মাশরাফিদের নয়া ড্রেস : সমালোচনার ঝড়
অবশেষে রঙ বদলাচ্ছে জার্সির
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:২৬ ৩০ এপ্রিল ২০১৯
নতুন জার্সি পরে বিশ্বকাপের ফটোসেশন করলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর ২৪ ঘণ্টা না পেরোতেই জার্সির রঙ পরিবর্তনের সিদ্ধান্ত নিলো ক্রিকেট বোর্ড।
অগনিত ভক্ত - সমর্থকের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি বদলানো হচ্ছে। বেশিরভাগ সমর্থকেরই পছন্দ হয়নি মাশরাফীদের বিশ্বকাপ জার্সি।
ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে বিসিবি যখন জাতীয় দলের ক্রিকেটারদের জার্সি উন্মোচন করে তখন দেখা যায়, জার্সির রঙ পুরোটাই সবুজ। উন্মোচনের পরই এ নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা।
বিশেষ করে বিশ্বকাপের জার্সি উম্মোচন করার পর ভক্ত-সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তোলেন। ঘরে-বাইরে চলে আলোচনা-সমালোচনা।
অনেকেই বলছেন, এই জার্সি পরে বিশ্বকাপে মাঠে নামার কোন দরকার নেই। অনেকে লিখছেন, এটি পাকিস্তানের জার্সি মনে হচ্ছে। কেউ কেউ বলছেন, এটা দেখতে আইল্যান্ড কিংবা পাকিস্তানের জার্সির মতো।
প্রচলিত লাল-সবুজের মিশেলের বদলে শুধু সবুজ রঙ ব্যবহার এবং লাল রঙের অনুপস্থিতিতে জার্সি তৈরি করায় অনেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ডিজাইনার প্রতিষ্ঠানের সমালোচনা করেন।
অনেকের মতে, জার্সিতে লাল রঙের উপস্থিতি না থাকায়, তা বাংলাদেশ দলকে যথাযথভাবে উপস্থাপন করছেনা।
সোমবার দিনভর সমালোচনা শেষে রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বরাত দিয়ে জার্সি পরিবর্তনের খবর আসে।
এবারই প্রথম বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি আনুষ্ঠানিকভাবে বাজারজাত করার কথা রয়েছে। এরই ধারাবাহিকতায় জার্সি উন্মোচনের পর শুরু হয়েছিল জার্সি কেনাবেচাও।
বাংলাদেশের বিশ্বকাপ জার্সির স্বত্ব কিনে নিয়েছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ নামের একটি প্রতিষ্ঠান। তাদের অধীনেই বিক্রি করা হবে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। আলোচিত জার্সির ডিজাইনও করেছিল প্রতিষ্ঠানটি।
ইংল্যান্ড বিশ্বকাপ সামনে রেখে টাইগারদের দুই ধরনের জার্সি উন্মোচন করা হয়। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।
নানা আলোচনা-সমালোচনার মাঝেই শেষ পর্যন্ত জার্সির রঙে কিছুটা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতির সিদ্ধান্তে মূল ডিজাইন ঠিক রেখে জার্সিতে সবুজ ও লাল রঙের সমন্বয় করা হবে। তবে লাল রঙের জার্সিতে কোনো পরিবর্তন আসবেনা।
অবশ্য বিসিবি সভাপতি এর আগে জানিয়েছিলেন, ক্রিকেটারদের পছন্দেই হয়েছে বিশ্বকাপের জার্সি।
জার্সি উন্মোচন করে নাজমুল হাসান পাপন বলেন, জার্সিটা ভালোই লেগেছে। আগে ভালো করে দেখিনি। এখন দেখলাম। প্লেয়ারদের মতামত নিয়ে এটা চূড়ান্ত করা হয়। ওরা যেহেতু খুশি, আমিও খুশি।
যদিও বিশিষ্ট একজন সাংবাদিক-কলামিষ্টের ফেসবুক মন্তব্য ছিল : এই জার্সি পরিয়ে বিসি(ছি)বি সম্ভবত পরখ করলো বাঙালি জেগে, না ঘুমিয়ে !
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















