আইসিসি’র বর্ষসেরা একাদশে বাংলাদেশের রুমানা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫৫ ৩১ ডিসেম্বর ২০১৮
রুমানা আহমেদ
এ বছর নারী ক্রিকেটের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। ওয়ানডে ও টি-টুয়েন্টি সংস্করণে আলাদা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। টি-টুয়েন্টি একাদশে রুমানা আহমেদ বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে স্থান পেয়েছেন। ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের সুজি ব্যাটিস। আর টি-টুয়েন্টি একাদশের অধিনায়ক ভারতের হারমনপ্রিত কৌর।
২০১৮ সালটা বাংলাদেশের নারী ক্রিকেটের উত্থানের বছর। অক্টোবরে এশিয়া কাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে তারা। সাকিব আল হাসানদেরও ছাড়িয়ে যায় সালমা খাতুনের দল।
টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের লেগ স্পিনার রুমানা আহমেদ বল হাতে নিয়েছিলেন ২ উইকেট। আর ব্যাট হাতে ২৩ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্ব নারী টি-টুয়েন্টি টুর্নামেন্টের চার ম্যাচে ৪ উইকেট নিয়েছেন এই লেগি।
২৪ ম্যাচে ৩০ উইকেট নিয়ে আন্তর্জাতিক নারী ক্রিকেটে চলতি বছরের দ্বিতীয় সফল বোলার রুমানা। আর সেই সাফল্যের ধারাবাহিকতায় প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসি’র বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন ২৭ বছর বয়সী এই লেগি।
ওয়ানডে একাদশে দুইজন করে খেলোয়াড় স্থান পেয়েছে ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। আর অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের একজন করে স্থান পেয়েছে।
অন্যদিকে টি-টুয়েন্টি একাদশে সবচেয়ে বেশি ৪ চার খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছে অস্ট্রেলিয়া থেকে। এরপরই আছে ভারতের তিন জন। নিউজিল্যান্ডের দুইজন আর বাংলাদেশ ও ইংল্যান্ডের একজন করে।
আইসিসি’র বর্ষসেরা নারী একাদশ (ওয়ানডে) :
স্মৃতি মান্দানা (ভারত), টমি বেউমন্ট (ইংল্যান্ড), সুজি ব্যাটিস (নিউজিল্যান্ড, অধিনায়ক), ড্যান ভ্যান নিকার্ক (দক্ষিণ আফ্রিকা), সোফি ডেভিন (নিউজিল্যান্ড), অ্যালিসা হ্যালি (অস্ট্রলিয়া, উইকেটকিপার), ম্যারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), ডেন্ড্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), সানা মির (পাকিস্তান), সোফি একলেস্টোন (ইংল্যান্ড) পুনম যাদব (ভারত)।
আইসিসি’র বর্ষসেরা নারী একাদশ (টি-টুয়েন্টি) :
স্মৃতি মান্দানা (ভারত), অ্যালিসা হ্যালি (অস্ট্রেলিয়া, উইকেটকিপার), সুজি ব্যাটিস (নিউজিল্যান্ড), হারমনপ্রিত কৌর (ভারত, অধিনায়ক), ন্যাতালাই স্কিভার (ইংল্যান্ড), অ্যালিসা পেরি (অস্ট্রেলিয়া), অ্যাশলেগ গার্ডনার (অস্ট্রেলিয়া), লেগ স্ক্যাপার্ক (নিউজিল্যান্ড) মেগান স্কট (অস্ট্রেলিয়া), রুমানা আহমেদ (বাংলাদেশ), পুনম যাদব (ভারত)।
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
















