২১ মার্চ তিন শূন্য আসনের উপনির্বাচন
জাতীয় সংসদের শূন্য ঘোষিত তিন আসনে উপনির্বাচন হবে ২১ মার্চ। আসন তিনটি হচ্ছে ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসন।
বৃহষ্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর এই তারিখ ঘোষণা করেন। সচিব জানান, শুন্য ঘোষিত বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে।
০৮:৪১ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ঢাকা উত্তরে কাউন্সিলর পদে জয় পেলেন যারা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনের প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সাধারণ কাউন্সিলর পদে জয় পেয়েছেন যারা-
১১:৪৭ এএম, ২ ফেব্রুয়ারি ২০২০ রোববার
ঢাকা দক্ষিণে কাউন্সিলর পদে জয় পেলেন যারা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনের প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সাধারণ কাউন্সিলর পদে জয় পেয়েছেন যারা-
১১:৩৫ এএম, ২ ফেব্রুয়ারি ২০২০ রোববার
মেয়র হলেন তাপস-আতিক
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আতিকুল ইসলাম এবং একই দলের অপর প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
১০:৪৬ এএম, ২ ফেব্রুয়ারি ২০২০ রোববার
ফলাফল প্রত্যাখ্যান করে হরতালের ডাক বিএনপির
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে হরতালের ডাক দিয়েছে বিএনপি। রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা শহরে এ হরতাল কর্মসূচির ঘোষণা দেয় তারা।
শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট প্রত্যাখ্যান করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই মেয়রপ্রার্থী এগিয়ে আছেন। বিএনপি প্রার্থী তাবিথ আওয়াল ও ইশরাক হোসেনের চেয়ে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।
০৮:২৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
দুই সিটিতে জয়ের পথে তাপস আতিকুল
শনিবার রাজধানীর দুই সিটিতে অনুষ্ঠিত নির্বাচনে সরকারী দল আওয়ামী লীগের দুই প্রার্থী তাপস আতিকুল জয়ের পথে। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা যায়,
০৮:০২ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
ঢাকা সিটি নির্বাচন নিয়ে মির্জা ফখরুলের যত অভিযোগ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা। এর শেষেই ফলাফল ঘোষণা করা হচ্ছে। শনিবার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।
০৬:৫৩ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
নয়াপল্টনে বিএনপি-আওয়ামী লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ
রাজধানীর নয়া পল্টনে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
০৬:২৬ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
ভোট শেষ, চলছে গণনা
০৫:৫৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
ইভিএম-এ ভোট চলছে ঢাকার দুই সিটিতে
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরপিতা নির্বাচনে ভোট নেয়া চলছে। শনিবার সকাল ৮টায় শুরু হয় এ ভোট গ্রহণ, চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন। এছাড়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম এবং বিএনপির প্রার্থী তাবিথ আওয়ালও নিজ নিজ কেন্দ্রে সোয়া ৮টার দিকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকালে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারও বাড়তে থাকে।
১০:০০ এএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
ঢাকার দুই সিটি নির্বাচনে ইভিএমে ভোট দেবেন যেভাবে
প্রথমবারের মতো আজ ঢাকার দুই সিটি করপোরেশনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে। এ নিয়ে ভোটারদের মধ্যে দ্বিধা থাকলেও নির্বাচন কর্মকর্তারা বলেছেন, ইভিএমে ভোটাররা খুব সহজেই ভোট দিতে পারবেন। নতুন এ পদ্ধতি সম্পর্কে ভোটারদের জানাতে..
নির্বাচন কমিশন প্রচার চালিয়ে আসছে। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
০৯:৪৪ এএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
সিটি নির্বাচন: জেনে নিন যান চলাচল বন্ধের সময়সূচি
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ৩১ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। তবে চলবে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় শুক্রবার (২৭ জানুয়ারি) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
০৬:৩৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার
নির্বাচন নিরাপদে হবে, আপনারা ভোট দিতে আসুন: সিইসি
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ‘নিরাপদে’ ভোট হবে- এই আশ্বাস দিয়ে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ভোটের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ‘নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে ভোটে দায়িত্ব পালন করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে ইভিএমে। দুই সিটি করপোরেশনের ভোটার রয়েছেন ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। শুক্রবার সকাল থেকে আটটি করে মোট ১৬টি ভেন্যু থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২ হাজার ৪৬৮টি কেন্দ্রের ভোটের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।
০৫:৩৪ পিএম, ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার
ঢাকা সিটি নির্বাচনের হালহকিকত
দুই সিটি নির্বাচন ঘিরে ঢাকায় এখন শেষ মুহূর্তের জমজমাট প্রচার চলছে। নির্বাচনী বিধি অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাতের পর সব ধরনের প্রচার বন্ধ করতে হবে। ভোটের নিরাপত্তায় এরই মধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী৷ আগামী ১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে একযোগে ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবার সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে ভোটের দুই দিন আগে অর্থাৎ ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন নগরীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।
১০:০৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ঢাকা সিটি নির্বাচনে ৫০ হাজার ফোর্স মোতায়েন
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
০৮:৩৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
আপনার ভোট কেন্দ্র কোথায়, জানবেন যেভাবে
ঢাকা সিটি নির্বাচনে ভোট দিয়ে রাজধানীর ভোটাররা নির্বাচিত করবেন তাদের নতুন মেয়র আর কাউন্সিল। কিন্তু ভোট দিতে যাওয়ার আগে নিজের ভোটার নম্বর আর কেন্দ্রের নামটি জানা চাই। ১ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। ঢাকা উত্তরে ১ হাজার ৩১৮টি এবং দক্ষিণে ১ হাজার ১৫০টি কেন্দ্রে এই ভোট হবে ইভিএমে।
ইভিএম প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিক্যাশন অফিসার ইন চার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান জানান, ভোটাররা ৫ ভাবে তাদের কেন্দ্রের নাম ও ভোটার নম্বর জানতে পারবেন।
ভোটারদের সুবিধার জন্য আধৃুনিক সব ধরনের ব্যবস্থা-ই নেয়া হয়েছে এবারের ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে।
১০:৫৬ এএম, ৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
প্রচারনা শেষ: শনিবার ভোট
ঢাকার দুই সিটিতে নির্বাচন আসছে ১ ফেব্রুয়ারি শনিবার। প্রচার-প্রচারনা-জনসংযোগ শেষ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সব ধরনের প্রচার শেষ হয়ে যাবে ৩০ জানুয়ারি রাত ১২টায়।
১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে সব কেন্দ্রে ভোট চলবে ইভিএমে।
১১:৩৩ পিএম, ২৯ জানুয়ারি ২০২০ বুধবার
ভোটের দিন ঢাকা ছাড়তে হবে তাদের
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটের দিন যারা কোনো কারণ ছাড়াই ঢাকা এসেছেন, তাদের রাজধানী ছাড়তে হবে। এ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. আলমগীর।
১০:৫৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২০ বুধবার
৫ রূপরেখায় ইশতেহার ঘোষণা করলেন তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
০২:১৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২০ বুধবার
তাবিথের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
০৯:১৪ পিএম, ২৬ জানুয়ারি ২০২০ রোববার
দুই সিটি নির্বাচনে কোনো অনিয়ম দেখতে চাই না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ঢাকার দুই সিটি নির্বাচনে কোনো ধরনের অনিয়ম দেখতে চাই না। জনগণ যেন পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে এবং এজেন্টরা যেন কেন্দ্রে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে পারে, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।
০৯:৩৫ পিএম, ২২ জানুয়ারি ২০২০ বুধবার
১ ফেব্রুয়ারি ঢাকায় সাধারণ ছুটি
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ১ ফেব্রুয়ারি ঢাকায় সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
০৮:২৪ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার
এসএসসি পরীক্ষা ও ঢাকা সিটি নির্বাচন পেছালো
পূজার কারণে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পুননির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে নির্বাচনের তারিখ ৩০ জানুয়ারির বদলে ১ ফেব্রুয়ারি ২০২০ নির্ধারণ নির্ধারণ করা হয়েছে।
০৮:৫৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার
‘বিদ্রোহী-স্বতন্ত্র’ কাউন্সিলর প্রার্থী নিয়ে বিপাকে আ.লীগ-বিএনপি
ঢাকা সিটি নির্বাচনে জমে উঠেছে প্রচারণা। নির্বাচনে মেয়র প্রার্থীরা লড়ছেন সরাসরি দলীয় প্রতীকে। আর কাউন্সিলর প্রার্থীরা পেয়েছেন দলীয় সমর্থন। দুই সিটির প্রতিটি ওয়ার্ডেই ভোটের মাঠে রয়েছেন প্রধান দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা।
১২:৪২ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ বুধবার
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ





























