ঢাকা, ১১ নভেম্বর বুধবার, ২০২৬ || ২৬ কার্তিক ১৪৩৩
good-food

প্রাথমিক-ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু ১৭ নভেম্বর

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে আগামী ১৭ নভেম্বর। এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ছাত্রছাত্রী অংশ নেবে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১১লাখ ৮১ হাজার ৩০০ জন এবং ছাত্রী সংখ্যা ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন।
ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নেবে। যার মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৮২ এবং ছাত্রী সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ২৮৯ জন।
পরীক্ষা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

০৯:২৩ পিএম, ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

এবার উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, পুড়ে গেছে ৪ বগি (ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১৬ জন নিহতের ক্ষত না শুকাতেই আরও একটি দুর্ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। জেলার উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেসের ৮টি বগি লাইনচ্যুত হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।

০৮:৫৩ পিএম, ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ইন্দোর টেস্টের প্রথম দিন ভারতের

ইন্দোর টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে ভারত।  দিন শেষে ১ উইকেট হারিয়ে ৮৬ রান করেছে তারা।  এখন মাত্র ৬৪ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।

০৬:৫০ পিএম, ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

বেপরোয়া তুরাগ কেড়ে নিল শিশুর প্রাণ

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মো. মিলন নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

০৮:১৯ পিএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার

সব অপরাধীর বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিসহ সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আওয়ামী লীগ সরকার দেশে আইনের শাসন নিশ্চিত করে উন্ননের ধারাবাহিকতা অক্ষুন্ন

০৭:৫৮ পিএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার

ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে ডায়াবেটিক সমিতি’র পাশাপাশি সরকারি-বেসরকারি সংস্থা, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

০৭:৪৮ পিএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার

যেসব কারণে ঘটছে ট্রেন দুর্ঘটনা

মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের পাশাপাশি ত্রুটিপূর্ণ সিগন্যালিং ব্যবস্থাসহ অন্তত ৭টি কারণে ট্রেন দুর্ঘটনা ঘটছে। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া অপরিকল্পিত রেল লাইনের পাশে বনায়নের ফলে সিগন্যাল বাতি দেখতে না পারাও দুর্ঘটনার অন্যতম কারণ। 
সেই সঙ্গে রয়েছে চলন্ত অবস্থায় চালকের ঘুমিয়ে পড়া। লোকো মাস্টার এবং রেলের গার্ডদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

গেল সোমবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার মন্দভাগ রেল স্টেশনে ঘটে যাওয়া প্রাণঘাতি দুর্ঘটনাই শুরু কিংবা শেষ নয়। নানা ত্রুটি-বিচ্যুতির কারণে রেলপথে প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা। 

০৭:৩২ পিএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার

মোস্তাফিজ ভারতের জন্য হুমকি হতে পারে: কোহলি

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বৃহস্পতিবার মুখোমুখি হবে ভারত- বাংলাদেশ। সফরকারীদের সমীহ করছেন স্বাগতিকরা। মোস্তাফিজ ভারতের জন্য হুমকি হতে পারে বলে জানিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

০৬:৩৮ পিএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার

সম্রাট-আরমানের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

০৯:৫৯ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

ব্রাহ্মণবাড়িয়ায় রেল দুর্ঘটনায় ৫ তদন্ত কমিটি গঠন: ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া জেলায় মন্দবাগ রেলওয়ে স্টেশনে রেল দুর্ঘটনার কারণ তদন্তে রেলপথ মন্ত্রণালয়ের দুটিসহ পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।

০৯:৫৩ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত

নিজ মাঠে আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া দুই টেস্ট সিরিজে সফরকারী বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না জানিয়েছে স্বাগতিক ভারত । এমন মন্তব্য করে স্বাগতিক টেস্ট দলের সহঅধিনায়ক আজিঙ্কা রাহানে বলেছেন, নিজেদের সামর্থ্য ভালোভাবে কাজে লাগানোর লক্ষ্যে তারা কাজ করছেন।

টি-টোয়েন্টি সিরিজে ভারতকে চাপে ফেলে দেয়া বাংলাদেশ দলের আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে কোনও সুযোগই নেই বলে সবাই ধারণা করলেও রাহানে বলেন, কোনও দলকেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে প্রতিটি পয়েন্টই খুবই গুরুত্বপূর্ণ।

০৯:৩৪ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতি

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে হাসপাতালে দেখে এসে বোন আশা ভোঁসলে বিষয়টি নিশ্চিত করেছেন।

০৮:০৬ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া অর্ধশতাধিক আহত হয়েছেন।

০৭:৪৪ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা

রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো গণহত্যার দায়ে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে গাম্বিয়া।

১০:২১ পিএম, ১১ নভেম্বর ২০১৯ সোমবার

মহিলারা লেখাটি অবশ্যই পড়বেন

সম্প্রতি স্তন ক্যান্সারে আমার এক বন্ধুর স্ত্রীর মৃত্যু হয়েছে। এর পর তার অনুরোধে আমি এ গুরুত্বপূর্ণ লেখাটি সবার অবগতি ও সচেতনতা সৃষ্টির জন্য উপস্থাপন করছি। এ ক্যান্সারের চিকিৎসায় অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। তবে এখনো বিশ্বে প্রতি ৬৯ সেকেন্ডে এতে একজন মহিলা মৃত্যুবরণ করেন।

অথচ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এ ক্যান্সার নিয়ন্ত্রণ ও চিকিৎসা সহজ হয়। বেঁচে যাওয়ার সম্ভাবনা বহুলাংশে বেড়ে যায়। কারণ, এর কোষ সারা শরীরে ছড়িয়ে পড়লে (Metastasis) ফুসফুস, লিভার, হার্ট, কিডনি, হাড় ও অন্যান্য অঙ্গ ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ে। তখন সার্জারি,  রেডিয়েশন, কেমোথেরাপির মতো জটিল ও মারণঘাতি চিকিৎসার দরকার হয়।

০৯:৩৮ পিএম, ১১ নভেম্বর ২০১৯ সোমবার

‘মোস্তাফিজ-লিটনদের হয়রানি করা ঠিক নয়’

তামিম-সাকিব না থাকায় ব্যাটিংয়ে লিটন দাস এবং সৌম্য সরকারে ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। আর দলের স্ট্রাইক বোলার ভাবা হচ্ছিল মোস্তাফিজুর রহমানকে

০৯:১০ পিএম, ১১ নভেম্বর ২০১৯ সোমবার

আইসিইউতে লতা মঙ্গেশকর

ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর (৯০) গুরুতর অসুস্থ। সোমবার সকাল থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থতা বাড়তে থাকে। ফলে বেলা ২টার দিকে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে এ ভর্তি করা হয়। বর্তমানে ইনসেন্টিভ কেয়ার ইউনিট (আইসিইউ) অর্থাৎ নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন সঙ্গীত সম্রাজ্ঞী।
ভারতীয় তথা উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে লতাজির অবদান অবিস্মরণীয়। তিনি হিন্দি, বাংলা, তামিল, মারাঠিসহ অনেক ভাষায় গান গেয়েছেন। কণ্ঠ দিয়েছেন হাজারেরও বেশি ছবিতে। সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকের মতো দুর্লভ জাতীয় সম্মাননা।

০৯:০৩ পিএম, ১১ নভেম্বর ২০১৯ সোমবার

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে তুরিন আফরোজকে অপসারন যে কারণে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে আইনজীবী তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে।  যুদ্ধাপরাধ মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠকের ঘটনায় তাকে অপসারন করেছে সরকার। 

০৫:২৭ পিএম, ১১ নভেম্বর ২০১৯ সোমবার

বাবরি মসজিদের রায় নিয়ে টুইট

তসলিমা নাসরিনের কড়া সমালোচনা

ভারতের অযোধ্যায়  বাবরি মসজিদ মামলার রায় নিয়ে টুইটারে টুইট করেছেন নির্বাসিত বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। তার পোস্ট ঘিরে ব্যাপক সমালোচনা করছেন ভারতীয়রা। তসলিমা তার টুইটারে লেখেন, আমি বিচারপতি হলে অযোধ্যার ২.৭৭ একর জমি সরকারকে আধুনিক বিজ্ঞান স্কুল বানানোর নির্দেশ দিতাম। যেখানে শিক্ষার্থীরা বিনামূল্যে পড়ত। এবং ৫ একর জমি আধুনিক হাসপাতাল নির্মাণের নির্দেশ দিতাম সরকারকে, যেখানে রোগীরা বিনামূল্যে সেবা পেত।

০১:৫০ পিএম, ১১ নভেম্বর ২০১৯ সোমবার

স্বপ্ন দেখিয়েও ইতিহাস গড়া হলো না বাংলাদেশের

ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় লাভ করে সিরিজ জয়ের  স্বপ্ন দেখেছিলো ১৭ কোটি মানুষ। যদি দ্বিতীয় ম্যাচে রাজকোটে রিয়াদ বাহিনীকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফেরে স্বাগতিকরা। তাই-তো নাগপুরে ম্যাচটি হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী ম্যাচ। সেই অলিখিত ফাইনালে ৩০ রানে হেরে গেল বাংলাদেশ।

১১:৩০ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রোববার

মাইকে ফুঁ দিলেন কবিরাজ, বোতল উঁচিয়ে ধরলো লাখো মানুষ!

তেল-পানির বোতল নিয়ে অপেক্ষা করছেন হাজার হাজার নারী-পুরুষ। তাদের সবার অপেক্ষা একজনের জন্য। তিনি মহা কবিরাজ। তার কাছ থেকে পানি পড়া, তেল পড়া নেবেন তারা। অনেক অপেক্ষার পর দেখা দিলেন সবুজ মিয়া নামের ওই কবিরাজ। তিনি পেশায় কাঠুরিয়া। এসেই মাইকে ফুঁ দিলেন। আর সবাই তেল-পানির বোতল উঁচিয়ে ধরলেন।  কিশোরগঞ্জের পাকুন্দিয়া  চর পলাশ গ্রামের মাঠে এ দৃশ্য দেখা গেছে। সেখানে কাকডাকা ভোর থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ জড়ো হতে থাকেন।

১০:২৯ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রোববার

অঘোষিত ফাইনালে টাইগারদের টার্গেট ১৭৫ রান

ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৭৫ রান। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শ্রেয়াস আয়ার ও লোকেশ রাহুলের ঝড়ো ফিফটিতে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৭৪ রান করেছে টিম ইন্ডিয়া। 

প্রথম ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় জয়ে সমতায় ফের ভারত। রোববার নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ।

০৯:৫২ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রোববার

‘বুলবুলের’ কারণে নির্ঘুম রাত কাটিয়েছেন প্রধানমন্ত্রী

প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ঘুম রাত কাটিয়েছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার নূর হোসেন

০৯:২৪ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রোববার

ইসলাম নিয়ে বিশ্বখ্যাত ফুটবলার এভরার সাক্ষাৎকার ভাইরাল (ভিডিও)

ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার প্যাট্রিস এভরা দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করছেন। অবশেষে এ নিয়ে সঠিক ধারণা পেয়েছেন তিনি।

০৮:৩০ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রোববার