হারিয়ে যাচ্ছে কাঁসা শিল্প, কিন্তু কেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৬ ৪ অক্টোবর ২০১৯
একসময় কাঁসার থালা, বাটি ছিল জীবনের অবিচ্ছেদ্য অংশ। হওয়ারই কথা, কারণ বাংলার প্রাচীনতম শিল্পের মধ্যে কাঁসা শিল্প একটি। তবে বর্তমানে প্রশাসনিক সাহায্যের অভাব, স্টিল, মেলামাইন, অ্যালুমিনিয়ামের সঙ্গে পাল্লা দিতে এ শিল্প ক্রমে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। এর অন্যতম উদাহরণ হিসেবে বলা যায়, চাঁপাই নবাবগঞ্জ শহরের কথা, যেখানে এ শিল্পের বয়স ১০০ বছর অতিক্রম করেছে।
ইতিহাস ঘাঁটলে জানা যায়, কাঁসা ও পিতলের ব্যবহার জনপ্রিয়তা অর্জন করে মোঘল আমলে। এসব ধাতু দিয়ে তখন ঢাল, তলোয়ার, তীর-ধনুক, বন্দুক, কামান পর্যন্ত তৈরি করা হতো। এরপর ধীরে ধীরে কাঁসা দিয়ে বিভিন্ন দৈনন্দিন নিত্য ব্যবহার্য জিনিসপত্র তৈরি করা শুরু হয়। কাঁসা শিল্প ক্রমে বিস্তার লাভ করে।
কিন্তু মোঘল যুগে যাই হোক, চাঁপাই নবাবগঞ্জের আজাইপুর, আরামবাগ, নামোশঙকর বাটি, শান্তি মোড়ে আজ কার্যত অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমে পড়েছে কাঁসা শিল্প। একসময় এ শিল্প থেকেই এলাকার বহু বাসিন্দা তাদের সংসার চালাতেন। তবে বর্তমানে কাঁসার চাহিদা ক্রমাগত হ্রাস পাওয়ায় কারিগররা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।
নামোশঙকর বাটির কারিগর মন্টু রানা জানান, আমাদের এ শিল্প প্রায় তিন-চার পুরুষ ধরে চলে এসেছে। আগে এখানে ১০০ থেকে ১৫০ পরিবার এ শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে কাঁসার চাহিদা কমে যাওয়ায় সেই সংখ্যা ১০ থেকে ১২তে এসে ঠেকেছে। আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, যদি কোনও সাহায্য পাই; তা হলে খুবই উপকৃত হব।
সম্পূর্ণভাবে শিল্পীদের নিজেদের হাতে আজাইপুরে তৈরি হয় গৃহস্থালির ব্যবহারের থালা, বাটি, গ্লাস, ল্যাম্প, হ্যারিকেন ও পানের সাজা ছাড়াও অনেক কিছু। এখানকার প্রবীণ কারিগর সরলা রাণা জানান, বাজারে এ শিল্পের চাহিদা এখনও আছে। না হলে এ কাঁসা শিল্প আর্থিক সংকটে বন্ধ হয়ে যেত। শুধু তাই নয়, অ্যালুমিনিয়াম আর স্টিলের জিনিসের সঙ্গে পাল্লা দিতে না পেরে মার খেতে হচ্ছে আমাদের এ শিল্পকে।
তাদের অভিযোগ, সরকারের কাছে আর্থিক সাহায্যের জন্য বারবার আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে অনেক কারিগর অন্য পেশায় চলে যাচ্ছেন। কয়েক বছর আগেও এসব এলাকার প্রতিটি বাড়িতে কাঁসা শিল্পের কাজ হতো। কিন্তু এখন তা বন্ধের পথেই বলা চলে। একসময় এখানকার শিল্পীদের তৈরি কাঁসা, পিতলের জিনিসপত্র প্রতিবেশী দেশ ভারতের কলকাতা, মালদাহতেও পাঠানো হতো। তবে বর্তমানে সেই বাজারেও স্টিল বা অ্যালুমিনিয়ামের বিভিন্ন সামগ্রী এসে যাওয়ায় কাঁসা শিল্পের চাহিদা হ্রাস পেয়েছে।
এর একটা বড় কারণ হলো অর্থ। দাম অপেক্ষাকৃত কম হওয়ায় অধিকাংশ বাড়িতেই আজকাল স্টিলের জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে। কাঁসা পিতলের চাহিদা বলতে শুধু বিয়েবাড়ি বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেখানেও চাহিদা কমেছে।
কাঁচামালের দাম হু হু করে বেড়ে যাওয়ার ফলে প্রতিযোগীতায় টিকে থাকাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফলে অনেক শিল্পীরা বাধ্য হয়ে পূর্বপুরুষের ব্যবসা ছেড়ে এখন দিনমজুরি করতে বাধ্য হচ্ছেন।
কাঁসাশিল্পী মোশাররফ জানান, এ শিল্প নিয়ে সরকারিভাবে যদি কোনও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে আর্থিকভাবে সাহায্য করা হয়। তবে আমরা একে টিকিয়ে রাখতে পারব।
স্থানীয় সাংসদ হারুন অর রশিদের সঙ্গে দেখা করে জেলার ঐতিহ্য ধরে রাখার আবেদন জানান কারিগররা। আবেদনে সাড়া দেন এমপিও। তিনি বলেন, স্থানীয় কাঁসা ও পিতল শিল্পীরা তাদের সমস্যার কথা জানিয়েছেন। আমি উপর মহলে পাঠিয়েছি। সমস্যা যাতে দূর করা যায় সেদিকে আমাদের নজর থাকবে।
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু

