ঢাকা, ০৫ জুন শুক্রবার, ২০২৬ || ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
৪২৬

কাশ্মীরে ২৭০০ গণকবরের সন্ধান, চারদিকে লাশ আর লাশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৭ ৪ অক্টোবর ২০১৯  

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৭০০ গণকবরের খোঁজ পাওয়া গেছে। ইন্টারন্যাশনাল পিপলস ট্রাইব্যুনাল অন হিউম্যান রাইটস অ্যান্ড জাস্টিস নামের মানবাধিকার সংস্থা এ দাবি করেছে। সম্প্রতি রাজ্যটির রাজধানী শ্রীনগরে সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রতিবেদন উত্থাপণ করে সংস্থাটি। 
বিপুল সংখ্যক গণকবরে প্রায় ৩০০০  লাশ রয়েছে। এর স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। বৃহস্পতিবার ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর প্রকাশ করেছে।
এতে বলা হয়, ২৭০০ অজ্ঞাত, অশনাক্ত গণকবরে কমপক্ষে ২৯০০ মৃতদেহ রয়েছে। উত্তর কাশ্মীরের বান্দিপোরা, বারামুল্লা ও খোপওয়ারা জেলার ৫৫টি গ্রামে এসব কবর রয়েছে।
মানবাধিকার সংস্থাটির দাবি, ওইসব লাশের মধ্যে ৮৭.৯ শতাংশই নামহীন। এক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশন এবং রাজ্য মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে তারা।