ডিআরইউতে হামলায় আহত ৩, গ্রেফতার ২
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৫৮ ২৯ মার্চ ২০২৫
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যালয়ে লাঠিসোঁটা দিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ডিআরইউ’র ক্যান্টিনের তিন কর্মচারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এতে করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মীরা নেতৃত্ব দিয়েছেন।
শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ডিআরইউ ক্যান্টিনের স্টাফ বাবুল, জহির ও রবিউল।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বিষয়টি নিশ্চিত করে বলেন, করতোয়া কুরিয়ার সার্ভিসের এক কর্মচারী আব্দুর রহমানের নেতৃত্বে শতাধিক দৃর্বত্ত লাঠিসোঁটা দিয়ে ডিআরইউ স্টাফদের ওপর হামলা করে। এসময় বাধা দিতে গেলে সিনিয়র সাংবাদিকরাও হামলার শিকার হন।
কেন হামলা করা হয়েছে জানতে চাইলে আবু সালেহ আকন বলেন, ‘এখানে (ডিআরইউ কার্যালয়) শুধু সাংবাদিকদের জন্য টিসিবির পণ্য ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। সেখানে আগে থেকেই টোকেন দেওয়া হয়। এসব টোকেনের একটি কারও মাধ্যমে করতোয়া কুরিয়ার সার্ভিসের এক কর্মীর কাছে চলে গেছে। তারা এটাকে নকল করে ৫০টি টোকেন তৈরি করে টিসিবির পণ্য নিতে আসেন। সময় আমাদের একজন স্টাফ বাবুল বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন।’
তিনি বলেন, ‘পরে তাদের এখানে আর পণ্য নিতে না আসার জন্য বলা হয়। সেই ক্ষোভ থেকে আজ পল্টনে করতোয়া কুরিয়ার অফিসের সামনে ডিআরইউ স্টাফ বাবুলকে মারধর করে। পরে তারা শতাধিক মানুষ নিয়ে ডিআরইউ কার্যালয়ে এসে হামলা চালায়।’
হামলায় বাবুলসহ তিন জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী নিরাপত্তাকর্মীরা জানান, সকাল ১১টার দিকে ডিআরইউতে আসার সময় করতোয়া কুরিয়ারের স্টাফরা বাবুলকে এক দফা মারধর করে। এর কিছুক্ষণ পর আরও শতাধিক ব্যক্তি লাঠিসোটা হাতে ডিআরইউ কার্যালয়ে এসে অন্য স্টাফদের ওপর ওপর হামলা চালায়। আশপাশের সাংবাদিকরা বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা করে দুর্বৃত্তরা।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, ‘ডিআরইউ স্টাফদের ওপর হামলা ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।’
- মহাসড়কেই শেষ পরিবারের সব স্বপ্ন, পাশাপাশি ৪ কবর
- স্বামীরা আসলে কী চায়? সম্পর্ক ভালো রাখতে জানুন ৫ বিষয়
- বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
- ৩০ হাজার টন তেল নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে
- নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন বালেন্দ্র
- ঈদের ছুটি কাটিয়ে ঢাকামুখী মানুষ, ট্রেন-বাসে স্টেশনে উপচেপড়া ভিড়
- হলিউডে হবে না অস্কার আয়োজন
- ‘ধুরন্ধর ২’-র তাণ্ডবে তছনছ সব রেকর্ড
- শিক্ষাপ্রতিষ্ঠানে ১২,৯৫১ প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে
- অতিরিক্ত চিন্তা ঝেড়ে ফেলার ৪ উপায়
- মেয়েকে নিয়ে ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী
- হরমুজ দিয়ে নির্বিঘ্নে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ
- পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬
- ইরানের নৌ কমান্ডার তানসিরিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- ঈদ শেষে বাসায় ফিরে যেসব কাজ করবেন না
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের


