জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪১ ১৮ সেপ্টেম্বর ২০১৯
ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠলো টাইগাররা।
সিরিজের চতুর্থ ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহর ফিফটিতে জিম্বাবুয়েকে ১৭৬ রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে ১৩৬ রানে থামে জিম্বাবুয়ে।
সফরকারীদের ব্যাটিং ইনিংসের প্রথম ওভারেই উইকেট তুলে নেন সাইফুদ্দিন। টেলরকে শূণ্য রানে বিদায় করেন তিনি। পরের ওভারেই ওয়ানডাউনে নামা চাকাভাকে রানের খাতা খোলার আগেই ফেরান সাকিব। দলে ফিরে উইকেট নেয়ার প্রতিযোগিতায় যোগ দেন শফিউল। প্রথম ওভারেই উইলিয়ামসনকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি।
এরপর চমক দেখান লেগস্পিনার আমিনুল ইসলাম। অভিষেক দ্বিতীয় বলেই মুটোম্বজিকে আউট করে তুলে নেন ক্যারিয়ারের প্রথম উইকেট। খানিক বাদে রায়ান বার্লকে টিকতে দেননি শফিউল।েএর মধ্যে নিজের দ্বিতীয় ওভারেও আমিনুল তুলে নেন উইকেট। এবার তার গুগলিতে পরাস্ত হন জিম্বাবুয়ের অধিনায়ক মাসাকাদজা।
নবম উইকেটে জার্ভিসের সঙ্গে দারুণ পার্টনারশিপ করেন মুটম্বামি। তিনি ৩২ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন। তাকেও ফিনিশ করেন শফিউল। এর পর ২৭ রান করা জার্ভিসকে আউট করেন মোস্তাফিজ। শেষ ব্যাটসম্যান লোভুকেও সাজঘরে ফেরান তিনি। এ নিয়ে টি-টোয়েন্টিতে উইকেটের হাফসেঞ্চুরি করেন কাটার মাস্টার।
জার্ভিস-মুটম্বামির জুটিতে শুধু ব্যবধানই কমেছে। শেষ পর্যন্ত ১৩৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শফিউল। এছাড়া ২টি করে উইকেট নেন আমিনুল ও মোস্তাফিজ। ১টি করে উইকেট নেন সাইফউদ্দিন ও সাকিব।
এর আগে চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন ওপেনার লিটন। তবে সেটি বড় করতে পারেননি তিনি। মাত্র ২২ বলে ৩৮ রান করে ফেরেন ডানহাতি ব্যাটার। এর আগে অভিষিক্ত শান্ত ফেরেন ১১ রান করে। ওয়ানডাউনে নেমে ০ রানে জীবন পেলেও সেটি কাজে লাগাতে ব্যর্থ হন সাকিব। দ্রুত ফেরেন তিনি।
৬৫ রানে ৩ উইকেট পড়ার পর দলের হাল ধরেন মুশফিক ও মাহমুদউল্লাহ। দুজনই খেলতে থাকেন সাবলীলভাবে। তাদের ব্যাটে দ্বাদশ ওভারেই ১০০ পেরোয় বাংলাদেশ। তবে কিছুক্ষণ পরে বাজে শট খেলে ফেরেন মুশফিক। অভিজ্ঞ এ কিপারব্যাটসম্যান ধরা পড়েন টেলরের গ্লাভসে। মুতুমবদজিকে সুইপ করতে চেয়েছিলেন মুশি। এতে ভাঙে ৭৮ রানের জুটি।
পরে দারুণ ব্যাটিং করে ৩৭ বলে ক্যারিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টি অর্ধশতক তুলে নেন মাহমুদউল্লাহ। এর ভেতরে ব্যাটিংয়ে নেমে জ্বলে উঠতে পারেননি আফিফ। ফেরেন ৮ বলে ৭ রান করে। সাফল্য পাননি মোসাদ্দেকও। শেষ পর্যন্ত ফিরলেও মাহমুদউল্লাহর ৭ উইকেটে ১৭৫ রানের লড়াকু পুঁজি দাড় করায় বাংলাদেশ। তিনি করেন ৫ ছক্কা আর ১ বাউন্ডারিতে ৪১ বলে ঝড়ো ৬২ রান।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















