আগেও এক সন্তান ছিল ঐশ্বরিয়ার!
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। বচ্চন পরিবারের পুত্রবধূর একমাত্র সন্তান আরাধ্যার বয়স এখন ৮। এবার ৩২ বছরের এক যুবকের দাবি তিনি ঐশ্বরিয়ার সন্তান। তার জন্মের সময় তার 'মা' ঐশ্বরিয়ার বয়স ছিল ১৫। তিনি এখন মায়ের সঙ্গে থাকতে চান। বিষয়টা কতটা সত্য তা সময়ই বলে দেবে
০৫:১৫ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রোববার
বায়ুদূষণ রোধে আদেশ হাইকোর্টের
কী কারণে ঢাকায় বায়ুদূষণ হচ্ছে এবং দূষণরোধে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেসব বিষয়ে আগামীকাল ১৩ জানুয়ারি, সোমবার আদেশের দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। রবিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনিজল মোরসেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
০৫:০৯ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রোববার
শৈত্যপ্রবাহে হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে দেশ
মৌসুমের চতুর্থ দফার শৈত্যপ্রবাহে হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে পুরো দেশ। উত্তরাঞ্চলসহ সারা দেশজুড়েই জেঁকে বসেছে তীব্র শীত। সঙ্গে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে বিস্তৃর্ণ অঞ্চল। রোববার সকাল ৯টায় রংপুরের রাজারহাটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
০২:২২ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রোববার
ইজতেমার মোনাজাতে গোনাহ মাফ, কল্যাণ-শান্তি কামনা
আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ রোববার বেলা ১১টা ১০মিনিটে মোনাজাত শুরু করেন আলমি শুরার সদস্য, কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা মো. জোবায়ের। টঙ্গীর ইজতেমার ময়দানে মোনাজাত শুরু হতেই বিশাল এলাকাজুড়ে নেমে আসে পিনপতন নিরবতা। সৃষ্টিকর্তা আল্লাহতায়ালার প্রশংসা, হজরত রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওপর দরুদ পাঠের মাধ্যমে মোনাজাত শুরু করেন মাওলানা জোবায়ের। মোনাজাতে তিনি ইজতেমার কামিয়াবি, অংশগ্রহণকারীসহ সব মুসলমানদের গোনাহ মাফ, দুনিয়া ও আখেরাতের কল্যাণ, বিশ্ব শান্তি, বিশ্ববাসীর সুখ-সমৃদ্ধি কামনা করেন। এ সময় লাখো মানুষের কান্নার আওয়াজে ইজতেমার ময়দানে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। ক্ষণে ক্ষণে ভেসে আসে আমিন আমিন ধ্বনি।
০১:৩২ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রোববার
বিশ্ব ইজতেমায় গাড়ি চলাচলের বিস্তারিত নির্দেশিকা
মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা। বিশ্বের বিভিন্ন দেশের সম্মানিত অতিথিসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ বিশ্ব ইজতেমায় সমবেত হন। ধর্মীয় জমায়েত নির্বিঘ্ন করতে বিশ্ব ইজতেমা ২ পর্বে সম্পন্ন হচ্ছে। এ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানবাহন পার্কিং-এর জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে।
১১:২৯ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
আমার প্রথম সন্তান গর্ভপাত হয়ে যায়: কাজল
অকপট কাজল। ব্যক্তিগত জীবনের সব অজানা তথ্য নিয়ে ধরা দিলেন ভক্তদের কাছে। অজয়ের সঙ্গে প্রথম সাক্ষাত, বিয়ে, প্রেম, প্রথম সন্তান গর্ভপাত ইত্যাদি নানা গোপন তথ্য ফাঁস করলেন নিজেই।
১০:১৯ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
লিটন ঝড়ে চট্টগ্রামকে সহজে হারিয়ে শীর্ষে রাজশাহী
একে পিচ ছিল ব্যাটিং সহায়ক। লক্ষ্যটাও ছিল মাঝারি। অধিকন্তু দুর্দান্ত ব্যাটিং করলেন লিটন দাস, আফিফ হোসেন ও শোয়েব মালিক। তিন ব্যাটিং স্তম্ভের নৈপুণ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হেসেখেলে হারাল রাজশাহী রয়্যালস।
০৯:৩৭ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
বাঁধাকপি খান নাকি? (ভিডিও)
শীতকালীন সহজলভ্য সবজি বাঁধাকপি। এটি সবজি ও সালাদ-দুইভাবেই খাওয়া যায়। এতে রয়েছে অনেক পুষ্টিগুণ।
#বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইবার বিদ্যমান। এছাড়া ক্যালরি কম থাকায় ওজন কমাতে এর জুড়ি মেলা ভার।
#একটু খেলেই ক্ষুধা নিবারণ হয়। সালাদ হিসেবে কাঁচা বাঁধাকপি খেলে দ্রুত ওজন কমে।
#এতে আঁশ বেশি থাকায় কোষ্ঠকাঠিন্য দূর হয়। এটি হজমে সাহায্য করে।
#যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি, তারা তা কমাতে নিয়মিত বাঁধাকপি খেতে পারেন।
#সম্প্রতি গবেষণায় প্রমাণিত হয়েছে আলসার সারাতে সাহায্য করে এ সবজি। যাদের এ রোগ রয়েছে,
০৯:১৪ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
ইরানের ক্ষেপণাস্ত্রেই ইউক্রেনের বিমান বিধ্বস্ত
ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতেই তেহরান বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ১৭৬ যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় ইউক্রেনগামী বিমান। খোদ ইরানের সেনাবাহিনী এ কথা স্বীকার করেছে।
০৮:৪০ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
মাদকসহ ভুয়া সংসদ সদস্য গ্রেফতার
প্রাইভেটকারে জাতীয় সংসদের স্টিকার লাগিয়ে মাদক পাচারকালে ভুয়া সংসদ সদস্য এবং গাড়ির চালককে গ্রেফতার করেছে র্যাব। ওই গাড়ি থেকে ৮৭৩ বোতল ফেনসিডিল
০৮:২৪ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
ভিসিরা দুর্নীতিতে জড়ালে অবস্থা কী হবে ভেবে দেখবেন
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, উপাচার্যরা (ভিসি) হলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী। দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের সততা, নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিতে হবে
০৮:০৬ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
ঢাকাকে মাদকমুক্ত করতে চান তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিজয়ী হতে পারলে ঢাকা শহরকে মাদকমুক্ত করব।
০৭:৫৭ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
কাসেম সোলাইমানির মেয়ের অস্ত্র হাতে ভাষণ
আল্লাহর শপথ ‘মহাশয়তান আমেরিকা’র বিরুদ্ধে আজীবন সংগ্রাম চালিয়ে যাব। ঘোষণা দিলেন ইরানের কুদস ফোর্সের প্রধান নিহত কাসেম সোলাইমানির মেয়ে জেইনাব। বললেন, বাবাকে হত্যা করে আমেরিকা সবচেয়ে বড় বোকামি করেছে। কারণ এর ফলে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইসলামি প্রতিরোধ সংগ্রাম দুর্বল হয়নি বরং গোটা বিশ্বের স্বাধীনচেতা মানুষ ও যুবসমাজ জেগে উঠেছে এবং নিজেদের মধ্যে ঐক্য আরও জোরদার হয়েছে। শুক্রবার তার বাবার জন্মশহর কেরমানে জুমার নামাজের খুতবার আগে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।
১১:৩৮ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
বিশ্ব ইজতেমায় চলছে বয়ান, জেনে নিন সূচি
টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমা। শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে ৫৫তম বিশ্ব ইজতেমায় শুরু হয়। পাকিস্তানের রায়বেন্ড তাবলিগের শীর্ষ মুরব্বি মাওলানা খোরশেদ আলম আম বয়ান পেশ করেন। শুক্রবার বাদ ফজর পূর্ব নির্ধারিত তারিখ হিসেবে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হলেও বৃহস্পতিবার বাদ ফজর থেকেই শুরু হয় তালিমি বয়ান। আসছে রোববার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে আলমি শুরার ইজতেমা শেষ হবে।
১১:৩০ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা শুরু
শুরু হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা (কাউন্টডাউন)। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় কেন্দ্রীয়ভাবে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে লোগো উন্মোচন, ঘড়ি চালুর মধ্য দিয়ে মুজিববর্ষের ক্ষণগণনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একই সময় সারাদেশের ১২টি সিটি করপোরেশনের ২৮টি জায়গা, বিভাগীয় শহর, ৫৩ জেলা, দুই উপজেলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর মোট ৮৩টি স্থানে একসঙ্গে ক্ষণগণনার ঘড়ি চালু করা হয়।
২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। এ বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন করবে বাংলাদেশ।
১০:৪১ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
চিৎকার করলেও দয়া হয়নি মেম্বারের
ছাগল চুরির অপবাদ দিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক আওয়ামী লীগ নেতার কার্যালয়ে দুই যুবককে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে। দুই যুবককে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
নির্যাতনের পর দুই যুবককে পুলিশে দেয়া হয়। এরপর তাদেরকে ছাগল চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। গত ৩১ ডিসেম্বর (থার্টিফার্স্ট নাইট) রাতে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সভাপতি আলাউদ্দিন হাওলাদারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আলাউদ্দিন হাওলাদার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার।
০৯:২৪ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
একমাসের বিদ্যুৎ বিল ৪৭ লাখ ২৭ হাজার টাকা!
নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বাজারের একজন সাধারণ মুদির দোকানদার মোফাজ্জল মিয়া। ২০১৯ সালের ডিসেম্বর মাসে তার বিদ্যুৎ বিল এসেছে ৪৭,২৭,৬০৩ টাকা। পরে অনুসন্ধানে জানা যায়, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এই ব্যবসায়ীর বিদ্যুৎ বিল এসেছে মাত্র ১০১৫ টাকা! বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়ে নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতি। বিষয়টি নিয়ে মাসুদুল করিম মাসুদ নামের একজন তার ফেইসবুকে ওয়ালে লিখেন ‘নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির এমন কাণ্ডে আমি হতবাক হয়েছি!
০৮:৪৪ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
যেসব কারণে এই শীতে প্রচুর খেতে হবে লাল শাক
শীতে লাল শাকে ভরে গেছে বাজার। নানা গুণে পরিপূর্ণ এটি। ১০০ গ্রাম লাল শাকে রয়েছে ১০ গ্রাম কার্বোহাইড্রেট, ১ গ্রাম ডায়াটারি ফাইবার, ৪.৬ গ্রাম প্রোটিন, ৪২ মিলিগ্রাম সোডিয়াম, ৩৪০ মিলিগ্রাম পটাশিয়াম, ১১ মিলিগ্রাম ফসফরাস, ৩৬৮ মিলিগ্রাম ক্যালসিয়াম, ২ মিলিগ্রাম আয়রন, ১.৯ মিলিগ্রাম ভিটামিন এ এবং ৮০ মিলিগ্রাম ভিটামিন সি। সবকটি উপাদানই শরীর গঠনে ভীষণ কাজে লাগে। বিশেষত ওজন কমাতে এই শাকের জুড়ি নেই। চলুন জেনে নেয়া যাক লাল শাকের গুণাগুণ সম্পর্কে-
১০:১৯ পিএম, ৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
দর্শকদের সঙ্গে আড্ডা দেবেন দীঘি
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে 'তারকাখ্যাতি' পেয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। কাবুলিওয়ালা, চাচ্চু, দাদীমা, ১ টাকার বউ, অবুঝ শিশু চলচ্চিত্রে তার
০৮:৫১ পিএম, ৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ভারত, আমরা আসছি, ওয়ার্নারের হুংকার
এখন দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজ খেলছে ভারত। এরপর ঘরের মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে তারা। সেজন্য ইতিমধ্যেই রওনা দিয়েছে অজিরা
০৮:৩৪ পিএম, ৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ব্রিটিশ রাজপরিবার ছাড়ছেন প্রিন্স হ্যারি-মেগান
ব্রিটেনের রাজসিংহাসনের দাবিদারদের একজন প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান রাজপরিবার থেকে বের হয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, রাজপরিবারের ব্যয়ের জন্য বরাদ্দ অর্থ নেবেন না তারা
০৭:৫২ পিএম, ৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ইরানের সঙ্গে শর্ত ছাড়াই আলোচনায় রাজি আমেরিকা
যুক্তরাষ্ট্র বলছে, ইরানের সঙ্গে কোনও শর্ত ছাড়াই আলোচনা করতে প্রস্তুত আছে তারা।
জাতিসংঘে দেয়া এক চিঠিতে কাসেম সোলেইমানিকে হত্যার যুক্তি তুলে ধরে যুক্তরাষ্ট্র বলেছে,
০৭:২৬ পিএম, ৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ইরানে বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৬৩ জন কানাডার নাগরিক
ইরানের রাজধানী থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই ইউক্রেনের যাত্রীবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এতে সব আরোহী নিহত হন। এদের মধ্যে কমপক্ষে ৬৩ জন কানাডার নাগরিক ছিলেন।
০৭:০৮ পিএম, ৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
৭ দিনের রিমান্ডে মজনু
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় র্যাবের হাতে গ্রেফতার সিরিয়াল রেপিস্ট মজনুর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
০৬:৩৪ পিএম, ৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন

























