শীতে ত্বকের অবস্থা বেহাল? রইলো মা-দাদিদের বিশেষ টিপস
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২০ ৩ ফেব্রুয়ারি ২০২৫
আমাদের ছোটবেলায় মা-দাদিরা বেসন ও ডাল বেটে গায়ে লাগিয়ে গোসল করিয়ে দিতেন। যখন রোদে বেরিয়ে ত্বকে দাগছোপের সমস্যা দেখা দিত বা ব্রণে মুখ ভরে যেত, তখনও মায়েদের টোটকাতেই কাজ হত বেশি। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গেই সেসব প্রাকৃতিক উপাদন ছেড়ে আমরা বাজারজাত পণ্যকে বেছে নিয়েছি। এতে কাজ তো হয়ই না, বরং বাড়ে ত্বকের আরও সমস্যা। তাই মা-দাদিদের সেই ঘরোয়া পদ্ধতিতেই চোখ বন্ধ করে ভরসা করা যেতে পারে।
মূলত, ঘরোয়া উপকরণ দিয়েই ত্বকের যত্নে বিশ্বাসী ছিলেন মা-দাদিরা। আবার সেই যুগে বাজারচলতি এত প্রসাধনীর রমরমিয়ে বাজারও ছিল না। সাধারণ ঘরোয়া উপকরণেই ত্বক থাকতো একেবারে স্বাস্থ্যোজ্জ্বল ও চকচকে। তাই বাজারজাত পণ্য না ব্যবহার করে বাঙালি মায়েদের প্রিয় এমন কিছু ঘরোয়া পদ্ধতি নিয়ম করে ব্যবহার করে দেখুন। একটানা ব্যবহার করে সাতদিনেই ত্বকের জেল্লা ফেরাতে পারবেন আপনি। তালিকায় কী কী রয়েছে, দেখে নেয়া যাক-
মধু
আপনার ত্বক নরম, স্বাস্থ্যকর ও উজ্জ্বল রাখতে মধু ব্যবহার করতে পারেন। এটি খুব কার্যকরী একটি ঘরোয়া প্রতিকার। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি ব্যবহার করতে মুখ ভালো করে ধোয়ার পর মধুর একটি পাতলা লেয়ার লাগাতে হবে। এভাবে প্রায় ২০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন এর ব্যবহারে আপনার ত্বক আগের চেয়ে নরম, হাইড্রেটেড, পরিষ্কার ও উজ্জ্বল হয়ে উঠবে।
দুধের স্বর
ছোটবেলায় রোদে পোড়া ত্বকে মায়েরা প্রায়ই দুধের স্বর মাখিয়ে দিতেন। এতে সহজেই কিছুদিনের মধ্যে ত্বকের কালচে দাগ উঠে যেত। কারণ দুধে আছে ল্যাকটিক অ্যাসিড, যা ত্বকের মৃত কোষ তুলে দেয় ও পরিষ্কার দেখায় ত্বক। চটজলদি ফিরে আসে জেল্লা।
গোলাপজল, লেবু ও গ্লিসারিন
মুখের রঙ তাত্ক্ষণিকভাবে উন্নত করতে চাইলে মায়েদের এই টোটকাও দারুণ কার্যকর। একটি বোতলে সমপরিমাণ গোলাপজল ও গ্লিসারিন মিশিয়ে নিন। এছাড়া এতে কয়েক ফোঁটা লেবু যোগ করুন। তৈরি আপনার বিউটি সিরাম। একে রাতে ঘুমানোর আগে পরিষ্কার মুখে লাগিয়ে নিন। সকালে মুখ ধুয়েই দেখবেন ত্বকে এক অন্যরকম আভা দেখা যাচ্ছে।
বেসন আর মুসুর ডাল বাটা
ছোটবেলায় হয়তো অনেকেই বেসন আর মুসুর ডাল বাটা মেখেছেন। এই দুই উপাদানই প্রাকৃতিক ক্লিনজ়ার হিসেবে বেশ কার্যকরী। এর ব্যবহারে মুখে বয়সের ছাপ পড়ে না। সপ্তাহে ৩দিন ডাল বাটা মাখলেই ত্বক টানটান হবে। এছাড়া ত্বক শুষ্ক হয়ে গেলেও মুসুর ডালের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, ত্বকের কালো দাগ দূর করতেও এর জুড়ি মেলা ভার।
গোলাপ জল
মায়েদের ত্বকের পরিচর্যায় আরও এক ঘরোয়া টোটকা গোলাপ জল। এটি ব্যবহারে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখার জন্য গোলাপ জল কার্যকরী। ত্বকে প্রদাহ কমাতেও ভীষণ ভালো এটি।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















