অল্পের জন্য বেঁচে গেছে বাংলাদেশ ক্রিকেট দল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১৫ ১৫ মার্চ ২০১৯
অল্পের জন্য বেঁচে গেছে ক্রাইস্টচার্চে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট দল।
ঘটনার সময় বাংলাদেশ দলের নিরাপত্তায় কোনো পুলিশ ছিল না। ছিলেন না স্থানীয় কোনো লিঁয়াজো কর্মকর্তাও।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়ংকর সন্ত্রাসী হামলায় হতভম্ব, বিস্মিত, হতবাক বাংলাদেশের ক্রিকেট।
বাইরের কোনো দল বাংলাদেশে খেলতে এলে কঠোর নিরাপত্তা বলয়ে ঢেকে দেয়া হয়, অথচ বিদেশে গেলে বাংলাদেশ দল কেন একই নিরাপত্তা পাবে না? নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার পর প্রশ্নটা চলে এসেছে সামনে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান আজ শুক্রবার দুপুরে গুলশানে নিজ বাসভবনে বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা দিলেন, আমাদের দেশে কোনো দল যখন খেলতে আসে, তখন ওরা যে ধরনের নিরাপত্তার কথা বলে, সে ধরনের নিরাপত্তাই দিতে হয়। আমরা এখন পর্যন্ত এমন কিছু (নিরাপত্তা) পাইনি। সত্যি বলতে আমরা এটা নিয়ে জোরাজোরিও করি না। অন্য দেশগুলোও দেখেছি এটা নিয়ে কিছু বলে না। নিউজিল্যান্ডে এ ধরনের ঘটনা ঘটতে পারে, ওদের ধারণাই নেই। আজ ঘটনাস্থলে পুলিশ যেতে যে সময় লেগেছে, এটাই তো অবাক করার মতো! আমার মনে হয় না আমাদের দেশে বা আশপাশের কোনো দেশে এমন কিছু হলে পুলিশ আসতে এত সময় লাগত। ওরা হয়তো অপ্রস্তুত ছিল। এখন হয়তো এই ব্যাপারে আরও সতর্ক হবে।
ক্রাইস্টচার্চের ঘটনা প্রমাণ করল, এ ধরনের ঘৃণ্য সন্ত্রাসী কাজ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও হতে পারে। হতে পারে নিউজিল্যান্ডের মতো অতি উন্নত দেশেও। এই ঘটনার পর বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে তাই নতুন করে ভাবতে শুরু করেছে বিসিবি। নাজমুল হাসান বললেন, এখন থেকে প্রতিটি বিদেশ সফরে বাংলাদেশ দলের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করবেন তাঁরা। আজকের ঘটনার পর এটা নিশ্চিত, এখন থেকে যে দেশেই আমাদের দল খেলতে যাক না কেন, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এটা যারা দিতে পারবে, তাদের ওখানে আমরা খেলতে যেতে পারব। এ ছাড়া খেলতে যাওয়া সম্ভব না।
এ ঘটনার পর বাতিল হয়ে গেছে ক্রাইস্টচার্চ টেস্ট। খেলোয়াড়েরা মানসিকভাবে বড় ধাক্কা খেয়েছেন। এরই মধ্যে সরকারের উচ্চপর্যায়ে কথা হয়েছে বিসিবি সভাপতির। পরারাষ্ট্র প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব বাংলাদেশ দলকে দেশে ফিরিয়ে আনার।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















