ঢাকা, ১১ নভেম্বর বুধবার, ২০২৬ || ২৭ কার্তিক ১৪৩৩
good-food

২৪ ঘণ্টায় কমবে পেঁয়াজের দাম!

বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য মো. আবু রায়হান আল বিরুনি আশা ব্যক্ত করেছেন,আগামী ২৪ ঘণ্টার মধ্যে পেঁয়াজের দাম কমে যাবে। তিনি জানান, পেঁয়াজের সরবরাহ বাড়িয়ে বাজার স্বাভাবিক করতে ইতিমধ্যে ফলপ্রসূ ব্যবস্থা নিয়েছে সরকার। এ কারণে পেঁয়াজের দাম কমে যাবে। 
মঙ্গলবার বিকালে পেঁয়াজের দাম নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ী, আমদানিকারক ও পাইকারদের সঙ্গে বৈঠকের পর আবু রায়হান এ কথা বলেন। পেঁয়াজ রান্নার জন্য অতি প্রয়োজনীয় একটি উপকরণ। হুট করে এর দাম বেড়ে গেছে। ফলে দেশবাসীর মধ্যে অসন্তুষ্টি দেখা গেছে। তাই দাম কমাতে পদক্ষেপ নেয় সরকার। 

 

০৯:০৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

চাইলেই রশিদ-মুজিবদের ছক্কা মারা যায় না:মোসাদ্দেক

বছর খানেক আগের কথা। ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রশিদ খানের। ওই ম্যাচে বেদম পিটুনি খান তিনি। শেখর ধাওয়ান, মুরালি বিজয়, হার্দিক পান্ডিয়াদের তাণ্ডবে খরচ করেন ১৫০ রান।

০৮:৪৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

‘রবিবারে’ দেখতে পাবেন জয়া-প্রসেনজিতের জমজমাট রসায়ন

জোর কদমে চলছে ‘রবিবার’ সিনেমার শুটিং। এতে অভিনয় করছেন বাংলাদেশের জয়া আহসান এবং কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

০৮:১৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

আফগান প্রেসিডেন্টের সমাবেশে আত্মঘাতী হামলায় নিহত ২৪

আফগানিস্তানের প্রেসিডেন্টের একটি নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে ২৪ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। 

০৭:৫২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

অত্যাধুনিক প্রযুক্তির ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হওয়া অত্যাধুনিক প্রযুক্তির চতুর্থ ও শেষ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

০৭:৩৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

একটা ভুলে পড়তে পারেন বিপদে

গুগল সার্চে সাবধান

সার্চ ইঞ্জিনের সহযোগিতা নেয়া এখন নিত্য ঘটনা। সাধারণ খাবারের রেসিপি থেকে শুরু করে অনলাইন ব্যাংকিংয়ের তথ্য। সব ব্যাপারেই আমরা গুগল থেকে তথ্য নিই। এমনকি ওষুধ কিনতে যাওয়ার আগে গুগল সার্চ করে তথ্য নিয়ে যান কেউ কেউ। এগুলো নিয়মিত অভ্যাস হলেও আপনার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে।

১২:৫৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

বাঙালির সততার দৃষ্টান্ত

২০০০ পাউণ্ড ফেরত, পুরস্কার প্রত্যাখ্যান

ইতালির রোমের রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন প্রায় ২০০০ পাউন্ড ভর্তি মানিব্যাগ। নিজের কাছে না রেখে তা মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশি যুবক। 

১২:৩৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

অভিযোগ খতিয়ে দেখবে ইউজিসি

ভিসি নিজেই ভাগ করে দেন কোটি টাকা!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখবে শিক্ষা মন্ত্রণালয়। অভিযোগ তদন্ত করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) দায়িত্ব দেয়া হবে। জাবি উপাচার্যের বিরুদ্ধে সম্প্রতি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। উপাচার্যের পদত্যাগের দাবিতে গেল কয়েকদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।  

১০:৫২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৭

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক বিমান দুর্ঘটনায় কমপক্ষে সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। দমকল বাহিনীর এক কর্মী একথা জানান। 

০৯:২৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ দেশবাসীকে উৎসর্গ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স এওয়ার্ডস-২০১৯’ গ্রহণ করেই তা দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করেছেন।

০৮:২০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

নবম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণায় প্রধানমন্ত্রীকে বিএফইউজের ধন্যবাদ

সরকার নবম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে  বংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

কিন্তু একটি গ্র্যাচুয়িটি কমিয়ে দেয়া, সাংবাদিকদের আয়কর প্রদান করা, বাড়িভাড়া কমিয়ে দেয়া এবং ওয়েজবোর্ড রোয়েদাদ পর্যায়ক্রমে বাস্তবায়নের কথা রোয়েদাদে সুপারিশ আকারে থাকায় সাংবাদিক সমাজে হতাশা দেখা দিয়েছে। 

০৭:৫৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

বিমানে মৌমাছির হানা, ৩ ঘন্টা আটকা তথ্যমন্ত্রী

এয়ার ইন্ডিয়ার বিমানে হানা দিল  মৌমাছির দল। এ কারণে ভারতের কলকাতা বিমানবন্দরে তিন ঘণ্টা আটকা থাকতে হলো বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে।  কলকাতা টেলিগ্রাফ জানাচ্ছে, ১৩৬ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-৭৪৩ কলকাতা বিমানবন্দর থেকে ওড়ার কথা ছিল রোববার সকাল ৯টা ৪০ মিনিটে। কিন্তু তিনবার ওড়ার চেষ্টা করেও রানওয়ে থেকে ফিরে আসে বিমানটি। এতে কিছুটা বিরক্ত হন তথ্যমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

০৪:৪৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

টাকা বাটোয়ারার আলাপ

এবার জাবি প্রক্টর-ছাত্রলীগ নেতার অডিও ফাঁস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উন্নয়ন প্রকল্পের ১ কোটি টাকা ৬০ লাখ টাকা লেনদেন নিয়ে ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের ফোনালাপ ফাঁস হওয়ার পরপরই এবার এ সংক্রান্ত নতুন একটি অডিও প্রকাশ হলো। ফাঁস হওয়া অডিওটিতে কথা বলছিলেন জাবি’র প্রক্টর ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতা। জাহাঙ্গীরনগরের প্রক্টর ফিরোজ-উল-আলমের ফোনের অপর প্রান্তে ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হামজা রহমান অন্তর। পদত্যাগ করার আগে রাব্বানী অন্তরের মোবাইলে ফোন দিয়েই টাকা লেনদেনের খবর নিয়েছিলেন।

১২:৫৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ব্যাঙ্কক রুটে রিজেন্ট এয়ারের ফ্লাইট তিন মাস বন্ধ

ঢাকা-চট্টগ্রাম-ব্যাঙ্কক রুটে তিন মাসের জন্য ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে বেসরকারী বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। রবিবার (১৫ সেপ্টেম্বর) থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ এ রুটে সংস্থাটির ফ্লাইট বন্ধ থাকবে। এতে ব্যবসায়ী ও ভ্রমণপিয়াসীরা বিপাকে পড়েছেন।

১২:৫৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

শুরুতেই আমরা মার্কিন রণতরীগুলো ডুবিয়ে দেব: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটি থেকে চারদিকে ২,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের সবগুলো মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদে রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

১২:৪৯ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

লজ্জা ঢাকতে বড় রদবদল!

সৌম্য বাদ, ফিরলেন শফিউল-রুবেল

বাদ পড়লেন সৌম্য সরকার। নেই মেহেদী হাসান, ইয়াসিন মিশু ও আবু হায়দার রনি-ও। সবমিলিয়ে বড় ধরনের রদবদলই এলো বাংলাদেশ দলে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য নতুন দল ঘোষণা করলো বিসিবি। বুধবার চট্টগ্রামে বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচটি খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। এর মধ্যে বড় চমক সৌম্যর বাদ পড়া। 

১২:১৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

চুরির ৩ দিনেও উদ্ধার হয়নি

সাড়ে ৯ কোটি টাকার সোনার কমোড

চুরি হয়ে গেছে সোনার তৈরি কমোড। চুরির দুই দিন পরও খোঁজ পাওয়া যায়নি ব্যতিক্রমী ও দামি এই ‘টয়লেট সামগ্রী’টির।  চমকপ্রদ এই কমোডটি চুরি হয় খোদ যুক্তরাজ্যের ব্লেইনহেইম প্রাসাদ থেকে। একদল চোর শনিবার রাতে প্রাসাদের ভেতর ঢুকে ১৮ ক্যারেট সোনার তৈরি কমোডটি চুরি করে নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।কমোডটিরর মূল্য এক মিলিয়ন পাউন্ডেরও বেশি। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে নয় কোটি টাকার সমান। চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৬৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

১০:৫৮ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

জাবি উপাচার্য থেকে ঘুষ!

‘রাব্বানী-সাদ্দাম’ ফোনালাপ ফাঁস (অডিও)

দেশজুড়ে তোলপাড় চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির টাকা নিয়ে। এ নিয়ে রোববার বিকেলে ফাঁস হয়েছে অডিও রেকর্ড বা ফোনালাপ। এর মধ্যে একটি ফোনালাপ ছাত্রলীগের পদত্যাগে বাধ্য হওয়া সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে জাবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের বলে খবর বের হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা চলছে।

 

 

১১:০৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রোববার

ফলাফল জানবেন যেভাবে

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। রোববার সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল দেখতে http://www.dpe.gov.bd/site/view/notices  এই লিংকে ক্লিক করতে হবে। এরপর পিডিএফ ফরমেটে ফলাফল প্রকাশ সম্পর্কিত ফাইল দেখতে পাবেন। উক্ত ফাইলটি ডাউনলোড করে শিক্ষক নিয়োগের ফলাফল দেখতে পারবেন।

০৯:২১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রোববার

বঙ্গবন্ধুর সবচে’ বড়-আকর্ষণীয় ম্যুরাল হচ্ছে রাজশাহীতে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মিত হতে যাচ্ছে রাজশাহীতে। এটি হবে বাংলাদেশের মধ্যে বঙ্গবন্ধুর সর্বোচ্চ ম্যুরাল। মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল বাংলাদেশে অনেক আছে। কিন্তু রাজশাহীতে যে ম্যুরাল তৈরি হবে, এটি হবে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ও সবচেয়ে সুন্দর। দৃষ্টিনন্দন ডিজাইন হবে। দেখে মনে হবে, এইতো বঙ্গবন্ধু, যিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন।  আশা করছি, আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে এখানে শ্রদ্ধাঞ্জলি জানানোর মাধ্যমে রাজশাহীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন শুরু হবে।

০৯:০২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রোববার

দ্য মাদার অব হিউম্যানিটি

ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদে হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করেছে নেদারল্যান্ডসভিত্তিক ‘ডিপ্লোম্যাট ম্যাগাজিন’। তাদের চলতি সংখ্যার শিরোনাম  :  ‘শেখ হাসিনা - দ্য মাদার অব হিউম্যানিটি’। 

নেদারল্যান্ডসের হেগে এক অনুষ্ঠানে ম্যাগাজিনের চলতি সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

০৭:১৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রোববার

দুই কিবলার মসজিদ : মসজিদ আল কিবলাতাইন

আরবি ' কিবলা '  শব্দের অর্থ  ' নামাজ আদায়ের দিক নির্দেশক। আমরা জানি যে, কোন মসজিদের একটিই মাত্র কিবলা থাকে। ইসলামের প্রথম জামানায় বায়তুল মুকাদ্দাসের দিকে কিবলা নির্দিষ্ট করা ছিল।

০৫:১৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রোববার

সন্ন্যাসীদলে যোগ দিয়েছিলেন কথাশিল্পী শরৎচন্দ্র

শরৎচন্দ্রের ডাকনাম ছিল ন্যাড়া। তাঁর কৈশোর ও যৌবনের এক বড় অংশ অতিবাহিত হয় ভাগলপুরে মাতুলালয়ে। সেখানকার তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুল থেকে ১৮৯৪ সালে এনট্রান্স পাশের পর একই কলেজে তিনি এফএ ক্লাসে ভর্তি হন। কিন্তু দারিদ্রের কারণে তিনি আর লেখাপড়া করতে পারেন নি।

০৩:১৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রোববার

সিমেন্ট জমলেই মহাকাশে বানানো হবে বাড়ি !

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) ব্যস্ততা এখন তুঙ্গে। মহাসমারোহে সিমেন্ট  গুলছেন মহাকাশ বিজ্ঞানীরা। গেল ক’মাস ধরেই এ প্রক্রিয়া চলছে সমানে। মহাকাশের ওজন শূন্য অবস্থা বা মাইক্রোগ্র্যাভিটির মায়া কাটিয়ে সিমেন্ট যদি একবার শক্ত হয়ে এঁটে বসে, তাহলেই কেল্লাফতে ! চাঁদে বানানো হবে বাড়ি।

০২:২৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রোববার