১০ দিনের রিমান্ডে সেই জি কে শামীম
টেন্ডারবাজি, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার প্রভাবশালী ঠিকাদার জিকে শামীমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার রাতে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে তার সাত দেহরক্ষীর প্রত্যেককে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
রিমান্ডপ্রাপ্ত জিকে শামীমের দেহরক্ষীরা হলেন দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।
এর আগে সন্ধ্যায় গুলশান থানা থেকে সাত দেহরক্ষীসহ জিকে শামীমকে আদালতে হাজির করা হয়। অস্ত্র ও মাদক আইনের মামলায় ৭দিন করে শামীমকে মোট ১৪ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম।
০৯:৪০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
‘দুর্নীতির প্রমাণ পেলে সম্রাটের বিরুদ্ধেও ব্যবস্থা’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, দুর্নীতি বা অপকর্মের তথ্যপ্রমাণ পেলে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
০৯:১৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
যুবলীগ নেতা শামীমের বিরুদ্ধে ৩টি মামলা, থানায় হস্তান্তর
রাজধানীর নিকেতন থেকে গ্রেফতার যুবলীগ নেতা এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের বিরুদ্ধে ৩টি অভিযোগ করেছে র্যাব। তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে তারা।
০৮:২৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
কৃষক লীগ নেতা ফিরোজ ১০ দিনের রিমান্ডে
রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি এবং কৃষক লীগ নেতা শফিকুল আলম ফিরোজের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তারের আদালতে তাকে হাজির করে অস্ত্র ও মাদক মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন পুলিশ। পরে শুনানি শেষে বিচারক পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মাসুদ আই চৌধুরী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার ফিরোজ। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ বলেন, এ আদেশে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ।
০৭:৫৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
কারাগারেই সন্তানের জন্ম দিলেন নুসরাত হত্যার আসামি
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামি কামরুন নাহার মনি সন্তানের মা হয়েছেন।
০৭:৩৮ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
অর্থপাচার-জঙ্গি অর্থায়ন রোধে বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেছেন, অর্থপাচার, জঙ্গি অর্থায়ন ও আইনের শাসন জোরদারে বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
০৭:১৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
ধানমন্ডি ক্লাবের বার সিলগালা, জুয়ার আলামত
রাজধানীর ধানমন্ডি ক্লাব লিমিটেডের বারের গোডাউন খুলতে না পারায় ২৪ ঘণ্টার জন্য সেটিকে সিলগালা করে দেয়া হয়েছে। বারটি শুক্রবার বন্ধ থাকায় কর্তৃপক্ষ রেজিস্টার খাতার স্টক দেখাতে পারেনি বলে এটি সিলগালা করেছে র্যাব। রাত সোয়া ১০টার দিকে বারটি সিলগালা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রট গাউসুল আজম।
১০:৩০ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
কলাবাগান ক্লাবেও ক্যাসিনো চলতো, অস্ত্র-ইয়াবাসহ সভাপতি গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কলাবাগান ক্রীড়াচক্রেও ক্যাসিনো ছিল। জানালেন, র্যাব-২ এর সিও আশিক বিল্লাহ।
ওই ক্লাব থেকে অস্ত্র-গুলি, তাস ও ইয়াবা উদ্ধার করেছে র্যাব। আটক করা হয়েছে ক্লাবটির সভাপতি সফিকুল আলম ফিরোজসহ ৫ জনকে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ক্লাবটিতে অভিযান শুরু করে র্যাব।
এদিকে কলাবাগান ক্রীড়াচক্রে পরিচালিত অভিযান শেষ হওয়ার পর মেট্রোশপিং সেন্টারে স্থাপিত ধানমন্ডি ক্লাবে অভিযান শুরু হয়।
১১:৩২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
কমান্ডো স্টাইলের ‘যুবলীগ’ জিকে গ্রেপ্তার
নগদ প্রায় ২ কোটি টাকা, পৌনে ২ শ’ কোটি টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদসহ গ্রেপ্তার হলেন আওয়ামী যুবলীগের নেতা পরিচয় দিয়ে ঠিকাদারি চালিয়ে আসা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম। রাজধানী ঢাকার নিকেতনের ব্যবসা প্রতিষ্ঠানের অফিস থেকে শামীম ও তার ৭ দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সারোয়ার। শুক্রবার দুপুরের আগে নিকেতনের ওই ভবন ঘিরে তাদের অভিযান শুরু হয়। একটানা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বিভিন্ন ব্যাংকে এফডিআর করে রাখা ১৬৫ কোটি ২৭ লাখ টাকার নথি তারা শামীমের অফিস কক্ষে পেয়েছে র্যাব। এর মধ্যে বড় একটি অংশ তার মায়ের নামে রাখা। এর পাশাপাশি ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা, ৯ হাজার মার্কিন ডলার এবং ৭৫২ সিঙ্গাপুরি ডলার সেখানে পাওয়া গেছে।
১১:১২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
কী নেই খালেদের টর্চার সেলে!
কমলাপুরে যুবলীগ নেতা খালেদের একটি ডেরা রয়েছে। সেখানে তিনি যান বিশেষ বিশেষ সময়ে। নিতান্তই ব্যক্তিগত কাজে। র্যাবের দল সেই আস্তানার খোঁজে অভিযান চালায়। আস্তানার খোঁজও মিলে যায়। গত বুধবার গ্রেফতারের পর ব্যাপক জেরার মুখে খালেদ তার এই আস্তানার তথ্য দেয় র্যাবের কাছে।
রাজধানীর কমলাপুরের রেল স্টেশনের ঠিক উল্টো দিকে ইস্টার্ন কমলাপুর টাওয়ার। সেই টাওয়ারের চতুর্থ তলাতেই মিলে গেল ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার আস্তানা। র্যাবের দল সেখানে ঢুকেই হতবাক। বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের মোটা লাঠি, বেসবল খেলার ব্যাট। একটি বিশেষ গোপন কক্ষে ঢুকেই আবিষ্কার করে এক ভয়ঙ্কর টর্চার সেল। টর্চারের বিভিন্ন সরঞ্জামাদি দেখে র্যাব কর্মকর্তারা আঁতকে ওঠেন। দুটি ৫ ভোল্টের ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র। রয়েছে আরও নানা যন্ত্রপাতি।
১২:৫২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
৭ দিনের রিমান্ডে ‘ক্যাসিনো খালেদ’
রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাব ক্যাসিনোর মালিক এবং ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গুলশান থানা থেকে আদালতে নেয়া হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে তিনটি মামলা করা হয়েছে। দুপুর আড়াইটায় অস্ত্র-গুলি ও মাদকসহ আটক খালেদকে থানায় হস্তান্তর করে র্যাব-৩ ব্যাটালিয়ন।
রাতভর জিজ্ঞাসাবাদে মতিঝিলে ক্যাসিনো পরিচালনার বিষয়টি যুবলীগের সম্রাট, মতিঝিল থানা পুলিশ, মতিঝিল জোন, পুলিশ সদর দফতর এবং ডিএমপি সদরদ ফতরের কর্মকর্তারা জানতেন বলে দাবি করেন তিনি।
১০:০১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
সাপের মাথায় কষ্টিপাথর ছুঁয়ে ক্যাসিনোতে শুরু হতো জুয়া
ক্যাসিনো ক্লাবের সন্ধানে বুধবার সন্ধ্যার পর রাজধানীর ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাব, শাহজাহানপুরের মুক্তিযোদ্ধা চিত্তবিনোদন ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব ও
০৮:২৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
‘ক্যাসিনোর মালিকরা যতই প্রভাবশালী হোন রক্ষা নেই’
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর সব জুয়ার বোর্ড বা ক্যাসিনো বন্ধ করে দেয়া হবে।
০৮:০১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
`ক্যাসিনো খালেদের’ বিরুদ্ধে ৩ মামলা
রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাব ক্যাসিনোর মালিক এবং ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়ার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে
০৭:০৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
শুধু ক্যাসিনো না, অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযান চলবে
শুধু ক্যাসিনো না, সব অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযান চলবে। আমরা বিভিন্ন বারের যেমন লাইসেন্স দিয়ে থাকি, তেমনি ক্যাসিনো চালাতে গেলে সরকারের অনুমোদন লাগবে।
০৫:৫৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
খালেদের ক্যাসিনো থেকে আটক ১৪২ জনকেই দণ্ড (ভিডিও)
রাজধানীর ফকিরাপুলের ক্যাসিনো ইয়াংমেনস ক্লাব থেকে আটক ১৪২ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
০৯:৫০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
অস্ত্রসহ আটক যুবলীগ নেতা খালেদ মাহমুদ (ভিডিও)
যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় তার গুলশানের বাসা থেকে অবৈধ অস্ত্রসহ তাকে আটক করে তারা।
০৮:৩৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
ধর্ষকের সঙ্গে থানায় বিয়ে, ওসি বরখাস্ত
পাবনায় গণধর্ষণের শিকার গৃহবধূর মামলা না নিয়ে থানা চত্বরে এক আসামির সঙ্গে তার বিয়ে দেয়ার ঘটনায় ওসি ওবাইদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
০৭:০৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
রিফাত হত্যা: অভিযোগ আমলে নিয়েছেন আদালত
বরগুনার শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। বুধবার বরগুনার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ
০৬:৩৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
ব্যাঙ্কক রুটে রিজেন্ট এয়ারের ফ্লাইট তিন মাস বন্ধ
ঢাকা-চট্টগ্রাম-ব্যাঙ্কক রুটে তিন মাসের জন্য ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে বেসরকারী বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। রবিবার (১৫ সেপ্টেম্বর) থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ এ রুটে সংস্থাটির ফ্লাইট বন্ধ থাকবে। এতে ব্যবসায়ী ও ভ্রমণপিয়াসীরা বিপাকে পড়েছেন।
১২:৫৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
প্রয়োজনে থানায় ওসিগিরি করবো
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনস্থ কোনও থানায় যদি জনগণ কাঙ্ক্ষিত সেবা ও ভালো আচরণ না পায়, তাহলে সিনিয়র অফিসারদের থানায় বসাবো। প্রয়োজনে আমি নিজে থানায় বসে ওসিগিরি করবো। দায়িত্ব নিয়ে মিডিয়ার মুখোমুখি হয়ে বললেন, ডিএমপির নতুন কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বললেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, থানায় সেবা নিতে আসা কাউকে যেন কোনও ধরনের হয়রানি না করা হয়। থানায় যদি জনগণ কাঙ্ক্ষিত সেবা ও ভালো আচরণ না পায়, তাহলে সিনিয়র অফিসারদের থানায় বসাবো। প্রয়োজনে আমি নিজে থানায় বসে ওসিগিরি করবো। এলাকার লোকদের সঙ্গে কথা বলবো।
০১:৫৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রোববার
রমেক অধ্যক্ষসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. নূর ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ডা. মো. ফেরফেদৌস রহমান বাদী হয়ে এ মামলা করেছেন।
আসামিদের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের পূর্বানুমোদন ব্যতীত রমেকের ভারি যন্ত্র ও সরঞ্জামাদি ক্রয়ের অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে এসব যন্ত্রাদি ক্রয়ে ৪ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা লোপাটের অভিযোগ আনা হয়েছে।
০৮:০১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
বিমান ছিনতাই ঘটনায় নায়িকা সিমলাকে জিজ্ঞাসাবাদ
বিমান ছিনতাই করতে গিয়ে কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদের দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা সামসুর নাহার সিমলাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক রাজেশ বড়ুয়া।
০৭:৪৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
দিনে তালাক, রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো স্ত্রী
পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন এক স্ত্রী। গুরুতর আহত অবস্থায় ওই স্বামীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের দ্বিনপুরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।
০৭:৪৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত








































