ঢাকা, ১০ নভেম্বর মঙ্গলবার, ২০২৬ || ২৬ কার্তিক ১৪৩৩
good-food

পোশাক খাতকে ছাড়িয়ে যাবে আইটি আয়: জয়

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বৃহস্পতিবার আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের তথ্য প্রযুক্তি (আইটি) ও প্রযুক্তি খাতটি খুব দ্রুত সম্প্রসারিত হওয়ায় এই খাতের আয় খুব অল্প সময়ের মধ্যেই গার্মেন্টস খাতের আয়কে ছাড়িয়ে যাবে।
রাজধানীর বিআইসিসি হলে তিন দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জয় বলেন, ‘আজ অফিসিয়াল রেকর্ড অনুযায়ী আইটি খাতে বাংলাদেশের রপ্তানি ১শ’ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।

০৮:৫৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

মোদির সঙ্গে তথ্যমন্ত্রীর সাক্ষাৎ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারত সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সাক্ষাৎ করেছেন। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

০৮:৩৬ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ভারত ইতিমধ্যে পেঁয়াজ রফতানির ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। পেঁয়াজের দাম কমবে। ১১০ টাকা কেজি পেঁয়াজের দাম থাকবে না।

০৬:৪৮ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

এক মাস কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর সাত দিন আগ থেকে শেষ পর্যন্ত এক মাস দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে  সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ নির্দেশনার কথা জানান।

০৬:২৬ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

গ্রামীণফোনের বাংলাদেশি সিইও ইয়াসির আজমান

প্রথমবারের মতো কোনো বাংলাদেশিকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে দেশের বৃহত্তম টেলিকম অপারেটর গ্রামীণফোন।

০৬:২২ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

দুই মাসে তিনবার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে এই সফর। সেই উপলক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য  বৃহস্পতিবার ১৫ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। ১৫ সদস্যের দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের।

০৬:২০ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব সিনেটে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি ‘আর্টিকেল’ আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের কাছে বুধবার হস্তান্তর করেছে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করার পথ পরিষ্কার হলো। খবর:আল জাজিরা।
 গত ১৮ই ডিসেম্বর প্রতিনিধি পরিষদ ট্রাম্পকে অভিশংসিত করে। কিন্তু তার ফলে তাকে ক্ষমতা ছাড়তে হয়নি।

০৬:১৮ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

বগুড়ায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীসহ ১৪ জন আটক

বগুড়ার সদরে অভিযান চালিয়ে ১৪ জন মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা সময় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের অসমাপ্ত বাইপাসের পাঁকা রাস্তার শেষ প্রান্ত থেকে ফারুক হোসেনের আমবাগানের ভিতরে অভিযান চালিয়ে ৫০ লিটার চেলাইমদসহ ৫ জনকে আটক করা হয়।

০৫:৪২ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার। এর মধ্যে তুরাগ পাড়ে জড়ো হতে শুরু করেছেন তাবলীগ জামাতের অনুসারীরা। আমবয়ানের পর থেকে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।  রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে।

০২:৪৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

পর্দা উঠলো `ডিজিটাল বাংলাদেশ মেলা`র

পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তিসহ (ফাইভ জি)দেশের ডিজিটাল উন্নয়নের নানা দিক তুলে ধরতে প্রথমবারের মতো শুরু হলো তিন দিনের মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয় ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’ উদ্বোধন করেন।

০২:১১ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

বেতন-ভাতার দাবিতে শ্যামলীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

রাজধানীর শ্যামলীতে বেতন ভাতার দাবিতে ‘ডায়নামিক গার্মেন্ট’ নামের একটি কারখানার শ্রমিক সড়ক আটকে বিক্ষোভ করছেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অফিসগামী লোকজন বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল নয়টায় তারা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। 

০১:৩৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

হ্যাটস অফ টু উ প্রিন্স হ্যারি! অভিনন্দন সোনালী দম্পতি

ব্রিটিশ রাজপরিবারের সমস্ত কাঠামো, অহংকার, ঐতিহ্য ও ইতিহাস ভেঙ্গে 'সিনিয়র' সদস্য প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল রাজকীয় দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন! বিষয়টি নিয়ে ব্রিটিশ দুনিয়া বিস্মিত, হতবাক! হৈচৈ চলছে ব্রিটিশ মিডিয়া পাড়ায়!  বিষয়টি আমাকে কয়েকভাবে ভাবাচ্ছে! বিশেষ করে, ট্রাম্প-বরিসন-পুতিনের এই ক্ষমতা ও দম্ভের যুগে নিজেকে ক্ষমতার বলয় হতে মুক্ত করার মতো এতো বড় সিদ্ধান্ত নিতে পারার জন্য প্রথমেই অভিনন্দন জানাচ্ছি!

১০:৪৯ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ বুধবার

মটরশুঁটির পুষ্টিগুণ এত?

শীতের সবজি মটরশুঁটি খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণের দিক থেকেও অনন্য। পোলাও, খিচুড়ি, তরকারির পাশাপাশি সালাদের সঙ্গে মিশিয়েও খাওয়া যায় মটরশুঁটি। প্রোটিনের চাহিদা মেটাতে এ সবজির জুড়ি নেই। জেনে নিন এর পুষ্টিগুণ সম্পর্কে।

# মটরশুঁটির অ্যান্টিইনফ্লামেটরি ও অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

# এর অ্যান্টিইনফ্লামেটরি উপাদান শরীরের টক্সিন দূর করে ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

# রক্তে খারাপ কোলেস্টেরলকে জমতে না দিয়ে হৃদরোগ থেকে দূরে রাখে এ মটরশুঁটি।

০৯:২২ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ বুধবার

রেসিপি: টমেটোর আচার

টক, ঝাল, মিষ্টি টমেটোর আচার খেতে বেশ মুখরোচক। পোলাও, বিরিয়ানি ও খিচুড়ির স্বাদ বাড়াতে টমেটোর আচার খেতে পারেন।

০৮:২৫ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ বুধবার

চিকেন স্যুপের সহজ রেসিপি

শীতের বিকেলে স্বাস্থ্যকর চিকেন স্যুপ পরিবেশন করতে পারেন। গরম গরম স্যুপ খেতে যেমন সুস্বাদু, তেমনি এটি বানানোও ভীষণ সহজ। জেনে নিন রেসিপি।

০৮:০৫ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ বুধবার

পাকিস্তান সফর নিয়ে কূটনৈতিক পরাজয় হয়নি: পাপন

আইসিসির এফটিপি অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে পাকিস্তানে তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের।

০৭:৪২ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ বুধবার

মেয়রের নামে ফেসবুকে চাঁদাবাজি, নারীসহ আটক ২

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নামে

০৭:৩৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ বুধবার

বঙ্গবন্ধুর ছবি বিকৃতি

যবিপ্রবি ভিসিসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতির ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যসহ এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

০৭:২৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ বুধবার

তরুণ উদ্যোক্তা সম্মেলন ২৪ জানুয়ারি 

দেশে কৃষিভিত্তিক তরুণ উদ্যোক্তা তৈরি করবে চায়না-বাংলাদেশ বিজনেস ক্লাব। এ জন্য আগামী ২৪ জানুয়ারি রাজধানীতে দিনব্যাপী এক সম্মেলনের আয়োজন করবে। 

০৬:২১ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ বুধবার

৩০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

সারা দেশে সবার জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট–সুবিধা দিতে সাশ্রয়ী ব্রডব্যান্ড ইন্টারনেট প্যাকেজের ঘোষণা দিয়েছে স্মাইল ব্রডব্যান্ড। ‘ব্রোঞ্জ ইকোনমি’ নামের নতুন একটি প্যাকেজের আওতায় মাসিক ৩০০ টাকায় ব্রডব্যান্ড সংযোগ দেবে বিডিকমের সার্ভিস ব্র্যান্ড স্মাইল।

০৬:০৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ বুধবার

আমদানি করা পেঁয়াজ বাংলাদেশের কাছে বিক্রি করতে চায় ভারত

ভারত বিভিন্ন রাজ্যের চাহিদা মেটাতে যে পেঁয়াজ আমদানি করেছে, সেই পেঁয়াজের বেশিরভাগটা এখনো গুদামেই রয়ে গেছে। কারণ, অধিকাংশ রাজ্য জানিয়েছে তাদের আর পেঁয়াজের দরকার নেই।

০৫:০৫ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ বুধবার

শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট তিন স্তরে ১১ হাজার ১৩০ জন চূড়ান্তভাবে পাস করেছেন।

০৫:০০ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ বুধবার

খালি পেটে ফল খাওয়ার উপকারিতা

এশিয়া মহাদেশের বাসিন্দারা বহু যুগ ধরে একটা ধরণা মেনে আসছেন যে, সকালে উঠে খালি পেটে ফল খেলে নাকি শরীরের ক্ষতি হয়। কিন্তু বৈজ্ঞানিক গবেষণা যে একেবারে অন্য কথা বলছে।.

০৩:১১ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ বুধবার

পূজার দিন ভোট:  ইসির পদত্যাগ দাবিতে ঢাবি উত্তাল 

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজার দিনই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ হওয়ায় নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

০২:৫৯ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ বুধবার