ব্যাট-বলে উজ্জ্বল সাকিব, প্লে-অফে বার্বাডোজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৪ ৩০ সেপ্টেম্বর ২০১৯
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথম খেলতে নেমে ব্যাট হাতে ৩৮ রান এবং বল হাতে ১৪ রানে ১ উইকেট নেন সাকিব আল হাসান। সোমবার ভোরে নিজের দ্বিতীয় ম্যাচেও ব্যাট-বল হাতে আলো ছড়িয়েছেন তিনি। ব্যাটিংয়ে ২২ রান করার পাশাপাশি বোলিংয়ে ২০ রানে ১ উইকেট নেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
তাতে সেন্ট লুসিয়া জোকসকে ২৪ রানে হারিয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস। এ জয়ে লিগ পর্বে এক ম্যাচ বাকি রেখেই প্লে-অফ নিশ্চিত করেছে সাকিবের দল। নিজেদের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বার্বাডোজ। প্রথম ওভারের শেষ বলে ওপেনার অ্যালেক্স হেলসকে হারায় তারা। ফলে ইনিংসের দ্বিতীয় ওভারেই ক্রিজে যান সাকিব। আরেক ওপেনার জনসন চার্লসকে নিয়ে বড় জুটির চেষ্টা করেন তিনি।
চার্লস মারমুখী মেজাজে থাকায় সর্তক ছিলেন সাকিব। চার্লসকে স্ট্রাইক দেয়াতে মনোযোগী হন তিনি। এর মাঝেও ২টি বাউন্ডারি মারেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে দলীয় ৬৩ রানে থেমে যান সাকিব। ২১ বলে ২২ রান করে আউট হন তিনি। চার্লসের সঙ্গে ৪৪ বলে ৬২ রান যোগ করেন দেশসেরা অলরাউন্ডার। কিছুক্ষণ পর থামেন চার্লসও। হাফসেঞ্চুরির কাছে গিয়ে ৩৬ বলে ৪৭ রানে আউট হন তিনি। ৪টি চার ও ২টি ছক্কা মারেন ক্যারিবিয়ান ওপেনার।
চার্লস ও সাকিবের পর দলের পক্ষে বড় ইনিংস খেলতে পারেননি বার্বাডোজের মিডলঅর্ডার ব্যাটসম্যানরা। ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রানে মামুলি সংগ্রহ পায় তারা। জেপি ডুমিনি ১৩ ও জাস্টিন গ্রিয়াভেস ২৮ বলে অপরাজিত ২৭ রান করেন।
প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয় ছাড়া বিকল্প পথ ছিল না সেন্ট লুসিয়ার। কিন্তু ১৪২ রানের টার্গেট স্পর্শ করতে পারেনি দলটি। বার্বাডোজের বোলারদের দুর্দান্ত বোলিং নৈপুন্যে ৮ বল বাকি রেখেই ১১৭ রানে গুটিয়ে যায় তারা।
সাকিব ৪ ওভারে ২০ রানে ১ উইকেট নেন। এছাড়া হেইডেন ওয়ালশ ২৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। ১৭ রানে ৩ উইকেট নিয়ে বার্বাডোজের জয়ে অবদান রেখেছেন হ্যারি গার্নি।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















