ঢাকা, ১১ নভেম্বর বুধবার, ২০২৬ || ২৬ কার্তিক ১৪৩৩
good-food

পারলো না বাংলাদেশ

দিল্লীর প্রতিশোধ রাজকোটে, সমতায় ভারত

বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে দিল্লির পরাজয়ের প্রতিশোধ নিলো ভারত। টাইগারদের করা ১৫৩ রানের সংগ্রহ পেরিয়ে যেতে ভারতকে খেলতে হয়েছে মাত্র ১৫.৪ ওভার।  তরুণ লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের কল্যাণে দুইটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। যা কেবল কমিয়েছে পরাজয়ের ব্যবধান।  এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়ে আনল ভারত। ফলে শেষ ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের জয়ী দলের নাম। যা হবে নাগপুরের বিধর্বা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে, আসছে রোববার।

১১:০৮ পিএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ভারতকে ১৫৪ রানের টার্গেট বাংলাদেশের

জিতলেই সিরিজ নিশ্চিত। এমন সমীকরণের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। তবে ভালো শুরুর পর বিপাকে পড়ে যায় টাইগাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ফলে বড় স্কোর গড়ার স্বপ্ন দেখা সফরকারীরা শেষ পর্যন্ত ১৫৩ রান করতে সক্ষম হয়।
বৃহস্পতিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। তরুণ ওপেনার মোহাম্মদ নাইম শেখকে নিয়ে দুরন্ত সূচনা করেন লিটন দাস। উদ্বোধনী জুটিতে ৭.২ ওভারে ৬০ রান সংগ্রহ করেন তারা। ব্যক্তিগত ২৯ রানে রানআউট হয়ে ফেরেন লিটন।

০৯:৫৯ পিএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

‘আব্বা বলতেন, আমাকে কি বাক্সবন্দি হয়ে স্বাধীন করা দেশে যেতে হবে’

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার জানাজার আগে আবেগঘন বক্তৃতা দিয়েছেন তার বড় ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন

০৯:৩৭ পিএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

মালয়েশিয়া যেতে বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা মাত্র একবার


বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত খুলতে যাচ্ছে মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার। এবার দেশটিতে যাওয়ার আগে মাত্র একবার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে তাদের।

 

০৮:২৭ পিএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

এইচএসসি পাসে সেনাবাহিনীতে চাকরি 

বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স-২য় পর্বে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

০৮:০১ পিএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। টসভাগ্যে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা। 

০৭:২৫ পিএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ভাঙাচোরা দল নিয়ে আসা বাংলাদেশ পাচ্ছে সিরিজ জয়ের গন্ধ

প্রথম ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ। রাজকোটে জিতলেই টি টোয়েন্টি সিরিজ জিতে নেবে মাহমুদউল্লাহ বাহিনী।
ভাঙাচোরা দল নিয়ে ভারত সফরে এসেছে টাইগাররা।

০৭:০৭ পিএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

বৃষ্টির শঙ্কা নেই, যথাসময়ে গড়াবে ম্যাচ

এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় লড়বে দুই দল।

০৬:৪৩ পিএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

২০১৭ ও ২০১৮ সালের জন্য জাতীয় চলচ্চিত্র প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। আজ (৭ নভেম্বর) তথ্য মন্ত্রণালয় প্রকাশ করে এ তালিকা।২০১৭ সালের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন বর্ষীয়ান অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান ও সালমা বেগম সুজাতা। ২০১৮ সালের জন্য পেয়েছেন অভিনেতা প্রবীর মিত্র ও এমএ আলমগীর।  শ্রেষ্ঠ চলচ্চিত্র - ‘ঢাকা অ্যাটাক’ (২০১৭) ও ‘পুত্র’ (২০১৮)। শ্রেষ্ঠ অভিনেতা যৌথভাবে শাকিব খান - সত্তা (২০১৭) ও আরেফিন শুভ - ঢাকা অ্যাটাক (২০১৭)।  অন্য বছরের শ্রেষ্ঠ অভিনেতা ফেরদৌস -পুত্র (২০১৮) ও সাইমন - জান্নাতন (২০১৮)।

০৫:৪৭ পিএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

দুর্নীতির অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তোলা দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে না পারলে অভিযোগকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 

০৫:১৮ পিএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

খোকার মরদেহ ঢাকায়, সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোকার জানাজা হয়।  এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা ২৬ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্ক থেকে দুবাই হয়ে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

১১:৪৭ এএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। এ ঝড়ের নাম দেয়া হয়েছে ‘বুলবুল’। আবহাওয়াবিদরা বলছেন, ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এ ঘূর্ণিঝড় এগিয়ে আসছে ভারতের উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে।ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

১১:২৫ এএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদল এমপি আর নেই

চট্টগ্রাম–৮ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য (এমপি) জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদল আর নেই। ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ...... রাজিউন)। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেয়া মঈন উদ্দীন খান বাদল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি ছিলেন। জনপ্রিয় এ রাজনৈতিক ব্যক্তিত্ব চট্টগ্রাম ৮ আসনের তিনবার সংসদ সদস্য ছিলেন। এই মুক্তিযোদ্ধা তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

১১:০৮ এএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

বাংলাদেশের বিপক্ষে খেললেই আফ্রিদিকে ছাড়িয়ে যাবেন রোহিত

তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শুরুতেই পিছিয়ে পড়েছে ভারত। গেল রোববার নয়াদিল্লিতে প্রথম টি টোয়েন্টিতে ৩ বল ও ৭ উইকেট হাতে রেখে জেতে বাংলাদেশ।

১০:১৬ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার

২ মিনিটের ভিডিওতেই হৃদয় জয় নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর (ভিডিও)

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। এর ব্যাপ্তি মাত্র দুই মিনিট।

০৯:৪৬ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার

যুক্তরাষ্ট্রে প্রথম হাইড্রোজেন বোমার বিস্ফোরণ হয়

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। ইতিহাস কথা বলে। মানুষকে ভাবায়, তাড়িত করে। মনুষ্যজাতির জন্য ভালো-মন্দ, মানবসভ্যতার জন্য অভিশাপ-আশীর্বাদ সব ঘটনাই ইতিহাসে স্থান পায়।

০৯:১২ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার

জীবনের গল্প শোনাবেন ফেরদৌসী মজুমদার

বাংলাদেশের মঞ্চ ও টেলিভিশন জগতের জীবন্ত কিংবদন্তি ফেরদৌসী মজুমদার। সফলতার সঙ্গে দুই অঙ্গনে সমানতালে অভিনয় করে আসছেন তিনি।

০৮:৪০ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার

পানাম নগর: হারিয়ে যাওয়া এক শহর

ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড ২০০৬ সালে পানাম নগরকে বিশ্বের ধ্বংসপ্রায় ১০০টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় প্রকাশ করে। ঈসা খাঁর আমলে বাংলার রাজধানী ছিল এটি।

০৭:৫৮ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার

ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

০৭:২২ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার

ভারতের মাটিতে ইতিহাস গড়ার হাতছানি টাইগারদের

ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে এখন বাংলাদেশ ক্রিকেট দল। এখানেই বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবেন টাইগাররা। তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে তারা।
ভারত এখন পর্যন্ত নিজেদের মাঠে মাত্র চারটি টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো তাদের মাটিতে স্বাগতিকদের হারিয়েছে। বাংলাদেশ পারলে সেটি হবে পঞ্চম ঘটনা।
ভারতের মাটিতে তাদের হারানো বাংলাদেশের জন্য একসময় ছিল অসাধ্য সাধনের মতোই ব্যাপার। কিন্তু প্রথম ম্যাচে জয়ের পর লাল-সবুজ জার্সিধারীদের জন্য কাজটা এখন আর অতটা কঠিন বলে মনে হচ্ছে না। আর মাত্র একটি ম্যাচ জিততে পারলেই এ সিরিজে জয় পাবেন সফরকারীরা।

০৬:৪৮ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার

কৃষক লীগের নতুন সভাপতি সমীর, সম্পাদক কুলসুম

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি নির্বাচিত হলেন সমীর চন্দ। সাধারণ সম্পাদক হয়েছেন উম্মে কুলসুম।  বুধবার বেলা ১১টায় জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 
এরপর সেখানে নির্মিত অস্থায়ী মঞ্চে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে পরিবেশন করা হয় কৃষক লীগের ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’থিম সং। জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি আলহাজ মোতাহার হোসেন মোল্লা। 

০৫:২৪ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার

কৃষকলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী

কৃষি জমিতে শিল্পকারখানা নয়

কৃষি জমি নষ্ট করে যত্রতত্র শিল্পকারখানা করতে দেয়া হবে না। সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। এটার অর্থ হলো যেন কৃষি জমি নষ্ট না হয়। যারা ইন্ডাস্ট্রি করতে চায়, তাদের ওইসব অঞ্চলে প্লট দেয়া হবে। সব ধরনের সার্ভিস দেয়া হবে। তারা সেখানে শিল্প গড়ে তুলবে। কারণ কৃষি জমি বাঁচাতে হবে।’ বুধবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের ১০ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  প্রধানমন্ত্রী বলেন, কৃষকের স্বার্থ রক্ষার পাশাপাশি আমরা উন্নত হবো, শিল্পায়ন করবো। তবে কৃষকদের বা কৃষিকে বাদ দিয়ে নয়। কাজেই আমরা উন্নয়নে কৃষকদের সবসময় গুরুত্ব দিয়ে থাকি।

০৪:৫৬ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার

মুখ খুললেন মিথিলা 

কার্যত ধর্ষণ করা হচ্ছে 

গেল ক’দিন ধরে নেট দুনিয়ায় তোলপাড় হওয়া ছবি ও একান্ত ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
একইসঙ্গে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানালেন সাইবার অপরাধ বিভাগে। ব্যক্তিগত ছবি ফাঁস হয়ে যাওয়ায় এই পদক্ষেপ নিলেন তিনি তার দেয়া তথ্য অনুযায়ী, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।  মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই এসব তথ্য জানান মিথিলা।

১২:২৪ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার

সম্পত্তির ভাগ পরিবারকে একটুও দেবেন না ম্যারাডোনা

আর্জেন্টাইন কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন তার মেয়ে। তবে তার সেই উদ্বেগ সত্য নয় বলে জানিয়েছেন ম্যারাডোনা। তিনি তার সম্পত্তির ভাগ পরিবারকে দেবেন না বলেও জানিয়েছেন। ইউটিউবে এক ভিডিওতে ৫৯ বছর বয়সী এ বিশ্বকাপজয়ী ফুটবলার জানিয়েছেন, তিনি তার সব সম্পত্তি দান করে যাবেন।

১২:০৭ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার