ইরানে বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৬৩ জন কানাডার নাগরিক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:০৮ ৯ জানুয়ারি ২০২০
ইরানের রাজধানী থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই ইউক্রেনের যাত্রীবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এতে সব আরোহী নিহত হন। এদের মধ্যে কমপক্ষে ৬৩ জন কানাডার নাগরিক ছিলেন।
দুর্ঘটনার বিষয়ে ইরানের কাছ থেকে সদুত্তর পাওয়ার প্রতিজ্ঞা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার তিনি বলেন, ওই বিমানে থাকা ১৩৮ জন যাত্রী কানাডায় যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। যাদের মধ্যে আন্তর্জাতিক অনেক শিক্ষার্থী ছিলেন। তারা কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন।
ট্রুডো বলেন, তেহরানের কাছে ওই দুর্ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনার বিষয়ে ইরান নেতৃত্বাধীন তদন্তকাজে অংশ নেয়ার জন্য কানাডা সরকার তেহরানকে চাপ দিচ্ছে।
তিনি জানান, ২০১২ সালে ইরানে অবস্থিত কানাডা দূতাবাস বন্ধ করে দেয়া হয়। তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করা হয়। ফলে তাদের কাছ থেকে উত্তর পাওয়া কঠিন হবে।
ইরান ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েক ঘণ্টা পরই ইউক্রেন আন্তর্জাতিক এয়ারলাইন্সের ওই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। যান্ত্রিক কোনো ত্রুটির কারণে সাড়ে ৩ বছর পুরনো বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ওই বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন ইরানি কর্মকর্তারা।
তাদের দেয়া বিবৃতির সঙ্গে প্রাথমিকভাবে একমত পোষণ করেছে ইউক্রেন। তবে তদন্ত শেষ না হওয়ায় নিজেদের অবস্থান থেকে সরে এসে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানাতে অস্বীকৃতি জানিয়েছে তারা।
কিন্তু ট্রুডো বলেন, এ দুর্ঘটনার কারণ সম্পর্কে সুস্পষ্ট জবাব প্রয়োজন এবং এই বিষয়ে কানাডা খুবই উদ্বিগ্ন।
এর আগে গত মঙ্গলবার রাতে ইরানের রাজধানী তেহরানের পাশে ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭৬ আরোহীর সবাই নিহত হন।
দুর্ঘটনায় বিমানে থাকা আরোহীদের সবাই (যাত্রী, পাইলট ও ক্রু) নিহত হয়েছেন বলে জানায় ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল।
ওই চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, তেহরানের খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বিমানটি বিধ্বস্ত হয়।
ইরানের বেসামরিক বিমান কর্তৃপক্ষের মুখপাত্র রেজা জাফরজেদ্দাহ জানান, তেহরানের দক্ষিণ-পশ্চিমাংশের ওই দুর্ঘটনাস্থলে তদন্ত দল কাজ করছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় বিমান চলাচল কর্তৃপক্ষের তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছায় বলে জানান তিনি।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা






