পাকা চুল তুললে আরও বেশি গজায়, মিথ্যা নাকি সত্য?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০১ ২৩ ফেব্রুয়ারি ২০২৫
বয়স হোক বা না হোক, পাকা চুলের সমস্যা আজকাল খুব সাধারণ। যে কোনো বয়সেই পাক ধরতে পারে চুলে। আর মাথায় পাকা চুল দেখা দিলেই গুরুজনদের সাবধানবাণী, ‘যত তুলবে, তত গজাবে’। মানে সাদা চুল তুললে সেই জায়গায় একগুচ্ছ সাদা চুল গজায়। শুধু তাই নয়, এমন কথা শোনা যায় যে, সাদা চুল তোলার পর সেই জায়গাটি নাকি আঙুল দিয়ে ঘষে দিতে হয়।
না হলে রোমকূপ থেকে নির্গত তরল নাকি অন্য চুলে লেগে সেগুলোকেও সাদা করে দেয়। যুগ যুগ ধরে এমন কথা শুনে অনেকেই তাতে বিশ্বাস করতে শুরু করেন। ফলে প্রজন্মের পর প্রজন্ম এই ধারণা নিয়ে বড় হয় এবং বুড়ো হয়। কিন্তু এই ধারণাগুলো আদৌ কতটা সত্য, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
মিথ্যা নাকি সত্য
বিশেষজ্ঞদের মতে, পাকা চুল টেনে তোলার পর সেই জায়গায় একগুচ্ছ পাকা চুল গজানোর ধারণা সম্পূর্ণভাবে একটি মিথ্যা। পাকা চুলকে রক্তবীজের ঝাড় ভাবার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং পাকা চুল গজানোর পিছনে সঠিক কারণগুলো জেনে রাখা প্রয়োজন। একটি রোমকূপ থেকে একটি চুলই গজাতে পারে। তাই পাকা চুল উপড়ে ফেললে সেখানে নতুন করে একটি চুলই গজাবে। একগুচ্ছ কখনোই নয়।
চুল পাকার কারণ
ফলিকলের রঞ্জক কোষের কারণে চুলের নির্দিষ্ট রঙ (কালো, বাদামি, লালচে, সোনালি ইত্যাদি) হয়। সেই কোষ মারা গেলে চুলের রঙ ধূসর বা সাদা হয়ে যায়। রঞ্জক তৈরি বন্ধ হয়ে গেলে, সেই ফলিকল থেকে গজানো চুল ধূসর বা সাদাই হবে। পারিবারিক ইতিহাস, লিভারের সমস্যা, স্ট্রেস, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কিংবা বয়সজনিত কারণে রঞ্জক উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে।
পাকা চুল উপড়ে ফেলা আদৌ কি উচিত?
ধূসর বা পাকা চুল ছিঁড়ে ফেলার প্রবণতা অনেকের মধ্যেই রয়েছে। তবে এটি সঠিক সমাধান নয়। বরং এভাবে নিয়মিত চুল তুলে ফেললে সংক্রমণ, কিংবা টাক পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
ছেঁড়া বদলে ছাঁটাই
সাদা চুল টেনে তোলার চেয়ে বরং ছাঁটাই করে নিলে বেশি ভালো হয়। ছোট পরিষ্কার কাঁচি দিয়ে সাবধানে মাথার ত্বকের কাছের অংশের সাদা চুল কেটে ফেলুন। এতে ফলিকলের ক্ষতি হয় না, চুল মসৃণ থাকে।
ধূসর চুলের স্টাইল
চুল ধূসর বা সাদা হয়ে গেলে মন খারাপ করবেন না। তার চেয়ে সাদা চুলেই স্টাইল করুন। স্টাইলিশ হেয়ার কাট, সঠিক যত্ন এবং জীবনযাপনের ফলে সাদা চুলও হয়ে ওঠে অনন্য। স্টাইল স্টেটমেন্টে আসে আভিজাত্য।
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান