সকালে খালি পেটে গুড়-ছোলা খাওয়ার আসল রহস্য কি?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৫ ২১ জানুয়ারি ২০২৫
শীত পড়তে না পড়তেই গুড়ের গন্ধে ভরে ওঠে বাজার। ঠাণ্ডার দিনে গুড় ব্যবহার করে রকমারী খাবার বানানো হয়। আবার শীতের সকালে অনেক বাড়িতেই গুড় দিয়ে হলুদ কিংবা গুড় দিয়ে ছোলা খাওয়ার অভ্যাস রয়েছে। ছোট থেকেই মা-চাচিরা বলে এসেছেন, এতে শরীরে সুস্থ থাকবে। সঙ্গে শীতকালীন স্বাস্থ্য সমস্যা ছুঁতেও পারবে না। কিন্তু আপনি কি জানেন, সকালে খালি পেটে গুড় ও ছোলা খাওয়ার আসল রহস্য কি?
পুষ্টিবিদেরা বলছেন, ছোলা ও গুড়ের জুটির অবাক করা স্বাস্থ্য গুণ সম্পন্ন। ছোলায় ফাইবার ও প্রোটিনের পরিমাণ বেশি। নিয়মিত গুড় খেলে আয়রনের ঘাটতি পূরণ করা সম্ভব। এছাড়া গুড়ের মধ্যে রয়েছে প্রয়োজনীয় এমন অনেক খনিজ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে।
সহজলভ্য ও অতি পরিচিত এই কম্বোডিটির পুষ্টিগুণ আপনাকে অবাক করে দেবে। তাই প্রতিদিন সকালে নিয়ম করে যদি গুড়-ছোলা খাওয়ার অভ্যাস করেন, তাহলে অনেক উপকারই পাবেন। চলুন জেনে নেয়া যাক- সকালে খালি পেটে ছোলা ও গুড় খাওয়ার উপকারিতা
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়
অঙ্কুরিত ছোলা ও গুড়ে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ায়। এটি শরীরকে বিভিন্ন ধরণের সংক্রমণ থেকে রক্ষা করে।
ওজন কমাতে সাহায্য করে
অঙ্কুরিত ছোলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখে। এটি ঘন ঘন খাওয়ার ইচ্ছা কমায় এবং ওজন কমাতে সাহায্য করে।
শরীরে শক্তি যোগায়
অঙ্কুরিত ছোলা ও গুড় উভয়ই শরীরে শক্তি যোগায়। এগুলো ক্লান্তি ও দুর্বলতা দূর করতে সাহায্য করে।
হাড় মজবুত করে
গুড়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে, যা হাড় মজবুত করতে সাহায্য করে।
পাচনতন্ত্র সুস্থ রাখে
অঙ্কুরিত ছোলায় উপস্থিত ফাইবার পাচনতন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি ও বদহজমের মতো সমস্যা থেকে মুক্তি দেয়। গুড় হজম ব্যবস্থা শক্তিশালী করতেও সাহায্য করে।
রক্ত পরিষ্কার করে
গুড়ে উপস্থিত খনিজ পদার্থ রক্ত পরিষ্কার করে। রক্তাল্পতায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য এটি খুবই উপকারী।
মানসিক চাপ কমায়
গুড়ে ম্যাগনেসিয়াম থাকে, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে।
ত্বক সুস্থ রাখে
অঙ্কুরিত ছোলা ও গুড়ে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট ত্বক সুস্থ রাখে। এটি বলিরেখা ও দাগ কমাতে সাহায্য করে।
গুড় ও ছোলা কীভাবে খাবেন?
সকালে খালি পেটে এক মুঠো অঙ্কুরিত ছোলা এবং এক টুকরো গুড় খান। এতে আপনি পেঁয়াজ, লেবুর রস এবং টমেটো মিশিয়েও খেতে পারেন। তবে মনে রাখবেন, যাদের ডায়াবেটিস আছে তাদের সীমিত পরিমাণে গুড় খাওয়া উচিত। যাদের অ্যালার্জি আছে, তাদেরও অঙ্কুরিত ছোলা খাওয়ার আগে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা উচিত।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















