ঢাকা, ১১ নভেম্বর বুধবার, ২০২৬ || ২৭ কার্তিক ১৪৩৩
good-food

কলাবাগান ক্লাবেও ক্যাসিনো চলতো, অস্ত্র-ইয়াবাসহ সভাপতি গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কলাবাগান ক্রীড়াচক্রেও ক্যাসিনো ছিল। জানালেন, র‌্যাব-২ এর সিও আশিক বিল্লাহ। 
ওই ক্লাব থেকে অস্ত্র-গুলি, তাস ও ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। আটক করা হয়েছে ক্লাবটির সভাপতি সফিকুল আলম ফিরোজসহ ৫ জনকে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ক্লাবটিতে অভিযান শুরু করে র‌্যাব। 

এদিকে কলাবাগান ক্রীড়াচক্রে পরিচালিত অভিযান শেষ হওয়ার পর মেট্রোশপিং সেন্টারে স্থাপিত ধানমন্ডি ক্লাবে অভিযান শুরু হয়।

১১:৩২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

২কোটি টাকা-অস্ত্র-মদ

কমান্ডো স্টাইলের ‘যুবলীগ’ জিকে গ্রেপ্তার

নগদ প্রায় ২ কোটি টাকা, পৌনে ২ শ’ কোটি টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদসহ গ্রেপ্তার হলেন আওয়ামী যুবলীগের নেতা পরিচয় দিয়ে ঠিকাদারি চালিয়ে আসা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম।  রাজধানী ঢাকার নিকেতনের ব্যবসা প্রতিষ্ঠানের অফিস থেকে শামীম ও তার ৭ দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সারোয়ার।  শুক্রবার দুপুরের আগে নিকেতনের ওই ভবন ঘিরে তাদের অভিযান শুরু হয়। একটানা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।  বিভিন্ন ব্যাংকে এফডিআর করে রাখা ১৬৫ কোটি ২৭ লাখ টাকার নথি তারা শামীমের অফিস কক্ষে পেয়েছে র‌্যাব। এর মধ্যে বড় একটি অংশ তার মায়ের নামে রাখা।  এর পাশাপাশি ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা, ৯ হাজার মার্কিন ডলার এবং ৭৫২ সিঙ্গাপুরি ডলার সেখানে পাওয়া গেছে। 

১১:১২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

গোপন আস্তানায় ইলেকট্রিক শক্ মেশিন

কী নেই খালেদের টর্চার সেলে!

কমলাপুরে যুবলীগ নেতা খালেদের একটি ডেরা রয়েছে। সেখানে তিনি যান বিশেষ বিশেষ সময়ে। নিতান্তই ব্যক্তিগত কাজে। র্যাবের দল সেই আস্তানার খোঁজে অভিযান চালায়। আস্তানার খোঁজও মিলে যায়। গত বুধবার গ্রেফতারের পর ব্যাপক জেরার মুখে খালেদ তার এই আস্তানার তথ্য দেয় র্যাবের কাছে। 

রাজধানীর কমলাপুরের রেল স্টেশনের ঠিক উল্টো দিকে ইস্টার্ন কমলাপুর টাওয়ার। সেই টাওয়ারের চতুর্থ তলাতেই মিলে গেল ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার আস্তানা। র্যাবের দল সেখানে ঢুকেই হতবাক। বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের মোটা লাঠি, বেসবল খেলার ব্যাট। একটি বিশেষ গোপন কক্ষে ঢুকেই আবিষ্কার করে এক ভয়ঙ্কর টর্চার সেল। টর্চারের বিভিন্ন সরঞ্জামাদি দেখে র্যাব কর্মকর্তারা আঁতকে ওঠেন। দুটি ৫ ভোল্টের ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র। রয়েছে আরও নানা যন্ত্রপাতি। 

১২:৫২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

ছাত্রলীগের পর যুবলীগকে ধরেছি : শেখ হাসিনা

কোনো নালিশ শুনতে চাই না। ছাত্রলীগের পর যুবলীগকে ধরেছি। নিজেদের ইমেজ বাড়াতে হবে। নীতি আদর্শ নিয়ে চলতে হবে। বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩ সদস্যের প্রতিনিধি দল দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, সমাজের অসঙ্গতি এখন দূর করুন। একে একে এসব ধরতে হবে, আমি করব। জানি কঠিন কাজ কিন্তু করব। জানি বাধা আসবে, কিন্তু আমি করবই।

১১:৪৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

৭ দিনের রিমান্ডে ‘ক্যাসিনো খালেদ’

রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাব ক্যাসিনোর মালিক এবং ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গুলশান থানা থেকে আদালতে নেয়া হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে তিনটি মামলা করা হয়েছে। দুপুর আড়াইটায় অস্ত্র-গুলি ও মাদকসহ আটক খালেদকে থানায় হস্তান্তর করে র‌্যাব-৩ ব্যাটালিয়ন।

রাতভর জিজ্ঞাসাবাদে মতিঝিলে ক্যাসিনো পরিচালনার বিষয়টি যুবলীগের সম্রাট, মতিঝিল থানা পুলিশ, মতিঝিল জোন, পুলিশ সদর দফতর এবং ডিএমপি সদরদ ফতরের কর্মকর্তারা জানতেন বলে দাবি করেন তিনি।

১০:০১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

কোরআন শিক্ষার স্কুলে অগ্নিকাণ্ড, ২৬ শিক্ষার্থী ও ২ শিক্ষক নিহত

লাইবেরিয়ার একটি কোরআন শিক্ষার স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৬ শিক্ষার্থী ও ২ শিক্ষক নিহত হয়েছেন। তাদের ছাত্রাবাসে আগুন ছড়িয়ে পড়লে

০৯:৫২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ঢাকায় আসছেন রানু মণ্ডল!

রেলস্টেশনে গান গেয়ে জীবিকা নির্বাহ করতেন রানু মণ্ডল। একদিন বলিউডের বিখ্যাত শিল্পী হিমেশ রেশমিয়ার চোখে পড়ে তার অদম্য মেধা।

০৮:৫৯ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

সাপের মাথায় কষ্টিপাথর ছুঁয়ে ক্যাসিনোতে শুরু হতো জুয়া

ক্যাসিনো ক্লাবের সন্ধানে বুধবার সন্ধ্যার পর রাজধানীর ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাব, শাহজাহানপুরের মুক্তিযোদ্ধা চিত্তবিনোদন ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব ও

০৮:২৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

‘ক্যাসিনোর মালিকরা যতই প্রভাবশালী হোন রক্ষা নেই’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর সব জুয়ার বোর্ড বা ক্যাসিনো বন্ধ করে দেয়া হবে।

০৮:০১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

আমিনুলের হাতে পড়েছে তিনটি সেলাই

রঙিন অভিষেকের পর চোটে পড়েছেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। বুধবার চট্টগ্রামে জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার একটি শট বাঁ-হাতে লাগায় চোট পান তিনি

০৭:৩৯ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

`ক্যাসিনো খালেদের’ বিরুদ্ধে ৩ মামলা

রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাব ক্যাসিনোর মালিক এবং ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়ার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে

০৭:০৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

শুধু ক্যাসিনো না, অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযান চলবে

শুধু ক্যাসিনো না, সব অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযান চলবে। আমরা বিভিন্ন বারের যেমন লাইসেন্স দিয়ে থাকি, তেমনি ক্যাসিনো চালাতে গেলে সরকারের অনুমোদন লাগবে। 

০৫:৫৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

আব্বাসের বাসায় মধ্যরাতে ভোট

ছাত্রদল সভাপতি খোকন, শ্যামল সম্পাদক

নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।  কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সংগঠনটির নতুন সভাপতি হলেন ফজলুর রহমান খোকন। সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন শ্যামল। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে স্কাইপে আলোচনার পর বুধবার রাতে  মির্জা আব্বাসের বাড়িতে ভোটাভুটির আয়োজন করা হয়।

ষষ্ঠ কাউন্সিলে ৯ জন সভাপতি প্রার্থী এবং ১৯ জন সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্য থেকে দুই পদে দুজনকে বেছে নিতে ভোট দেন ছাত্রদলের ১১৭টি সাংগঠনিক শাখার ৫৩৪ জন কাউন্সিলরের মধ্যে ৪৮১ জন।

০১:২৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠলো টাইগাররা।

১০:৪১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

খালেদের ক্যাসিনো থেকে আটক ১৪২ জনকেই দণ্ড (ভিডিও)

রাজধানীর ফকিরাপুলের ক্যাসিনো ইয়াংমেনস ক্লাব থেকে আটক ১৪২ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

০৯:৫০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ক্রেডিট কার্ড হারালে কী করবেন?

ক্রেডিট কার্ড বিপদের বন্ধু। আবার এটিই হতে পারে দুঃসংবাদের কারণ। তাই একটু বুঝেশুনে ক্রেডিট কার্ড করুন। সবচেয়ে বড় কথা, এটি হারালে কি করতে হবে অনেকেই তা জানেন না। জেনে নিন ক্রেডিট কার্ড হারালে কী করবেন? যখনই বুঝতে পারবেন কার্ডটি হারিয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই ব্যাংকে জানিয়ে কার্ড লক করে দিন।

০৯:১৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

অস্ত্রসহ আটক যুবলীগ নেতা খালেদ মাহমুদ (ভিডিও)

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যায় তার গুলশানের বাসা থেকে অবৈধ অস্ত্রসহ তাকে আটক করে তারা। 

০৮:৩৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ধর্ষকের সঙ্গে থানায় বিয়ে, ওসি বরখাস্ত

পাবনায় গণধর্ষণের শিকার গৃহবধূর মামলা না নিয়ে থানা চত্বরে এক আসামির সঙ্গে তার বিয়ে দেয়ার ঘটনায় ওসি ওবাইদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

০৭:০৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

রিফাত হত্যা: অভিযোগ আমলে নিয়েছেন আদালত

বরগুনার শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। বুধবার বরগুনার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ

০৬:৩৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ব্যাটিংয়ে বাংলাদেশ, নাঈম-আমিনুলের অভিষেক

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। চলতি সিরিজে এ দুই দল দ্বিতীয়বারের মতো একে অপরের মুখোমুখি হচ্ছে। প্রথম দেখায় জিম্বাবুইয়ানদের ৩ উইকেটে হারিয়েছিলেন টাইগাররা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইতোমধ্যে এ ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ফলে আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

০৬:২৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

যত জাদুকরী গুণ

সুস্থ-সবল থাকতে চান, নিয়মিত ছাতু খান

ছাতু। মজাদার-উপাদেয় এক খাবার। একাধিক গবেষণায় দেখা গেছে ছাতু খেলে শরীরের নানাবিধ উপকার তো হয়ই, সেই সঙ্গে অনেকক্ষণ পেট ভরে থাকার কারণে বারে বারে খাবার খাওয়ার প্রবণতাও কমে। ফলে ওজন বৃদ্ধির সম্ভাবনাও হ্রাস পায়। শুধু তাই নয়, মেলে আরও অনেক উপকার।  নিয়মিত ছাতু খাওয়া শুরু করলে দেহের ভিতরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পায় যে, তার প্রভাবে রক্তে উপস্থিত টক্সিক উপাদানগুলো বেরিয়ে যেতে শুরু করে। 

১২:৪৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

দাম কমবে কবে?

১৮ পিয়াজ ব্যবসায়ীর মধ্যে হাজির মাত্র ১ জন!

আমন্ত্রিত বিশিষ্ট ব্যবসায়ীরা আসেননি, মন্ত্রীও অনুপস্থিত। সচিবালয়ে অনুষ্ঠিত এমন একটি সভায় পিয়াজের দাম কমার বিষয়ে ‘আশাবাদ’শোনানো ছাড়া সুদৃঢ় কোনো আশ্বাস দিতে পারেননি বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বরং ইঙ্গিত মিলেছে, নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত পণ্যটি বাড়তি দামেই কিনতে হবে ভোক্তাদের। 
 

১২:১১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

আকাশ থেকে নেমে এলো ঝাঁকে ঝাঁকে তাজা মাছ

মাছবৃষ্টি কেন হয়?

মেঘ থেকে বৃষ্টি হয়। তবে সব বৃষ্টিতেই যে শীতল পানি আর বরফের দানা পড়ে এমন কিন্তু নয়। অদ্ভুত বৃষ্টিপাতের উদাহরণও রয়েছে। বৃষ্টিতে আকাশ থেকে মাছ, মাংস, স্কুইড, ব্যাঙ, মাকড়সা পতিত হয়েছে। অবাক বিস্ময়ের অদ্ভুত বৃষ্টি প্রকৃতির এক মজার খেলা!

১১:৫০ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

পড়া বন্ধ করে নতুন চুল গজাতে পেয়ারা পাতা

সাম্প্রতিক সময়ে চুল পড়া ভয়াবহ সমস্যা। ছেলেমেয়ে উভয়েই এ সমস্যায় ভুগছেন। চুল পড়া রোধে দামি ওষুধ ও প্রসাধনী ব্যবহার করেও কাজ হচ্ছে না।

০৯:৫৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার