বোমা ফাটিয়ে টেন্ডার বাক্স লুট
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৫ ৩ ফেব্রুয়ারি ২০২৫
রাজশাহীর পবা উপজেলার হাট-বাজারের খাজনা আদায়ের দরপত্র নিয়ে দুপক্ষের সংঘর্ষের মধ্যে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের ঘটনা ঘটেছে। এতে একজনকে ছুরি মেরে আহত করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নওদাপাড়ায় উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
রাজশাহী মহানগর পুলিশের শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন এসব তথ্য জানান। তিনি বলেন, ছুরিকাঘাতে আহত শাকিলুর রহমান রন (৪২) নগরীর চন্দ্রিমা থানার ফিরোজাবাদ এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বাংলা ১৪৩২ সালের জন্য গত ১৫ জানুয়ারি পবার ১২টি হাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। এদিন ছিল দরপত্র দাখিলের শেষ দিন। হাটগুলোর দরপত্র দাখিল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে সংঘর্ষ হয়। এক পর্যায়ে তারা টেন্ডার বাক্স লুট করে দরপত্র বের করে নেয়।
খবর পেয়ে সেখানে গিয়ে পুলিশ দেখতে পায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে টেন্ডার বাক্স পড়ে আছে। এর এক পাশ খোলা এবং ভেতরে কারও দরপত্র নেই। সব লুট হয়েছে। সেখানে একাধিক হাতবোমা বিস্ফোরণের চিহ্ন রয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, দুপুর ১টার দিকে শাকিলুরকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার তলপেটে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ওসি মাসুমা মোস্তারিন বলেন, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্ত করতে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ








