নেই বাংলাদেশি পর্যটক, কলকাতায় মানবেতর পরিস্থিতিতে রিকশাচালকরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:২২ ১৬ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ-ভারতের উত্তেজনাপূর্ণ কূটনৈতিক সম্পর্ক পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ‘মিনি বাংলাদেশ’ খ্যাত মার্কুইস স্ট্রিটের ৮০ জন রিকশাচালকের জীবন-জীবিকার ওপর ভয়াবহ সংকট ডেকে এনেছে। এই রিকশাচালকরা বাংলাদেশি পর্যটকদের ওপর ভরসা করে মার্কুইস স্ট্রিটে হাতে টানা রিকশা চালিয়ে থাকেন। প্রতিবেশী দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন আর ভারতের ভিসা সীমিত করার প্রভাব সরাসরি পড়েছে রিকশাচালকদের ওপর; যাদের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠছে।
ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে কলকাতার মিনি বাংলাদেশের হাতে টানা রিকশাচালকদের কষ্টের সেই গল্প তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, এই রিকশাচালকরা বাংলাদেশি পর্যটকদের পরিবহন করে থাকেন। বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কমে যাওয়ায় গত তিন মাসে ওই রিকশাচালকদের উপার্জন প্রায় ৭০ শতাংশ হ্রাস পেয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন এই পেশা ছেড়ে দিয়ে নতুন কাজ শুরু করেছেন। অনেকেই কার্গো লোডিংয়ের কাজে যুক্ত হয়েছেন।
কয়েক মাস আগেও কলকাতার ‘‘মিনি বাংলাদেশের’’ মারকুইস স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট এবং সদর স্ট্রিটে বাংলাদেশি পর্যটকদের বড় বড় শপিং ব্যাগ নিয়ে রিকশায় করে যাতায়াতের দৃশ্য একেবারে সাধারণ ছিল। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশি পর্যটকদের ভিসা সীমিত করেছে ভারত। যে কারণে বর্তমানে বাংলাদেশ থেকে কিছুসংখ্যক মানুষ কেবল চিকিৎসার জন্য কলকাতায় যাচ্ছেন।
কলকাতার সোদিপুরের বাসিন্দা প্রসেনজিৎ সাহা প্রায় এক দশক ধরে মিনি বাংলাদেশে রিকশাচালক হিসেবে কাজ করেন। তিনি বলেন, ‘‘আমরা সারা বছরই বাংলাদেশি পর্যটকদের ফেরি করি। ঈদ, দুর্গাপূজা এবং বিয়ের মৌসুমের আগে এই সংখ্যা উল্লেখযোগ্য বেড়ে যায়। কিন্তু গত তিন-চার মাসে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কমে গেছে।’’
ক্যানিংয়ের বাসিন্দা রিকশাচালক মো. রফিক বলেন, ‘‘এমনকি চার মাস আগেও আমি প্রত্যেকদিন ৭০০ থেকে ৮০০ রুপি উপার্জন করতাম। এখন তা নেমে দিনে ২০০ রুপিতে এসেছে।’’ কলকাতার এই হাতেটানা রিকশাচালক বলেন, ‘‘বাংলাদেশিদের সংখ্যা এতই কম যে, প্রত্যেকদিন ২০০ থেকে ২৫০ রুপি উপার্জন করাও কঠিন হয়ে পড়েছে। চিকিৎসার জন্য যারা আসেন, তারা সাধারণত কেনাকাটা করেন না কিংবা মজা করার জন্যও রিকশায় উঠেন না।’’
এর ফলে, রিকশাচালক মো. সাজ্জাকের মতো অনেকেই এখন এই পেশা ছেড়ে অন্য কাজ করছেন অথবা বিকল্প খুঁজছেন। সাজ্জাক ছয় বছর ধরে রিকশাচালক হিসেবে কাজ করলেও এখন খাদ্যদ্রব্য সরবরাহকারী প্রতিষ্ঠানে কাজ শুরু করেছেন।
কলকাতার পার্ক সার্কাসের বাসিন্দা রিকশাচালক মো. আদিল বলেন, তিনি অবসর সময়ে রিকশা নিয়ে বেরিয়ে পড়েন। তিনি বলেন, আমার নিজের রিকশা নেই। আমাদের উপার্জন হোক বা না হোক মালিককে প্রত্যেকদিন ৭০ রুপি জমা দিতে হবে।’’
বারুইপুরের আনোয়ার হোসেনের পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। সন্তানদের পড়াশোনার খরচ চালাতে বর্তমানে বিভিন্ন জনের কাছে টাকা ধার করতে হচ্ছে। তিনি বলেন, নতুন পর্যটক ভিসার ওপর বিধিনিষেধ আরোপ করায় বাংলাদেশিরা ভারতে আসতে পারছেন না। কিছু কিছুর ভিসার মেয়াদ শিগগিরই শেষ হয়ে যাবে। আমাদের উপার্জন যে পুনরায় শুরু হবে, তারও কোনও আশা নেই।’’
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ







