ভালোবাসা দিবসের সেরা ১০ উপহার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৪ ১৩ ফেব্রুয়ারি ২০২১
শীত শেষ না হতেই প্রকৃতি জানান দিচ্ছে বসন্তের। প্রকৃতির হাওয়া যেন গুনগুনিয়ে কানে কানে বলে যায়, ওরে এ যে ভালোবাসার মৌসুম। বছর ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে এলো ভালোবাসা দিবস।
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। অনেকেই উদগ্রীব হয়ে আছেন দিনটিকে নিজের মতো করে পালন করার জন্য। অনেকেই হয়তো ভালোবাসার মানুষটিকে উপহার দেওয়ার কথা ভাবছেন। কিন্তু বুঝতে পারছেন না কী উপহার দেবেন প্রিয় মানুষটিকে।
আবার চমকে দেওয়ার আশায় তাকে জিজ্ঞাসাও করতে পাচ্ছেন না কী উপহার পেলে খুশি হবেন তিনি। এক্ষেত্রে জেনে নিন ভালোবাসার মানুষের জন্য ভালোবাসা দিবসের সেরা ১০ উপহার:
একগুচ্ছ ফুল
ফুল ভালোবাসেন না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া ভার। কমবেশি সবাই ফুলকে ভালোবাসেন। কাজেই ভালোবাসা দিবসে আপনি যাকে ভালোবাসেন তাকে একগুচ্ছ ফুল দিয়েই বরণ করে নিন। তাতে করে ফুলের মতো ভালোবাসাকেও পবিত্র মনে হবে। তাই ফুল হোক ভালোবাসার মানুষটির জন্য প্রথম উপহার।
চকলেট
চকলেটও ভালোবাসা দিবসের একটি ভালো উপহার হতে পারে। কাজেই প্রিয় মানুষটির জন্য তার পছন্দমতো এক বাক্স চকলেট কিনে রাখুন। চাইলে ব্রান্ডের দামি কোনো চকলেটও উপহার দিতে পারেন। কনফেকশনারি দোকানগুলোতে বিভিন্ন আকৃতির চকলেটের বাক্সগুলো ২০০ টাকা থেকে ৩০০০ টাকার মধ্যেই পাওয়া যায়।
কার্ড
ভালোবাসার মানুষটিকে উপহার হিসেবে কার্ডও দিতে পারেন। তাতে ভালো লাগা কোনো মুহূর্তের কথা অথবা মনের কোনো ইচ্ছার কথা লিখে দিতে পারেন। এমনকি মনের না বলা কথাও লিখে জানাতে পারেন। তাতে করে ভালোবাসার মানুষটি আপনাকে আরও গভীরভাবে চিনবেন।
বই
শুধু ফুল, চকলেট আর কার্ড নয়, ভালোবাসার মানুষটিকে তার পছন্দমতো কোনো বইও উপহার দিতে পারেন। কথার ছলেই তার কাছে জেনে নিন কোন ধরনের বই তার পছন্দ।
পোশাক
‘বিশ্ব ভালোবাসা দিবস’ উপলক্ষে বুটিক হাউজগুলোতে পোশাকের নতুন নতুন কালেকশান দেখা যায়। কাজেই উপহার হিসেবে পছন্দের কোনো পোশাকও কিনতে পারেন।
পারফিউম
ভিন্ন রং ও সুবাসের পারফিউম অথবা বডি স্প্রে দিয়েও চমকে দিতে পারেন ভালোবাসার মানুষটিকে।
ফটোফ্রেম
ফটোফ্রেমে নিজেদের যুগল ছবি ফ্রেমে বাঁধিয়ে প্রিয়জনকে উপহার দিন। ছবিটি শুধু স্মৃতি হিসেবেই থাকবে না; বরং ছবিটি সম্পর্ককে আরও মধুর করে তুলবে।
সিরামিকের উপহার
এ দিনে ভালোবাসার মানুষটিকে সিরামিকের মগ, শোপিস কিংবা চাবির রিংও উপহার দিতে পারেন। চাইলে দুজনার একটি ছবি সিরামিকের প্লেটে প্রিন্ট করিয়েও নিতে পারেন। এটি করতে দাম পড়বে মাত্র ৮০০-১০০০ টাকার মধ্যে।
মোবাইল
ভালোবাসা দিবসের শ্রেষ্ঠ উপহার হতে পারে মোবাইলও। তার পছন্দমতো সেট কিনে তাকে উপহার দিন। এর সাথে মোবাইল কভার উপহার দিতেও ভুলবেন না কিন্তু।
গয়না
ভালোবাসার মানুষটিকে ছোট্ট কোনো গয়নাও উপহার দিতে পারেন। চাইলে তাকে আংটি অথবা হাতের ব্রেসলেটও দিতে পারেন। তবে কেনার সময় অবশ্যই ভালোবাসার মানুষটির সাথে যাতে মানানসই হয় তা ভেবে কিনবেন।
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - নীরব ঘাতক ডায়াবেটিস: যেভাবে প্রতিরোধ করবেন
- মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পাচ্ছেন কে?
- গঙ্গা পানি চুক্তি ‘ত্রুটিপূর্ণ’, হালনাগাদ জরুরি
- রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই
- দুর্গোৎসব শুরু ১৬ অক্টোবর: উৎসবে নতুন মাত্রা বাড়তি ছুটি
- নতুন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি বিমানের
- অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
- প্রতিদিন হাততালি দিলে যে ৫ উপকার মিলবে
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- ২০২৭ সালে চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - এলপিজির দামে বড় লাফ
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- ডেঙ্গু: এডিস মশা সম্পর্কে যেসব তথ্য জানা জরুরি
- চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- আর্জেন্টিনার জার্সিতে মেসি অধ্যায়ের সমাপ্তি
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- নীরব ঘাতক ডায়াবেটিস: যেভাবে প্রতিরোধ করবেন
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- প্রতিদিন হাততালি দিলে যে ৫ উপকার মিলবে
- অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?


