নতুন-পুরনো খতিবের ‘দ্বন্দ্বে’ বায়তুল মোকাররমে তুলকালাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৫:০৮ ২১ সেপ্টেম্বর ২০২৪
জুমার নামাজের আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের বর্তমান ও সাবেক দুই খতিবের অনুসারীদের মধ্যে ‘হাতাহাতি ও ভাঙচুরের’ ঘটনা ঘটেছে, ভাঙচুর করা হয়েছে মসজিদের দরজা-জানালাও। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার মো. শাহরিয়ার আলী বলেন, "ভেতরে নতুন এবং পুরাতন খতিব নিয়ে সমস্যা হয়েছে। পরে জেনেছি পুরাতন খতিব নামাজ পড়াতে পারেননি। নতুন খতিব জুমার নামাজ পড়িয়েছেন।" আওয়ামী লীগ সরকারের পতনের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন ‘আত্মগোপনে চলে যান’। পরে খতিবের দায়িত্ব দেওয়া হয় ওয়ালিউর রহমান খানকে।
মসজিদে নামাজ পড়তে আসা জাহেদ আলী নামের এক ব্যক্তি বলেন, “৫ অগাস্টের পর থেকে মসজিদে না আসা আগের খতিব রুহুল আমিন শুক্রবার ফিরে আসলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। নামাজের আগে নিয়মানুযায়ী বায়তুল মোকাররম মসজিদের বর্তমান খতিব মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় পুরানো খতিব মুফতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে মসজিদে ঢুকে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এ নিয়ে ঝামেলা বেঁধে যায়।”
সাবেক ও বর্তমান খতিবের অনুসারীদের মধ্যে ‘হাতাহাতি ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়’ বলে জানিয়েছেন পুলিশের আরেক কর্মকর্তা। তিনি বলেন, “তারা একপক্ষ আরেক পক্ষকে জুতার বাক্স থেকে জুতা বের করে ছুড়ে মেরেছে।”
এ সময় পুলিশ মসজিদের বাইরে ছিল জানিয়ে তিনি বলেন, “আমরা বাইরে দায়িত্বরত ছিলাম। আমরা বাইরে কোনো ঝামেলা হতে দেইনি। একটি গ্রুপ এসে বাইরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছিল, কিন্তু আমরা তাদেরকে বাইরেও অবস্থান করতে দেইনি।”
এ সময় তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। বর্তমানে মসজিদ এলাকার পরিস্থিতি ‘স্বাভাবিক আছে’ বলে জানিয়েছেন পল্টন থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন। ওই এলাকার পুলিশ সতর্ক আছেন বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
যা ঘটেছিল
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন খতিব ওয়ালিয়ুর রহমান খানের মাইক্রোফোনে পুরনো খতিব মুফতি রুহুল আমিন হাত দিলে বর্তমান খতিবের অনুসারীরা প্রতিবাদ করে ওঠেন। এরপর দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়, এতে কয়েকজন আহতও হয়েছেন।
এই ঘটনায় মসজিতে নামাজ পড়তে যাওয়া সাধারণ ব্যক্তিরা এক পাশে সরে যান। এক পর্যায়ে দেখা যায়, মসজিদের নিচ তলায় যেখানে ইমাম সাহেব নামাজ পড়ান, সেই চত্বরে গিয়ে দুই পক্ষের অনুসারীরা দুই দিকে অবস্থান নেয়। ওই সময় তারা একে অপরের দিকে মসজিদের বিভিন্ন জিনিস ছুড়ে মারছিলেন। এমন পরিস্থিতিতে নামাজ পড়তে আসা সাধারণ মানুষরা নিচতলা থেকে বেরিয়ে পড়েন বাইরে।
প্রায় আধাঘণ্টা ধরে হাতাহাতি চলার পর সাবেক খতিব মুফতি রুহুল আমিন মসজিদ ছেড়ে চলে যান। পরে আইনশৃঙ্খলার বাহিনীর সহায়তায় পরিবেশ কিছুটা শান্ত হলে সোয়া একটার দিকে অনেকে আবার মসজিদে ঢোকেন নামাজ পড়তে।নামাজ শেষে মুসল্লিদের বের হয়ে যাওয়ার মধ্যেই কোনো এক খতিবের অনুসারীদের একটি গ্রুপ স্লোগান দিয়ে রাস্তায় এসে অবস্থানের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পরে খবর পেয়ে দ্রুত বায়তুল মোকাররম মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরাও।
মসজিদের ভেতরে জুতা, জুতার বাক্স ছোড়াছুড়ি এবং হাতিহাতির কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব ভিডিওতে মসজিদের দরজা-জানালা ভাঙচুর করতেও দেখা গেছে। তবে বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গনে আগে থেকেই পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়ে ছিলেন। ছিল পুলিশের সাঁজোয়া যান, জল কামান এবং প্রিজন ভ্যান।
- মুড়ি নাকি চিঁড়া: ডায়াবেটিসে কোনটি উপকারী?
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- এলপিজির দাম বাড়ল
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- এবার সরকার বদলের হুমকি ককরোচ জনতা পার্টির
- প্রক্রিয়াজাত খাবার কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কী বলছে গবেষণা
- ২৭ ক্রিকেট বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত
- ৪০০০ কোটির ‘রামায়ণ’: ট্রেলারে রাম-রাবণের লড়াইয়ের ঝলক
- হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
- সৌদি’র নৌ-প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৩ দেশ
- তটিনী-পার্থর ‘অমর প্রেমে’ মুগ্ধ জোভান-তৌসিফরা
- ম্যানিকিওর ও পেডিকিওর থেকেও ছড়াতে পারে হেপাটাইটিস
- বিশ্বকাপ আয়োজনের কেন্দ্রবিন্দুতে পূর্বাচল স্টেডিয়াম
- প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ থেকে কাঁঠাল নেবে চীন
- আয়ের চেয়ে ব্যয় বেশি জামায়াতের
- ক্লান্তি দূর করার ৭ প্রাকৃতিক উপায়
- ইসিতে ৯ দাবি জামায়াতের
- তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত: ত্রিবেদী
- শিক্ষিকা বিউটি রানী পালের প্রশংসায় আসিফ
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
- ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ইমনসহ গ্রেপ্তার ৪
- লাউ নাকি ঝিঙে: কোনটি বেশি উপকারী?
- বাংলাদেশে থাকতে ও গাইতে পেরে গর্বিত: রুনা লায়লা
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু
- রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, তারিখ শিগগিরই
- ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ইমনসহ গ্রেপ্তার ৪
- চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী আবু সাঈদ
- লাউ নাকি ঝিঙে: কোনটি বেশি উপকারী?
- দিনের যে ৫ সময়ে সন্তানের সবচেয়ে প্রয়োজন হয় বাবা-মাকে?
- বক্স অফিস কাঁপাচ্ছে বিজয়ের ‘জন নায়গন’
- দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করেন সাহাবুদ্দিন
- আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ফিফা সভাপতি
- শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন পেছাল
- রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, তারিখ শিগগিরই
- আয়ের চেয়ে ব্যয় বেশি জামায়াতের
- ম্যানিকিওর ও পেডিকিওর থেকেও ছড়াতে পারে হেপাটাইটিস
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
- আমড়ার আসল গুণ জানেন?
- তটিনী-পার্থর ‘অমর প্রেমে’ মুগ্ধ জোভান-তৌসিফরা
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট
- তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত: ত্রিবেদী
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
- এসএসসির ফল প্রকাশ চলতি মাসেই
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা
- এবার নেপালের লিগ মাতাবেন সাকিব


