শীতে মেজাজ খিটখিটে? যেসব খাবার খেলে থাকবে ফুরফুরে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২৪ ১৭ জানুয়ারি ২০২৫
শীতকালে সকালে লেপ মুড়িয়ে ঘুমাতে কে না ভালোবাসে? তবে এই ঘুম বেশিরভাগ মানুষকেই বানিয়ে দেয় অলস। শীত হোক বা গরম, শরীর ফিট রাখতে কসরত ও ডায়েট জরুরি। তবে শীতের অলসতা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়।
এতে ওজন বাড়ার সঙ্গেই মেজাজও নষ্ট হতে পারে। সঙ্গে বাড়িয়ে তুলতে পারে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যাও। তাই অলসতা যেন শরীর ও মনে কোনোভাবেই জেঁকে না বসে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
চিকিৎসকরা বলছেন, শীতকালে মেজাজের পরিবর্তন ও ক্লান্তি একটি সাধারণ সমস্যা। কম সূর্যালোক ও ঠাণ্ডা আবহাওয়া শরীর ও মনকে প্রভাবিত করে। তবে চিন্তা করবেন না। কিছু বিশেষ খাবারের সাহায্যে আপনি শীতকালেও মেজাজ ফুরফুরে রাখতে পারেন।
আসুন জেনে নিই সেসব খাবার সম্পর্কে, যা কেবল সুস্বাদুই নয়, আপনার মনকেও খুশি রাখতে সাহায্য করবে। তবে প্রথমে জেনে নিন শীতকালে মেজাজ পরিবর্তন হয় কেন?
• ভিটামিন ডি-এর অভাব
সূর্যের আলো ভিটামিন ডি সরবরাহ করে এ কথা আমরা সবাই জানি। ভিটামিন ডি হাড়ের জন্য অপরিহার্য এবং মেজাজ উন্নত করতেও সাহায্য করে। শীতকালে কম সূর্যালোকের কারণে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দিতে পারে।
• মেলাটোনিনের মাত্রা
শীতকালে দিন ছোট ও রাত বড় হয়। যা শরীরে মেলাটোনিন নামক হরমোনের ক্ষরণ বৃদ্ধি করে। এই হরমোন ঘুম নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত মেলাটোনিন তন্দ্রা সৃষ্টি করতে পারে, যার ফলে মেজাজ খারাপ হতে পারে।
• সেরোটোনিনের অভাব
শীতকালে কম রোদের কারণে শরীরে সেরোটোনিন নামক হরমোনের ক্ষরণ কমে যায়। সেরোটোনিনকে সুখের হরমোনও বলা হয় এবং এর নিম্ন স্তর মেজাজের পরিবর্তন, বিষণ্ণতা ও উদ্বেগের কারণ হতে পারে।
যেসব খাবার মেজাজ ফুরফুরে করে-
• বাদাম- বাদামে ম্যাগনেসিয়াম থাকে, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে।
• সবুজ শাকসবজি- পালং শাক, মেথি এবং অন্যান্য সবুজ শাকসবজিতে ভিটামিন ও খনিজ থাকে, যা মেজাজ উন্নত করতে সাহায্য করে।
• ডার্ক চকলেট- ডার্ক চকলেটে ফ্ল্যাভোনয়েড ও পলিফেনল থাকে, যা মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায় এবং সেরোটোনিনের মাত্রা বাড়ায়।
• কলা- কলায় ভিটামিন বি৬ থাকে, যা সেরোটোনিন নিঃসরণে সাহায্য করে।
• দই- দইতে প্রোবায়োটিক থাকে, যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো ও মেজাজ উন্নত করতে সাহায্য করে।
• আদা- আদার প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে।
• আখরোট- আখরোটে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভালো ও মেজাজ উন্নত করতে সাহায্য করে।
এছাড়া প্রতিদিন কিছুক্ষণ রোদে বসলে ভিটামিন ডি পাওয়া যাবে এবং মেজাজ ভালো থাকবে। সঙ্গে নিয়মিত যোগব্যায়াম করলে মানসিক চাপ কমে ও মেজাজ উন্নত হবে।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















