নিজের সবচেয়ে বড় আক্ষেপের কথা বললেন জাকারবার্গ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:৩৮ ১৭ সেপ্টেম্বর ২০২৪
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের পেশা জীবনের নানা অপ্রকাশিত কথা তুলে ধরেছেন মেটা সিইও মার্ক জাকারবার্গ।জনপ্রিয় পডকাস্ট ‘অ্যাকয়্যার্ড’-এ দেওয়া ওই সাক্ষাৎকারে জাকারবার্গ নিজের পেশাগত জীবনের সবচেয়ে বড় আক্ষেপ নিয়েও কথা বলেছেন। পাশাপাশি, বিষয়টি নিয়ে ক্রমাগত ক্ষমা চাওয়া থেকেও সরে আসার ঘোষণা দেন তিনি।
এটা কি জাকারবার্গের নিজেকে নতুন করে ব্র্যান্ডিং করার প্রচেষ্টা? হতেও পারে, কারণ সাম্প্রতিককালে তিনি জনসমক্ষে নিজের মানবিক দিকটা একটু বেশিই দেখাচ্ছেন, যেখানে তার ব্যক্তিগত সময়ের বিভিন্ন গতিবিধি সক্রিয়ভাবেই গোটা বিশ্বের কাছে তুলে ধরতে দেখা গেছে বলে মন্তব্য করেছে বিজনেস ইনসাইডার।
হাওয়াইয়ের কাউয়াই দ্বীপে থাকা তিনি যে ওয়্যাগু ও অ্যাঙ্গাস গরুর খামার গড়ে তুলেছেন, তা সবারই জানা। এ ছাড়া, তিনি সার্ফিং করতে পছন্দ করেন এবং সম্প্রতি নিজের প্রথম জু-জিৎসু টুর্নামেন্টে অংশ নিয়ে বেশ কয়েকটি মেডেল জিতেছেন, সেটিও জানা বিষয়।
এদিকে, জেন জি’দের মতো কোকড়ানো চুল, বড় টি শার্ট ও নতুন স্বর্ণের চেইনে একেবারেই ভিন্ন দেখায় জাকারবার্গ ২.০’কে। আর এবার নিজের ক্ষমা চাওয়া দিনগুলো সমাপ্তির ঘোষণা দিতেও দেখা গেল ফেইসবুক সহ-প্রতিষ্ঠাতাকে।জাকারবার্গ বলছেন, তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল ছিল ‘রাজনৈতিক বিষয়ে ভুল অনুমান’, যাকে ‘২০ বছরের ভুল’ বলে ব্যাখ্যা করেছেন তিনি।
তার এ কথায় সম্ভবত ২০১৬ সালের নির্বাচনের পরবর্তী পেক্ষাপট উঠে এসেছে, যেখানে ভুল তথ্য বিস্তারে ফেইসবুকের ভূমিকা নিয়ে সবাই প্রশ্ন তুলেছিল। কেমব্রিজ অ্যানালিটিকা স্ক্যান্ডালে ফেইসবুক থেকে ব্যবহারকারীর ডেটা নিয়ে তা অপব্যবহার, এর সঙ্গে প্ল্যাটফর্মে থাকা ভোটারদের প্রভাবিত করার মতো বিভিন্ন বিদেশী অপশক্তির হাত থাকার অভিযোগ ওঠায় সে সময় কোম্পানির ওপর ‘কালো ছায়া’ নেমে এসেছিল। জাকারবার্গের মতে, এ বিষয়ে তিনি একটু বেশিই দায়ভার নিয়ে ফেলেছেন, যেখানে এর পুরো দোষ ফেইসবুকের একার ছিল না বলে দাবি করেন তিনি।
জাকারবার্গ জোর দিয়ে বলেন, ফেইসবুক যেসব অভিযোগের দায়ভার নিয়েছিল, সে বিষয়ে কোম্পানির আরও বিচক্ষণ হওয়া উচিৎ ছিল। “পেছনে ফিরে তাকালে আমার অন্যতম আক্ষেপ হল, আমরা কয়েকটি বিষয়ে অন্যদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছি, যেখানে তারা জোর দিয়ে বলেছিল যে, আমরা ভুল করছিলাম, এর দায় আমাদের,” সাক্ষাৎকারে বলেন জাকারবার্গ। “কিন্তু আমার কাছে তেমন মনে হয়নি। কারণ আমরা অনেক বিষয় নিয়েই গোলমাল পাকিয়ে ফেলেছিলাম, যেগুলো ঠিক করা জরুরী ছিল।”
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ


