বালিশ ছাড়া নাকি বালিশ নিয়ে ঘুমানো, কোনটি ভালো
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৪৬ ১ মার্চ ২০২৫
ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে আমাদের শরীরের অবস্থান, বিশেষ করে ঘাড় এবং মেরুদণ্ডের জন্য সঠিক সাপোর্ট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা প্রত্যেকেই বালিশের ব্যবহার করে থাকি। তবে এই বালিশের ব্যবহার কতটা নিরাপদ, তা কি জানা আছে? বিশেষজ্ঞরা বলছেন, ঘুমের সময় বালিশের ব্যবহার না করলেই ভালো। কিন্তু বালিশ ছাড়া আবার শোওয়া যায় নাকি!
অনেকের কাছে এটি অসম্ভব মনে হলেও, এই কাজ আপনার স্বাস্থ্যের জন্য উপকারী। বালিশ ব্যবহার করা বা না করা আপনার ঘুমের অভ্যাস এবং আপনার শরীরের কী ধরণের সহায়তা প্রয়োজন তার উপর নির্ভর করে। চলুন এবিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক-
বালিশে ভর দিয়ে ঘুমানোর উপকারিতা
ঘাড় ও মেরুদণ্ডের সাপোর্ট
বালিশের সবচেয়ে বড় সুবিধা হলো এটি ঘাড় ও মেরুদণ্ডকে সঠিক অবস্থানে রাখতে সাহায্য করে। বালিশের উচ্চতা সঠিক হলে, এটি ঘাড়কে তার প্রাকৃতিক বক্ররেখায় ধরে রাখে, ব্যথা ও শক্ত হওয়া রোধ করে।
অ্যালার্জি ও ধুলোবালি থেকে সুরক্ষা
আজকাল অ্যান্টি-অ্যালার্জেনিক বালিশও পাওয়া যায়। যা ধুলো বা অন্যান্য অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান থেকে সুরক্ষা দেয়। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী।
আরামদায়ক ঘুম
বালিশ ব্যবহার মাথা ও ঘাড়ে আরাম দেয়, যা ঘুমের মান উন্নত করে। এটি মানসিক চাপ কমাতে এবং ভালো ঘুম পেতে সাহায্য করে।
সাইনাস ও মাথাব্যথার উপশম
যাদের সাইনাস বা মাথাব্যথার সমস্যা আছে, তাদের জন্য বালিশ ব্যবহার উপকারী হতে পারে। মাথাটা সামান্য উঁচুতে রাখলে সাইনাসের চাপ কমতে সাহায্য করে।
বালিশ ছাড়া ঘুমানোর উপকারিতা
মেরুদণ্ডের স্বাভাবিক অবস্থান
বালিশ ছাড়া ঘুমালে মেরুদণ্ড তার স্বাভাবিক অবস্থানে থাকে। যারা ঘাড় বা পিঠের ব্যথায় ভুগছেন তাদের জন্য এটি উপকারী হতে পারে।
মুখের ত্বকের জন্য উপকারিতা
বালিশ ছাড়া ঘুমালে মুখের ত্বকের উপর চাপ কমে, যা বলিরেখা এবং ব্রণের সমস্যা কমাতে পারে। এটি ত্বকের জন্য প্রাকৃতিক প্রতিকার হিসেবে কাজ করে।
রক্ত সঞ্চালন উন্নত হয়
বালিশ ছাড়া ঘুমালে মাথা ও ঘাড়ের রক্ত সঞ্চালন উন্নত হয়। এটি মস্তিষ্কে অক্সিজেন এবং পুষ্টির সরবরাহ বাড়ায়, যার ফলে আপনি সকালে সতেজ বোধ করেন।
ঘাড় ব্যথার উপশম
কিছু লোক বালিশ ব্যবহার করার সময় ঘাড় ব্যথা অনুভব করেন, বিশেষ করে যদি বালিশটি নরম না হয়। এমন পরিস্থিতিতে, বালিশ ছাড়া ঘুমানো তাদের জন্য আরামদায়ক হতে পারে।
কোনটা বেশি উপকারী?
বালিশ ব্যবহার করবেন কিনা তা নির্ভর করে ব্যক্তির শারীরিক চাহিদা এবং অভ্যাসের উপর। যদি আপনার ঘাড় বা পিঠের ব্যথা হয়, তাহলে সঠিক উচ্চতা এবং সাপোর্টসহ বালিশ ব্যবহার করা উপকারী হতে পারে। আবার যদি আপনি বালিশ ছাড়া ঘুমাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটি আপনার ঘুমের মান উন্নত করে, তাহলে এটিও একটি ভালো বিকল্প।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















