ঢাকা, ১১ নভেম্বর বুধবার, ২০২৬ || ২৬ কার্তিক ১৪৩৩
good-food

অলিখিত ফাইনালে টস জিতে বোলিং করছে বাংলাদেশ

সিরিজে ১-১ সমতা। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে নাগপুরে টস জিতে প্রথমে ফিল্ডিঙ নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এতে আগে ব্যাটিং করছে ভারত। 
এমন ম্যাচে একাদশে একটি করে পরিবর্তন এনেছে দুই দল। বাংলাদেশ বাদ দিয়েছে স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে। তার জায়গায় ঢুকেছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।
আর ক্রুনাল পান্ডিয়াকে বাইরে রেখেছে ভারত। তার পরিবর্তে একাদশে এসেছেন হার্ডহিটার ব্যাটসম্যান মনিশ পাণ্ডে।
এটি জিতে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচটি জিততে পারলে পঞ্চম দল হিসেবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়বেন টাইগাররা

০৮:০০ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রোববার

এই স্থানে জন্মগ্রহণ করেন মহানবী (স.)

ইতিহাসবিদদের মতে, বাবা আবদুল্লাহর যে ঘরে মহানবী (স.) জন্মগ্রহণ করেন, সেটি এ জায়গাতেই ছিল। মক্কায় অবস্থানকালীন রাসুল (সা.) এ ঘরেই বসবাস করতেন।

০৭:২০ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রোববার

বাংলাদেশের ইতিহাস না ভারতের মানরক্ষা?

প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। তবে পরের ম্যাচে যাচ্ছেতাইভাবে ভারতের কাছে হেরে যায় তারা। ফলে তিন ম্যাচ সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি হয়ে দাঁড়িয়েছে ট্রফি নির্ধারণী। এতে যারা জিতবে তারাই শিরোপায় চুমু আঁকবে।

রোববার নাগপুরে গড়াবে তৃতীয় টি-টোয়েন্টি। দুই দলের ফাইনালি লড়াই শুরু হবে যথারীতি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ও গাজী টিভি।

এটি জিতে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচটি জিততে পারলে পঞ্চম দল হিসেবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়বেন টাইগাররা। এর আগে তাদের ডেরায় এ সংস্করণে সিরিজ জেতে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলো।

০৭:০২ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রোববার

জেএসসি-জেডিসি’র ১২ নভেম্বরের পরীক্ষাও পেছালো

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) ১২ নভেম্বরের (মঙ্গলবার) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

০৪:৫০ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রোববার

বুলবুল কেড়ে নিল দক্ষিণের ৪ প্রাণ

দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। রোববার ভোররাতে আঘাত হানার পর এখনও চলছে এর তাণ্ডব। শেষ খবর পর্যন্ত ঘূর্ণিঝড় বুলবুলে তিন জেলায় নিহত হয়েছেন ৪ জন। 

০২:১১ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রোববার

‘বুলবুল’-এর আঘাতে লণ্ডভণ্ড সাতক্ষীরার উপকূল

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতে লণ্ডভণ্ড সাতক্ষীরার উপকূলীয় এলাকা। রোববার ভোররাতে আঘাত হানার পর বৃষ্টি হচ্ছে। সঙ্গে ঝড়ো হাওয়া। সাতক্ষীরার উপকূলবর্তী শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালীনি, মুন্সিগঞ্জ, রমজাননগর ও কাশিমাড়িসহ আশাশুনি উপজেলার প্রতাপনগর, আনুলিয়া, খাজরা ও শ্রীউলা এলাকার অধিকাংশ কাঁচা ঘর ভেঙে গেছে। ঝড়ের তাণ্ডবে ক্ষতি হয়েছে মাছের ঘের ও ধান ক্ষেতের। রাস্তায় পড়ে গাছ।

১১:৩৬ এএম, ১০ নভেম্বর ২০১৯ রোববার

বুক চেতিয়ে দিল সুন্দরবন, বুলবুল তাণ্ডব থেকে রক্ষা পেল বাংলাদেশ

অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় `বুলবুল’ বঙ্গোপসাগর দিয়ে মূলত বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করেছে। প্রবেশের সময় ঘূর্ণিঝড়ের একপাশে ছিল পশ্চিমবঙ্গ, আর সুন্দরবন ছিল তিন পাশে। সুন্দরবন অতিক্রম করতে ঘূর্ণিঝড়ের দীর্ঘ সময় লাগে। কমে আসে গতি। ফলে পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের স্থলভাগে আঘাত করতে পারেনি ঘূর্ণিবায়ু বুলবুল।  

১১:১০ এএম, ১০ নভেম্বর ২০১৯ রোববার

ঝড়ের মাঝে জন্ম আশ্রয়কেন্দ্রে

২ নবজাতকের নাম রাখা হলো ‘বুলবুলি’

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আতঙ্কে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে উপকূলবাসী। এ দুর্যোগপূর্ণ মুহূর্তে আশ্রয়কেন্দ্রে জন্ম নিলো এক কন্যা শিশু। শনিবার মধ্যরাতে বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালীর এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে শিশুটির জন্ম হয়। ঘূর্ণিঝড়ের সঙ্গে মিল রেখে শিশুটির নাম রাখা হলো ‘বুলবুলি’।

১০:৪৪ এএম, ১০ নভেম্বর ২০১৯ রোববার

লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ উপকূল

সাগরদ্বীপ-সুন্দরবনে বুলবুল’র আঘাত (লাইভ)

ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার সাগরদ্বীপে আছড়ে পড়লো শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল। শনিবার রাত ৮টার দিকে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। আপাতত সাগরদ্বীপ-বকখালির মাঝে বুলবুলের অবস্থান। ভারতের সংবাদ মাধ্যমগুলোতে এসব তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, ঘূর্ণিঝড়ে দেশটির উপকূলীয় অঞ্চলের একাধিক কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলে বসবাসরত জেলেদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক গাছপালা ভেঙে সড়কে পড়ে রয়েছে। ঝড়ের গতিবেগ আরও বাড়ছে। দেশটিতে ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়েছে বিমানবন্দর।

১০:২১ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার

ঘূর্ণিঝড় : জেনে নিন আদ্যোপান্ত

অবস্থানগত কারণে, সমতল আর নিচু ভূমি, তার সাথে সাথে ঘনবসতির কারণে খুব সহজেই নানা সামুদ্রিক ঝড় বাংলাদেশকে কাবু করে ফেলতে পারে। ঘূর্ণিঝড়ের মূল কারণ সমুদ্র। সাথে সাথে তো অবশ্যই স্থলভাগ আছে। আরও আছে সূর্য, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের ঘনত্বের তারতম্য, তাপমাত্রা, তাপমাত্রার হেরফের প্রভৃতি।

০৮:০৮ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার

ঘূর্ণিঝড়ের আগে-পরে খেয়াল রাখবেন যেসব বিষয়

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে। কয়েক লাখ মানুষকে নেয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে। তবে উপকূলের বেশিরভাগ মানুষ এখনও আশ্রয়কেন্দ্রের বাইরে রয়েছে। আশ্রয়কেন্দ্র বা ঘরের ভেতর যেখানেই থাকুন, ঘূর্ণিঝড়ের পরে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। ঘূর্ণিঝড়ের পরপরই দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। ঘূর্ণিঝড়ে কী ঘটেছে তা দেখার জন্য দ্রুত বাইরে বের হওয়ার ফলে মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটে।

০৭:৩৭ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৯ জেলে নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরা একটি ট্রলারসহ ১৯ জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেলে বঙ্গোপসাগরে মাছ শিকার করে ফেরার পথে এফবি ফেরদাউস নামে ওই মাছ ধরা ট্রলারসহ ১৯ জেলে নিখোঁজ হন।

০৭:২৫ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় ত্রাণ-পুনর্বাসনসহ সর্বাত্মক প্রস্তুতি

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতিপ্রবল এই ঝড় আঘাত হানার আগে শনিবার দুপুরে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে তিনি একথা জানান।  প্রধানমন্ত্রী বলেন, এই ঝড় মোকাবেলা করার জন্য, মানুষকে রক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি আমাদের নেয়া আছে। এমনকি ঝড় পরবর্তী রিলিফ কার্যক্রম যাতে চালানো যায়, সে ব্যবস্থাও আমরা নিয়েছি।

০৬:১৮ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার

বুলবুল : জেএসসি-জেডিসি’র সোমবারের পরীক্ষাও স্থগিত

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ১১ নভেম্বর সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এ দিনের পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। সোমবার সাধারণ শিক্ষা বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট - জেএসসির বিজ্ঞান এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের জুনিয়র দাখিল সার্টিফিকেট - জেডিসির ইংরেজি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

০১:১০ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার

বিকল্প ৫ একরে বাবরি মসজিদ

অযোধ্যার বিতর্কিত জমিতেই হবে রামমন্দির

ভারতের অযোধ্যার বিতর্কিত জমিতেই হবে রামমন্দির। বিকল্প পাঁচ একর জমি পাবে মুসলিমদের পক্ষের ‘সুন্নি ওয়াকফ বোর্ড’। 
বিতর্কিত অযোধ্যা মামলায় এ রায় দিলেন দেশটির সুপ্রিম কোর্ট। 
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ শনিবার এই রায় দিয়েছেন। সর্বসম্মতিক্রমে এই রায় বলে আদালত সূত্রের খবর দিয়েছে আনন্দবাজার।

১২:৫৫ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার

আধুনিক করার উদ্যোগ নেই

ঘূর্ণিঝড় বিপদ সংকেত কি-কেন ?

ব্রিটিশ শাসনামলে তৈরি  সংকেত ব্যবস্থা আন্তর্জাতিক আধুনিক সংকেত ব্যবস্থা থেকে আলাদা। ঝড়ের গতি ও বিপদের সম্ভাব্য মাত্রা বিবেচনায় ১ থেকে ১১ নম্বর সংকেত দিয়ে এখানে সতর্কতার মাত্রা বোঝানো হয়।   সনাতনী এ সংকেত ব্যবস্থা মূলত তৈরি করা হয়েছিল সমুদ্রগামী জাহাজ ও বন্দরের নিরাপত্তার জন্য। জনসাধারণের জন্য সতর্কবার্তার বিষয়টি সেখানে খুব একটা গুরুত্ব পায়নি তখন।

১১:১৮ এএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার

বুলবুল : উপকূলে মহাবিপদ সংকেত ১০ (লাইভ)

অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে  ‘বুলবুল’  আরও উত্তর দিকে অগ্রসর হয়েছে। এর প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসহ ৯ উপকূলীয় জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে। 
আজ শনিবার সন্ধ্যার মধ্যে  সুন্দরবনের পাশ দিয়ে পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূল অতিক্রম করতে পারে বুলবুল।   
১০ নম্বর সতর্কতার আওতায় থাকা জেলাগুলো হচ্ছে - ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ।

১০:৩১ এএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার

ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস : জরুরি তথ্য, সতর্কতা ও করণীয় (লাইভ)

জেনে নেয়া যাক ঘূর্ণিঝড় বিষয়ে জরুরি কিছু তথ্য ও করণীয়  :  ঝড়-জ্বলোচ্ছ্বাস প্রবণ বাংলাদেশে মূলত এপ্রিল-মে এবং অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথমার্ধে ঘূর্ণিঝড় আঘাত হানে। এ সময়ে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় ও প্রচুর বৃষ্টিপাত হতে পারে। ব্যাপক বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল, জলোচ্ছ্বাস ও ভূমিধস ঘটতে পারে। ঘূর্ণিঝড়ের শক্তি ও গতিপথ অনুযায়ী বন্দরগুলোতে জারি করা হয় বিপদ সংকেত। সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়।

১১:২৬ পিএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার

ঘূর্ণিঝড় ‘বুলবুল’

জেএসসি-জেডিসি’র শনিবারের পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এর শনিবারের (৯ নভেম্বর) পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানান। জেএসসির শনিবারের স্থগিত গণিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর।

১১:০৫ পিএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার

প্রচণ্ড শক্তি নিয়ে ধেয়ে আসছে বুলবুল, ৭ নম্বর বিপদ সংকেত (লাইভ)

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’র  শক্তি আরো বেড়েছে। মোংলা ও পায়রা  সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেতের পরিবর্তে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আর চট্টগ্রাম ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে  আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।  উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত্রির মধ্যে এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে। এ কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। শুক্রবার বিকেলে ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, এর প্রভাবে ৫ থেকে ৭ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে।

 

১০:৫২ পিএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার

টেকনাফ-সেন্টমার্টিন সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ

আটকা ১২০০ পর্যটক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে কক্সবাজার সমুদ্র উপকূলে ৪ নম্বর সতর্ক সংকেত থাকায় আজ শুক্রবার টেকনাফ-সেন্টমার্টিন সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ৩নং সংকেত ঘোষণার পর বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফসার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নোটিশ দেন জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে প্রায় ১২০০ পর্যটক আটকা পড়েছেন বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ।

১২:৫৩ পিএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার

ছোট নবনীতাকে বড় নবনীতার শুভেচ্ছা 

বাসন্তী দেবী কলেজের ঠিক উল্টো দিকে সোজা রাস্তা ধরে হেঁটে গেলে হাতের ডান দিকে একটা কদম গাছ। গাছের কাছ ঘেঁষেই  "ভালোবাসা"।  ঘড়িতে তখন চারটে বেজে পঞ্চাশ। দেবলীনা দিদির জন্য অপেক্ষা করছি। দিদি এলেই প্রবেশ করব ভালোবাসার " ভালোবাসা"তে।  মনে তখন উঁকিঝুঁকি মারছে নানান কথা। 

১০:৫৭ এএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার

একটা কাঁকড়া কিনলেন ৪০ লাখে!

প্রায় যে দামে ‘বিএমডব্লু এক্স ১’ কেনা যায়, যে টাকায় নয়াদিল্লির দ্বারকায় একটি ২বিএইচকে ফ্ল্যাট কিনে ফেলতে পারবেন বা যে টাকার বিনিময়ে আপনি এই বাজারে প্রায় সাড়ে আটশো গ্রাম ২২ ক্যারেটের সোনা কিনে ফেলতে পারেন, সেই টাকায় এক ব্যক্তি একটি এক কেজি ২০০ গ্রামের কাঁকড়া কিনলেন।

১০:৪২ এএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার

ধেয়ে আসছে উপকূলে: সতর্কতা ৪

শক্তি সঞ্চয় করেছে বুলবুল, উত্তাল সাগর

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিবায়ু ‘বুলবুল’ আরও শক্তি সঞ্চয় করে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। এখন উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল এ  ঘূর্ণিঝড়।  ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। অস্থিরমতি এই ঘূর্ণিবায়ু কোন উপকূলে আঘাত হানতে চলেছে সে বিষয়ে এখনও একদম নিশ্চিত নন আবহাওয়াবিদরা। তবে সাগর উত্তাল থাকায় তীরে ভিড়ছে সব মাছ ধরার নৌকা ও ট্রলার। 
বুলবুল’র প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।

১০:৩৪ এএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার