর্থনীতির কথা কি কেউ বলতে পারবেন? সূত্র : এনডিটিভি।
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস






