শীতে সংক্রমণ থেকে বাঁচতে চান? রোজ যেসব অভ্যাস বাড়াবে ইমিউনিটি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২৬ ১৫ জানুয়ারি ২০২৫
শীতে সংক্রমণের ভয় এমনিতেই থাকে। এর ওপর নতুন বছরের শুরুতেই আতঙ্ক ছড়াচ্ছে চীনা ভাইরাস এইচএমপিভি। মূলত, যেকোনও সংক্রমণের হাত থেকে রেহাই পেতে আমাদের আগে ইমিউনিটি শক্তিশালী করতে হবে। তবেই সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারবো।
চিকিৎসকদের মতে, আমাদের শরীরের ইমিউন সিস্টেম যেকোনও রোগ-সংক্রমণকে হারাতে গুরুত্বপূর্ণ। তাই ইমিউনিটি শক্তিশালী করাও বিশেষভাবে জরুরি। কিন্তু যদি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়, তাহলে মৌশুমের রোগ তো অবশ্যই সঙ্গে বাড়ে অন্যান্য ঝুঁকিও। তাই চলুন আজকের প্রতিবেদনে আমরা জেনে নিই, কীভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে পারি-
সুষম খাদ্য
পুষ্টিবিদরা বলছেন, একটি সুষম খাদ্য আমাদের ইমিউন সিস্টেম শক্তিশালী করার সর্বোত্তম উপায়। তাই আপনি খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের ফল, শাকসবজি, শস্য, ডাল এবং কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার অন্তর্ভুক্ত করতে পারেন। এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে।
কী কী রাখবেন
ভিটামিন সি সমৃদ্ধ খাবার
নানা ধরনের লেবু, বেরি জাতীয় ফল বা কিউই, পেয়ারার মতো সাইট্রাস ফল ভিটামিন সি সমৃদ্ধ হয়। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
ভিটামিন ডি
সূর্যের আলো এবং কিছু খাবার থেকে পাওয়া ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন- মাশরুম, পালং শাক, সবুজ মটর ও আলু রাখতে পারেন।
জিঙ্ক
জিঙ্ক সমৃদ্ধ খাবারের তালিকায় রয়েছে কুমড়োর বীজ, কাজুবাদাম, দুগ্ধজাতীয় খাবার, ডিম ও ডালের মতো খাবার। এগুলোতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে সুস্থ রাখতে সাহায্য করে।
পর্যাপ্ত ঘুম
প্রতিদিন ৮-৯ ঘণ্টা ঘুম ইমিউন সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘুমের সময়, শরীর রোগের সঙ্গে লড়াই করার জন্য প্রয়োজনীয় কোষ তৈরি করে। তাই রোজ অন্তত ৮-৯ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। শোবার সময় মোবাইল বা ল্যাপটপে কাজ করা এড়ান।
স্ট্রেস এড়াতে হবে
স্ট্রেস আমাদের ইমিউন সিস্টেমকে দুর্বল করতে পারে। তাই প্রতিদিনের রুটিনে যোগব্যায়াম, ধ্যান এবং আপনার পছন্দের কার্যকলাপ করুন। এগুলো স্ট্রেস কমাতে সাহায্য করে।
রোদে সময় কাটান
শীতে রোদে সময় কাটালে ভিটামিন ডি পাওয়া যায়। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করে।
প্রোবায়োটিক গ্রহণ করুন
প্রোবায়োটিক আমাদের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে। যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য দই, পনির, আচার, ইডলির মতো প্রোবায়োটিক সম্পূরকগুলো খাদ্য তালিকায় রাখতে পারেন।
পরিচ্ছন্নতার যত্ন নিন
মনে রাখবেন, নিয়মিত হাত ধোয়া, খাওয়ার আগে হাত ধোয়া ও পরিষ্কার খাবার খাওয়া সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।
নিয়মিত ব্যায়াম করুন
নিয়মিত ব্যায়াম রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করে। প্রতিদিন ব্যায়াম করলে শরীরে রক্ত চলাচল উন্নতি হয় এবং রোগ প্রতিরোধক কোষ আরও সক্রিয় হয়।
প্রচুর পানি পান
এছাড়া শীতের দিনেও প্রচুর পানি পান করা উচিত। এটি শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। সঙ্গে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও জরুরি।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















