দায়িত্ব নিয়ে ডিএমপি কমিশনারের ঘোষণা
প্রয়োজনে থানায় ওসিগিরি করবো
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনস্থ কোনও থানায় যদি জনগণ কাঙ্ক্ষিত সেবা ও ভালো আচরণ না পায়, তাহলে সিনিয়র অফিসারদের থানায় বসাবো। প্রয়োজনে আমি নিজে থানায় বসে ওসিগিরি করবো। দায়িত্ব নিয়ে মিডিয়ার মুখোমুখি হয়ে বললেন, ডিএমপির নতুন কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বললেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, থানায় সেবা নিতে আসা কাউকে যেন কোনও ধরনের হয়রানি না করা হয়। থানায় যদি জনগণ কাঙ্ক্ষিত সেবা ও ভালো আচরণ না পায়, তাহলে সিনিয়র অফিসারদের থানায় বসাবো। প্রয়োজনে আমি নিজে থানায় বসে ওসিগিরি করবো। এলাকার লোকদের সঙ্গে কথা বলবো।
০১:৫৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রোববার
ভারতে পেঁয়াজের রপ্তানিমূল্য তিন গুণ, আমদানি বন্ধ
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। ভারতীয় কৃষিপণ্য মূল্য নির্ধারণকারী সংস্থা ‘ন্যাপেড’ গতকাল শুক্রবার হঠাৎ করে পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়িয়ে ৮৫২ মার্কিন ডলার নির্ধারণ করে। ফলে বন্ধ হয়ে যায় বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি। আগের দেওয়া এলসিগুলোর বিপরীতে ভারতের কাষ্টমস কর্তৃপক্ষ পেঁয়াজ রপ্তানির অনুমতি না দেওয়ায় বিপাকে পড়েছে দেশের পেঁয়াজ আমদানিকারকরা।
০৯:৪৪ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রোববার
জয়-লেখকে আস্থা শেখ হাসিনার
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি শোভন এবং সাধারণ সম্পাদক রব্বানীকে সরিয়ে আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি এবং লেখক ভট্টাচার্য কেসাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষনা দেন।
০৯:৩৫ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রোববার
ছাত্রলীগের পদ হারালেন শোভন-রাব্বানী
ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ হারালেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের ১ নম্বর সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় ও ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
১০:১৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
ঢাকায় আসছেন মিস ওয়ার্ল্ড মানুষী
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ এ থাকছে বেশ কিছু চমক। এবার প্রতিযোগিতায় অতিথি বিচারকের দায়িত্ব পালন করতে ঢাকায় আসছেন ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড’ মানুষী চিল্লার।
০৮:২৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
‘ছাত্রলীগ মিথ্যা গল্প ফেঁদেছে, আমি চ্যালেঞ্জ দিলাম’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ ভাগ-বাটোয়ারা নিয়ে ছাত্রলীগ আমার বিরুদ্ধে মিথ্যা গল্প ফেঁদেছে। এ বিষয়ে তাদের চ্যালেঞ্জ করলাম আমি। ঘটনা তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও আচার্যকে অনুরোধ করবেন বলে জানিয়েছেন তিনি।
০৮:০৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
কোন্ দেশের কাছে কত পরমাণু বোমা রয়েছে
প্রথমত একটা জিনিস বলে স্পষ্ট করে দেয়া দরকার, সরকারি নথিতে কোনও দেশের কাছে যতগুলো পারমাণবিক বোমা থাকার কথা উল্লেখ করা হয়, বাস্তবে দেখা যায়,
০৭:২০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
‘রাজহংস’ এখন দেশে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে চতুর্থ বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার ‘রাজহংস’। শনিবার বিকেল পৌনে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
০৬:৪২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রীকে রাব্বানীর চিঠি, লিখছেন শোভনও
আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের ওপর বেশ ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ছাত্রলীগের বিষয়ে দলের চার নেতাকে
০৬:২৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
ফাইনালে স্বপ্নভঙ্গ টাইগার যুবাদের
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে ৫ রানে হারিয়েছে ভারত। এ নিয়ে ছয়বার যুবাদের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের শিরোপা জিতল তারা।
শনিবার কলম্বোতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে পড়ে তারা। শুরুতেই ভারতীয় ওপেনার অর্জুন আজাদকে তুলে নেন তানজিম হাসান সাকিব। খানিক পর রানআউটের শিকার হন অপর ওপেনার শুভদ প্যাটেল। এর রেশ না কাটতেই তৃতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
০৬:১১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
বোরকা ছাড়াই শপিং মলে সৌদি তরুণী,সোশ্যাল মিডিয়ায় ঝড়!
পরনে নেই বোরকা, মাথা ঢাকা হয়নি সৌদি আবায়াতেও। চোখে সানগ্লাস, খোলা চুলে উজ্জ্বল লাল পোশাকের তরুণী হেঁটে চলেছেন নির্দ্বিধায়।
১০:৩৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
শাহজালালের নতুন টার্মিনালে যেসব সুবিধা পাবেন যাত্রীরা
প্রতিবছর দেশে ৮ শতাংশ হারে আকাশপথে যাত্রী বাড়ছে। তাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনতলা বিশিষ্ট তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এতে যাত্রীদের জন্য থাকবে আধুনিক সব সুযোগ-সুবিধা।
চলতি বছরের শেষ নাগাদ ২ লাখ ৩০ হাজার বর্গমিটার জায়গা জুড়ে টার্মিনালটির নির্মাণকাজ শুরু হতে পারে। পুরো নির্মাণ প্রক্রিয়া শেষ হতে লাগবে চার বছর। এর নকশা করেছেন স্থপতি রোহানি বাহারিন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সংশ্লিষ্ট সূত্রে টার্মিনাল ভবনের সুযোগ-সুবিধা পাওয়া গেছে। আসুন, একঝলকে দেখে নিন নতুন এ টার্মিনালে যাত্রীরা যেসব সুবিধা পাবেন।
১০:০৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
বঙ্গোপসাগরে জাহাজডুবি, ১৪ নাবিক উদ্ধার
বঙ্গোপসাগরের পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে ডুবে যাওয়া কন্টেইনারবাহী কার্গো জাহাজ এমভি গলফ আরগোর ১৪ জন নাবিককে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সাঙ্গু।
০৯:৪৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
রাবি ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষে আহত ৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে হলের সামনে এ ঘটনা ঘটে
০৮:৪৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
গোবরের ট্যাংকে পড়ে ৪ ভারতীয় শিখের মৃত্যু
ইতালিতে একটি দুগ্ধ খামারের গোবরের ট্যাংকে ডুবে ৪ ভারতীয় মারা গেছেন। দেশটির উত্তরাঞ্চলের পাভিয়ার কাছে এ ঘটনা ঘটে।
০৮:১০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন রোমান সানা
অনেকদিন পর বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন আর্চার রোমান সানা। এশিয়া কাপ আর্চারিতে (স্টেজ-৩) আজ শুক্রবার সোনা জিতেছেন তিনি। ফিলিপিন্সের ক্লার্ক সিটিতে সোনা জয়ের লড়াইয়ে রোমান সানা ৭-৩ ব্যবধানে হারান চীনের প্রতিপক্ষ ঝেনকি শিকে।
০৪:৪৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
এমবিবিএস ভর্তি পরীক্ষা ১১ অক্টোবর
স্বাস্থ্য অধিদফতরের অধীনে আগামী ৪ অক্টোবর (শুক্রবার) এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওইদিন অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে সম্ভাব্য ১১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বিভিন্ন পরীক্ষা কেন্দ্র হলরুম বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার হলরুম প্রাপ্তি ও অপ্রাপ্তি সাপেক্ষে দিনক্ষণ পরিবর্তন হতে পারে।
০৪:৪৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
প্রাথমিকের শিক্ষকরা আন্দোলনে যাচ্ছেন
প্রাথমিক সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে লাগাতার আন্দোলনে যাচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
আগামী ১৯শে সেপ্টেম্বর সারাদেশে উপজেলা পর্যায়ে মানববন্ধন এবং ২৮শে সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তাতেও দাবি না মানলে ১লা অক্টোবর থেকে লাগাতার আন্দোনে যাবেন তারা।
০৪:৪৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
ছাত্রদলের কাউন্সিলে নিষেধাজ্ঞার জন্য সরকার দায়ী
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপিকে রাজনীতি করতে দেয়া হচ্ছে না । আমরা আমাদের দলকে জেলা ও উপজেলা পর্যায়ে সুসংগঠিত করছি। এজন্য যে কাউন্সিল করা দরকার সেই কাউন্সিল করতে অনুমতি দেয়া হচ্ছে না। ছাত্রদলের যে কাউন্সিল হওয়ার কথা ছিল সেটাও কোর্ট থেকে নিষেধাজ্ঞা জারি করেছে।
০৪:৪২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
মতিঝিল বালিকা বিদ্যালয়ে নান্দনিক বাগান করলো ছাত্রীরা
শিক্ষার্থীদের অংশগ্রহণে গড়ে উঠলো চমৎকার - নান্দনিক বিদ্যালয় বাগান। বুধবার রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তেমনই একটি উদ্যোগে সহায়তা করে পরিবেশবাদী সংগঠন গ্রিন সেভার্স ও পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেইলর। গ্রিন সেভার্সের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের সবুজমনস্ক করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। সেসঙ্গে পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে প্রকৃতি সংরক্ষণে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও অংশীদারিত্ব বাড়ানো এবং প্রতিনিধিত্ব তৈরি করতে পরিচালিত হচ্ছে কার্যক্রমটি।
১১:১৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
কীভাবে বুঝবেন আপনি ভালো মানুষ না?
কিছু নেতিবাচক আচরণের কারণে মানুষ আপনার সঙ্গ ত্যাগ করতে পারে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনরাও আপনার থেকে দূরে থাকতে পারে। আপনার কিছু আচরণের কারণে আপন মানুষেরাও বিরক্ত হতে পারে। হয়তো তা আপনি টেরও পাচ্ছেন না। সেরকম কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে-
দায়িত্ব এড়িয়ে চলা
সামর্থ্য থাকা সত্ত্বেও দায়িত্ব এড়িয়ে যাওয়া সাইকোলজিক্যাল ডিজঅর্ডারের লক্ষণ। আশপাশের মানুষ কোনোভাবেই আপনার এ বৈশিষ্ট্য ভালো চোখে দেখবে না
১০:৪৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
চারাগাছ খাওয়ায় ২ ছাগল গ্রেফতার!
ভারতের তেলেঙ্গানার করিমনগর জেলার হুজুরাবাদে দুটি ছাগলকে গ্রেফতার করেছে পুলিশ। ওই এলাকায় একটি এনজিওর লাগানো চারাগাছ খেয়ে ফেলায়
১০:১০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
বিনা খরচে জাপান যেতে পারবেন বাংলাদেশিরা,পাবেন চাকরিও
কোনো খরচ ছাড়াই দক্ষ শ্রমিক হিসেবে জাপানে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশিদের। সম্প্রতি জাপানের সঙ্গে জনশক্তি রপ্তানি বিষয়ক একটি চুক্তি সই করেছে বাংলাদেশ।
০৯:০২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
বিশ্বের সেরা ১ হাজারেও নেই ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রতিবছর বিশ্বের বিশ্ব্যবিদ্যালয়গুলোর র্যাংকিং প্রকাশ করে লন্ডনভিত্তিক শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন। বরাবরের মতো এবারো র্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে তারা
০৮:৩৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
- এক বাড়িতেই ৩০০ বছরের ইতিহাস
- ধর্ষণে ১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- দিনে কত কাপ চা পান করা উচিত
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা

























