বিশ্বের কোন দেশে পেঁয়াজের মূল্য কত?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৫ ১৫ নভেম্বর ২০১৯
দেশের সব গণমাধ্যমের শিরোনামে এখন পেঁয়াজ। টিভি চ্যানেলের টকশোজুড়েও এর দৌরাত্ম্য। নিত্যপণ্যটির ঝাঁজ এখন রাজনীতির মাঠেও। কারণ, গতকাল বৃহস্পতিবারে ডাবল সেঞ্চুরি করেছে এটি।
পাইকারি বিক্রেতারা ২০০ টাকার এক পয়সা কমেও বিক্রি করছেন না পেঁয়াজ।যা এহাত-ওহাত পেরিয়ে খুচরা বাজারে ২২০ ছাড়িয়ে গেছে। রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শনে গিয়ে দেখা যায়, ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিকেজি পেঁয়াজ। মসলাটি কিনতে নাভিশ্বাস দেশবাসী। অনেকে রান্নায় এর ব্যবহার প্রায় ছেড়েই দিয়েছেন। বাংলাদেশে পেঁয়াজের এমন আকাশচুম্বী মূল্যে অবাক হয়েছেন প্রবাসীরা।
তারা বলছেন, এ মুহূর্তে বিশ্বের যেকোনো দেশের চেয়ে বাংলাদেশে এর দাম সর্বোচ্চ। এমনকি আফ্রিকার দেশ উগান্ডা, সুদানেও এদেশের চেয়ে অনেক কম দামে বাজারে পেঁয়াজ মিলছে।
এর প্রমাণও দিয়েছেন তারা। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকায় যাওয়া প্রবাসীরা জানিয়েছেন এখন পর্যন্ত সেসব দেশে পেঁয়াজের দাম।
লন্ডন থেকে বাংলাদেশি সাংবাদিক জানিয়েছেন, এদেশের খুচরা বাজারে এর দাম যখন কেজিপ্রতি ২২০ টাকা, তখন সেখানকার বাজারে পেঁয়াজের খুচরা মূল্য প্রতিকেজি বাংলাদেশি টাকায় ৫৫ টাকা। তবে বড় বড় চেইনশপে ২৫ কেজি পেঁয়াজের বস্তার দাম ছিল ৮ পাউন্ড। সেই হিসাবে এক কেজির মূল্য ৩২ পেন্স, যা টাকার অংকে প্রতিকেজি ৩৫ টাকা করে পড়ছে।
যেন বিনামূল্যে পেঁয়াজ দিচ্ছে জার্মানির বার্লিন শহর। দেশে এর দাম শুনে এমন মন্তব্য বাংলাদেশি জার্মান অভিবাসীদের। তারা বলছেন, সেখানে এখন প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ৯ টাকায়!
একথা দেশবাসীর বিশ্বাস হবে না বলে বার্লিনে ফেসবুক লাইভে এসেছিলেন এক প্রবাসী বাংলাদেশি। আর সেটি এখন ভাইরাল। তাতে দেখা গেছে, তিনি সেখানকার একটি সুপার স্টোর থেকে পাঁচ কেজি পেঁয়াজের প্যাকেটের দাম লেখা দেখাচ্ছেন ০.৯৯ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ৯২.২৫ টাকা।
ওই বাংলাদেশি বলছেন, এসময়ে সেখানে ৫০ শতাংশ ছাড়ে মুদি আইটেম বিক্রি হচ্ছে। তাই এ পাঁচ কেজি পেঁয়াজের জন্য তাকে মূল্য পরিশোধ করতে হবে ৪৬ টাকা। অর্থাৎ এক কেজির দাম পড়ছে ৯ টাকা ২০ পয়সা!
আরেক দেশ ইতালির থেকে বাংলাদেশি সাংবাদিক সাইফুল ইসলাম মুন্সি জানান, দেশটির ভেনিসে পেঁয়াজের দাম অংকে ১০০ টাকা। রোমেও প্রায় একই দামে বিক্রি হচ্ছে।
স্পেন থেকে সাওবান ইবনে সিদ্দিক জানিয়েছেন, সেখানে বাংলাদেশি মুদ্রামাণে ৭০ টাকা করে এক কেজি পেঁয়াজ কেনা যাচ্ছে।
এত গেল ইউরোপের কথা। সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের অনেকেই জানিয়েছেন, সেখানে পেঁয়াজের দাম প্রতিকেজি ৩৫ টাকা।
জেদ্দা প্রবাসী ইব্রাহীম মজুমদার জানিয়েছেন, তিনি সেখানে ১ রিয়াল ৫০ হালালা অর্থাৎ ৩২ টাকায় এক কেজি পেঁয়াজ কিনেছেন। বাহরাইন প্রবাসী আবদুর রহমান জানিয়েছেন, সেখানে পেঁয়াজের কেজি এখন চলছে ৫০ টাকা।
বাইরাইনের খুচরা বাজারে দুই কেজি পেঁয়াজ ৫০০ পিলস। বাংলাদেশি ১০০ টাকায় তা কিনেছেন বলে জানিয়েছেন সুমন আহমেদ।
কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিক লিয়াকত খান জানিয়েছেন, সিটিতে এ মুহূর্তে পেঁয়াজ প্রতিকেজি ১৫০ পিলস অর্থাৎ ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। স্থানভেদে ডিসকাউন্ট মিললে এর চেয়েও কম দামে পাওয়া যায়।
আর ওমানের মুদ্রায় প্রতিকেজি পেঁয়াজ ২.৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৫০ টাকায় তা পাওয়া যাচ্ছে।
হারুন আব্দুল ওয়াহাব লিখেছেন, তিনি বৃহস্পতিবার দেশটির সালালা থেকে প্রতিকেজি ২০০ পয়সা অর্থাৎ বাংলাদেশি ৪০ টাকা দরে কিনেছেন।
লেবাননে বর্তমানে প্রতিকেজি পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন মো. সালাউদ্দিন।
জাহিদ ইকবাল লিখেছেন, কাতারে এক কেজি পেঁয়াজের দাম ২ রিয়াল, যা মুদ্রায় ৪৬.৫৫ টাকা।
এদিকে দুবাইতে ৪৭ টাকায় এক কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন কামরুজ্জামান নামের এক প্রবাসী।
চীনের বেইজিংয়ে প্রতিকেজি পেঁয়াজ ৪ আরএমবি ( বাংলাদেশি ৩৫ টাকা) দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন সাব্বির হোসেন জয় ।
দক্ষিণ কোরিয়ায় ৪৭ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ।
আপন আরেফিন ফেসবুকে লিখেছেন, মালয়েশিয়ায় এখন পাইকারি বাজারে পেঁয়াজের দর ৩০ টাকা, খুচরা বাজারে ৩ রিংগিত, টাকায় ৬০-৭০ দরে বিক্রি হচ্ছে।
পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন প্রদেশে ১২ রুপিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। মালদ্বীপে এর দাম একটু বেশি। প্রতিকেজি ২২ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১২১ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন নাজমুল হাসান নামের এক ব্যবসায়ী।
সিঙ্গাপুরে ৫ কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৪.৫০ ডলারে, বাংলাদেশি টাকায় যা প্রায় ৩৬৩ টাকা। অর্থাৎ প্রতিকেজির মূল্য ৭২.৬০ টাকা। অনেকে বলছেন, ৯০ টাকায় তারা পেঁয়াজ কিনছেন সেখানে।
এদিকে উগান্ডায় পেঁয়াজের কেজি ৬০ টাকা বলে জানিয়েছেন সেদেশে অবস্থানরত মো. মিজানুর রহমান। মুস্তাফিজুর রহমান তাপা জানিয়েছেন, ব্রাজিলে বাংলাদেশি মুদ্রায় ৫০ টাকা কেজি পেঁয়াজ।
কোয়েল খামার মোংলা নামের একজন ফেসবুকে জানিয়েছেন, মিসরে পেঁয়াজের কেজি ২৫-৩০ টাকা।
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ঈদের ছুটিতেও বাসা থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- ঈদে চড়া মসলার বাজার
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
















