ব্যাট-বলে উজ্জ্বল সাকিব, প্লে-অফে বার্বাডোজ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথম খেলতে নেমে ব্যাট হাতে ৩৮ রান এবং বল হাতে ১৪ রানে ১ উইকেট নেন সাকিব আল হাসান
০৮:৫৪ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
টি-ব্যাগ থেকে শরীরে ঢুকছে কোটি কোটি প্লাস্টিক কণা!
অফিসে বা পথেঘাটে চা পান করতে হলে আমাদের বেশিরভাগেরই পছন্দ টি-ব্যাগ। চা ছাঁকার ঝামেলা না থাকায় এটি সহজেই ব্যবহার করা যায়। কিন্তু আপনি কী জানেন, শরীরে টি-ব্যাগের মারাত্মক প্রভাব রয়েছে! মার্কিন বিজ্ঞানী নাখাইল টুফেনজি বিষয়টি সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, এক কাপ চায়ে ব্যবহৃত টি-ব্যাগ থেকে ১১০০ কোটি প্লাস্টিক কণা আমাদের শরীরে র ভেতরে ঢোকে।
০৮:২৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
বিমান থেকে নামানো হলো অনলাইন ক্যাসিনোর মূল হোতাকে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককগামী থাই এয়ারওয়েজ থেকে এক যাত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
০৭:৫২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
ফারাক্কা বাঁধ খুলেছে ভারত, বাংলাদেশে বন্যার শঙ্কা
টানা প্রবল বর্ষণে বন্যা সৃষ্টি হওয়ায় ফারাক্কা বাঁধের সব বন্ধ গেট খুলে দিয়েছে ভারত। ফলে মুর্শিদাবাদের একাংশ এবং বাংলাদেশে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
০৭:৩১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
৪৫ টাকায় পেয়াজ বিক্রি শুরু মঙ্গলবার
মঙ্গলবার থেকে রাজধানীতে ৩৫টি ট্রাকে করে ৪৫ টাকা দরে পেয়াজ বিক্রি শুরু হচ্ছে। এ দরে পেয়াজ বেচবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বলেছেন, দেশি পেঁয়াজ এখন আর কাউকে মজুত করতে দেওয়া হবে না। তিনি জানান, ‘টিসিবি নির্ধারিত স্থানগুলোতে ট্রাক থেকে জনসাধারণ কেজিপ্রতি পেঁয়াজ ৪৫ টাকায় কিনতে পারবেন। এছাড়া টিসিবির পরিবেশকরা ঢাকা মহানগরীর ৩৫টি স্থান ছাড়াও চট্টগ্রামে ১০টি স্থানে, বাকি ছয়টি বিভাগীয় শহরের পাঁচটি করে স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পণ্য বিক্রি করবেন।
০৫:৪২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
দুর্নীতিবিরোধী অভিযানে অখুশী হলে পরোয়া করি না
দেশে ওয়ান-ইলেভেনের মতো ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কাকে নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, সরকার আগে থেকেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে,
০৫:২৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
রাতের আঁধারে ক্যাম্পাস ছাড়লেন সেই ভিসি
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত রাতের আঁধারেই ক্যাম্পাস ছাড়তে বাধ্য হলেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন। পুলিশ পাহারায় রোববার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাংলো ছাড়েন তিনি। এ সময় তাকে উদ্দেশ করে বিভিন্ন ধরনের শ্লোগান দেন শিক্ষার্থীরা। এর আগে রোববার বিকালে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির প্রমাণ পাওয়ায় উপাচার্য পদ থেকে তাকে অপসারণের সুপারিশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত তদন্ত কমিটি।
১১:৩৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোববার
ছাত্রীদের সঙ্গে স্কুলের বেঞ্চে বসেই ডিম-খিচুড়ি খেলেন দীপুমনি
সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রোববার দিনটি ছিল অন্যরকম। তাদের সঙ্গে ডিম-খিচুড়ি দিয়ে দুপুরের খাবার খেলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
দুপুরে সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সিলেট বিভাগের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। বিদ্যালয়ে মিড ডে মিল চালু করার পরপরই শিক্ষার্থীদের পাশে বসে খাবার খান তিনি।
বিদ্যালয়ের মিড-ডে মিলের জন্য নির্ধারিত টাকা দিয়ে টোকেন সংগ্রহ করে শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী বসেন শিক্ষার্থীদের সঙ্গে। এনে দেওয়া হলো দুপুরের খাবার। শিক্ষার্থীদের সঙ্গেই খুব আয়েশ করেই খাবার উপভোগ করলেন দুই মন্ত্রী।
১০:৪৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোববার
ভুটানকে উড়িয়ে প্রতিশোধ নিলো বাংলাদেশ
২০১৬ সালে থিম্পুতে হারের পর বাংলাদেশের ফুটবলে আলোচিত এক নাম ছিল ভুটান। ফুটবলে হার-জিত স্বাভাবিক ঘটনা হলেও ওই হারে যেন বাংলাদেশের ফুটবলের জাত-কুলমান সবই চলে গিয়েছিল। একটি ম্যাচের হারের পর ফুটবলে নেমে আসে সব হারানোর বেদনা। হারের প্রতিশোধ বাংলাদেশ নিয়েছিল গেল বছর ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ম্যাচে। তবে এক সময় ভুটানকে যে বাংলাদেশ গুনেগুনে গোল দিতো, সেই দিনগুলো যেন ফিরিয়ে আনলেন লাল-সবুজ জার্সিধারী ফুটবলাররা। আজ রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভুটানকে ৪-১ গোলে উড়িয়ে দিলেন জামাল ভূঁইয়ারা।
১০:০৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোববার
প্রবল বর্ষণে ভারতে ৯৪ জনের মৃত্যু
প্রতীকী ছবিটানা চার দিনের প্রবল বর্ষণে ভারতের পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ ও জম্মু-কাশ্মীরে অন্তত ৯৪ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন বেশ কয়েক হাজার মানুষ। উত্তর প্রদেশ ও বিহার রাজ্যের বিস্তীর্ণ এলাকা বানভাসী হয়েছে।
০৮:৪৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোববার
বৃষ্টি ঝরবে কয়েকদিন
আশ্বিনের মধ্যভাগে ভারি বৃষ্টি। শুধু রাজধানী না। প্রায় দেশজুড়ে। বিশেষ করে উত্তরাঞ্চলে টানা বৃষ্টিপাত। রোববার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টিতে সৃষ্টি হয় জলবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় অফিস ফেরত মানুষদের। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
০৮:৩৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোববার
জব্দকৃত টাকা স্বর্ণালংকার রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে
ক্যাসিনোতে অভিযান চালিয়ে গত ১০ দিনে উদ্ধার করা টাকা ও স্বর্ণালংকার রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম।
রোববার তিনি গণমাধ্যমকে জানান, ‘এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানের পর মামলা করার সময় থানায় টাকা ও স্বর্ণালংকার জমা দেওয়া হয়েছে। সেগুলো আদালতের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে যাবে।’
০৮:৩১ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোববার
পেয়াজ রপ্তানি বন্ধ করে দিল ভারত
নিজেদের বাজারে দাম নিয়ন্ত্রণ করতে না পেরে এবার পেয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিল ভারত। পাশের দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য শাখা রোববার এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর প্রভাব বাংলাদেশের বাজারেও পড়বে বলেও ধারনা অনেকের।
দিল্লির খুচরা বাজারে প্রতি কেজি পেয়াজ বিক্রি হচ্ছে ৬০ রুপিতে, যা এক মাস আগেও ২০ থেকে ৩০ রুপি ছিল। ভারতের কোনো কোনো এলাকায় পেয়াজের দাম ৮০ টাকাতেও উঠেছে। আর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে রোববার প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা এবং দেশি পেয়াজ ৭৫ টাকায় বিক্রি হয়েছে।
০৮:১০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোববার
বাংলাদেশে রেনিটিডিন বিক্রি বন্ধ ঘোষণা
গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিন বাংলাদেশে বিক্রি বন্ধ ঘোষণা করেছে ওষুধ প্রশাসন। সেই সাথে আমদানি ও রপ্তানিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ক্যান্সার সৃষ্টিকারী উপাদান আছে বলে আজ রবিবার রাজধানীর মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদফতরের সভাকক্ষে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নেতাদের সঙ্গে আলোচনাক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
০৫:৩৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোববার
বাংলাদেশিরা সৌদি আরবে পর্যটন ভিসা পাবে না
তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে পর্যটন ভিসা চালু করেছে সৌদি আরব। তবে সৌদি আরব পর্যটন ভিসা চালু করলেও সে সুবিধা পাচ্ছে না বাংলাদেশ।
গত শুক্রবার সৌদি কমিশন ফর ট্যুরিজম অ্যান্ড হেরিটেজের চেয়ারম্যান আহমেদ আল খাতিব রিয়াদের আদ-দিরিয়াহ শহরে এক অনুষ্ঠানে এই ভিসার কার্যক্রম উদ্বোধন করেন। যে ৪৯টি দেশের নাগরিকদের জন্য এ ভিসা চালু করা হয়েছে সে তালিকায় বাংলাদেশের নাম নেই।
০৫:২৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোববার
কার কত আয়, কত টাকা মেরেছে খুঁজে বের করা হবে
দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন, দুর্নীতিবাজ এবং অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে তার সরকারের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।প্রধানমন্ত্রী বলেন, আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছি। একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, যদি কেউ অসৎ পথে অর্থ উপার্জন করে, তার এই অনিয়ম, উচ্ছৃঙ্খলতা বা অসৎ উপায় ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। সে যেই হোক না কেন, আমার দলের হলেও তাকে ছাড় দেয়া হবে না।
০১:০০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোববার
লজিং থেকে টিউশনি করে পড়ালেখা অর্থমন্ত্রীর
বেতন দিতে পারিনি স্কুলে
আমাকে অনুসরণ করো, কিছুটা হলেও উপকৃত হবে। আমি স্কুলে বেতন দিতে পারিনি। তাই এসএসসি পরীক্ষা দেয়ার আগে তিন বার খাতা থেকে নাম কাটা পড়েছিল। তারপর গ্রামের মানুষ বেতন দিলে পরীক্ষা দেয়ার অনুমতি মেলে। একইভাবে এইচএসসি পরীক্ষাতেও বেতন দিতে পারিনি। গ্রামের মানুষ বেতন দিয়ে সহযোগিতা করেছেন।
এসব অজানা তথ্য জানালেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১১:০৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
নাসায় প্রথম বাংলাদেশি মেয়ে সিলেটের মাহজাবীন
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান - নাসায় প্রথম বাংলাদেশি নারী হিসেবে নিয়োগ পেলেন সিলেটের মাহজাবীন হক।সেখানে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। আসছে ৭ অক্টোবর নতুন কর্মস্থলে যোগ দেবেন মাহজাবীন। এ বছরই মিশিগান রাজ্যের ওয়েইন স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন তিনি। মাহজাবীনের জন্ম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কদমরসুল গ্রামে। পড়াশোনা করেছেন সিলেটের খাজা বাড়ি স্কুল এন্ড কলেজে। ও লেভেল এবং এ লেভেল শেষ করেন এখান থেকেই।
০৮:১৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
মাথায় ওড়না জড়িয়ে মসজিদে ব্রিটিশ রাজবধূ!
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ব্রিটিশ রাজবধূকে মাথায় ঘিয়া রঙের ওড়না পরা অবস্থায় দেখা যায়। আউয়াল মসজিদে ব্রিটিশ রাজবধূ মুসলিম শিশুর সঙ্গে আনন্দমুখর সময় পার করেন।
ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও রাজবধূ মেগান মার্কেল দক্ষিণ আফ্রিকার প্রাচীনতম মসজিদ পরিদর্শন করেছেন। গত ২৪ সেপ্টেম্বর তাঁরা দেশটির রাজধানী কেপটাউনে অবস্থিত এই মসজিদ পরিদর্শন করেন। প্রিন্স হ্যারি ও প্রিন্সেস মেগান বর্তমানে ১০ দিনের এক সফরে আফ্রিকায় রয়েছেন।
০৭:৫৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
জাবিতে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে একই বিভাগের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক সহকারী অধ্যাপক সানওয়ার সিরাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষক একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানি ও ‘অনৈতিক সম্পর্কে লিপ্ত’ বলে জানিয়েছেন তার স্ত্রী।
০৭:৫১ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
প্রশাসনের সহযোগিতা ছাড়া ক্যাসিনো চলতে পারে না: মোশাররফ
ক্যাসিনো সহযোগিতাকারী প্রশাসনের ব্যক্তিদের চিহ্নিত করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, প্রশাসনের সহযোগিতা ছাড়া ক্যাসিনো চলতে পারে না।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ব্রি. জে (অব.) আ স ম হান্নান শাহের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি সংসদ আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ আহ্বান জানান।
০৭:৪৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
কারো অপকর্মের দায় আওয়ামী লীগ নেবে না
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গুটিকয়েক লোকের কারণে দলের অপকর্মের দায়ভার আওয়ামী লীগ নেবে না। যারা বিএনপি ও ফ্রিডম পার্টির লোকদের বৃহৎ এ দলে এনেছেন, অনুপ্রবেশে সহায়তা করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সেতুমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে। যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদককারবারি তাদের বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়েছে। শুধু রাজধানী ঢাকা নয়, ঢাকার বাইরেও শুরু হচ্ছে।
০৭:৪৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
হিন্দুদের পশুবলি নিষিদ্ধ করল ত্রিপুরা হাইকোর্ট
ধর্মের নামে আর পশু বলি দেওয়া যাবে না। হিন্দু ধর্মের কোথাও লেখা নেই, পশু বলি না দেওয়া হলে ধর্ম পালন করা যাবে না। জানা গেছে, এই যুক্তি দেখিয়ে ত্রিপুরায় ধর্মের নামে পশুবলির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট।
০৭:৪৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
থানা মামলা না নেয়ায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা কলেজছাত্রীর
পারিবারিক কলহের জেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কলেজছাত্রী। শনিবার বেলা পৌনে ১২ টার দিকে টিটিসির সামনে গায়ে আগুন দেন ওই ছাত্রী। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয় স্থানীয়রা। লিজা রহমান (১৮) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রধান পাড়ার আব্দুল লতিফ বিশ্বাসের মেয়ে। তিনি রাজশাহী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। তার স্বামী সাখাওয়াত হোসেন (১৮) রাজশাহী সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
০৭:২১ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- দিনে কত কাপ চা পান করা উচিত
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’

























